লোকসভায় গেরুয়া-রাজ! কেন গত তিনদিনে বরখাস্ত ১৪১ বিরোধী সাংসদ?

Opposition MPs suspended from Lok Sabha and Rajya Sabha: মঙ্গলবার সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর, মণীশ তিওয়ারি, কার্তি চিদাম্বরম, এনসিপি-র সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা-সহ আরও অনেকেই।

Sohini Das
৩ মিনিট
লোকসভায় গেরুয়া-রাজ! কেন গত তিনদিনে বরখাস্ত ১৪১ বিরোধী সাংসদ?

মহুয়া মৈত্রকে বহিষ্কার, সংসদ ভবনে হামলা- এ বছর লোকসভার শীতকালীন অধিবেশন ঘিরে ঘটনার ঘনঘটা যেন চলছেই। এরই মধ্যে ফের নতুন করে ৪৯ জন সাংসদকে বরখাস্ত করা হল লোকসভার এই অধিবেশন থেকে। সব মিলিয়ে গত দু'দিনে বিরোধী দলের মোট ১৪১ জন সাংসদ সাসপেন্ড। অবস্থা যা দাঁড়িয়েছে, লোকসভায় এই মুহূর্তে বিজেপি ছাড়া আর কেউ নেই।

'বিরোধীকে বলতে দাও!' এমন কথা যে গানেই মানায় খালি, তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে ২০২৩ সালের শীতকালীন অধিবেশন থেকে। বিরোধী মতই গণতন্ত্রের মূল কথা। তবে এ দেশে যে গণতন্ত্র বিশেষ জায়গা পাচ্ছে না, তা পরিষ্কার করে দিয়েছে শীতকালীন অধিবেশনের এই ছবিটাই। গত দুদিনে একের পর এক বিরোধী সাংসদকে বরখাস্ত করেই চলেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদীর 'সুরক্ষিত' লোকসভায় ঢুকে পড়ল হানাদার! কী তাদের পরিচয়?

Parliament Security Breach: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুপুর একটা নাগাদ অধিবেশন চলাকালীন হঠাৎ করেই পাবলিক গ্যালারির দিক দিয়ে লাফ দেয় দুই অনুপ্রবেশকারী।

সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে আলোচনা অব্যাহত রাখা ও বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করে গত কয়েকদিন ধরেই সংসদের দু-কক্ষেই দাবি জানিয়ে আসছেন বিরোধী সাংসদেরা। আর তার জন্যই একের পর এক বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে লোকসভায়। দেখতে দেখতে লোকসভার শীতকালীন অধিবেশন থেকে ছিটকে গিয়েছেন মোট ১৪১ জন বিরোধী নেতা। অধিবেশনের বাকি সময়ে আর সংসদে হাজির থাকতে পারবেন না তাঁরা।

মঙ্গলবার সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর, মণীশ তিওয়ারি, কার্তি চিদাম্বরম, এনসিপি-র সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা-সহ আরও অনেকেই। সোমবারও একই ইস্যুতে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। গত শুক্রবার সাসপেন্ড হন লোকসভার ১৪ জন ও রাজ্যসভার একজন সাংসদ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লোকসভা থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র! কেন একটি কথাও বলতে দেওয়া হলো না সাংসদকে?

Mahua Moitra expelled from Lok Sabha : এথিক্স কমিটির প্রতিবেদনকে শিরোধার্য করেই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে।

মোটামুটি ভাবে বিরোধীশূন্য হয়েই গিয়েছে সংসদ। বিরোধীদের দাবি, লোকসভাকেও গৈরিকীকরণের চেষ্টা করছে বিজেপি। কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশের মতো অনেকেরই দাবি, কোনও বিতর্ক ছাড়াই যাতে সমস্ত বিল পাশ করিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যেই সংসদের দুই কক্ষের “সম্পূর্ণ শুদ্ধিকরণ” করছে মোদী সরকার। সম্প্রতি লোকসভায় গ্যাসের ক্যানেস্টার নিয়ে হামলা চালায় দুই যুবক। সেই ঘটনায় নাম জড়িয়েছিল মাইসুরুর বিজেপি বিধায়ক প্রতাপ সিমহার নাম। তাঁর নামে ভিজিটর কার্ড সংগ্রহ করেই লোকসভায় ঢুকেছিল অভিযুক্তরা।

স্বাভাবিক ভাবেই সেই ঘটনার পরে বিজেপি সাংসদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বিরোধীরা। এ নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যও দাবি করেছেন তাঁরা। আর সেখানেই ঘটেছে বিপত্তি। সূত্রের খবর, চলতি অধিবেশনেই নয়া ফৌজদারি বিল পাশ করাতে চায় মোদি সরকার। আর সে কারণেই কি একের পর পর বিরোধী সাংসদদের বরখাস্তের সিদ্ধান্ত। বিরোধীদের দাবি, বিরোধীশূন্য সংসদেও ওই বিল কোনও রকম বাধা ছাড়া পাশ করাতে চায় কেন্দ্র সরকার। যতদূর জানা যাচ্ছে, সম্ভবত বুধবারই ওই বিল পেশ করা হতে পারে। বিরোধীরা দীর্ঘদিন ধরেই আলোচনা ছাড়া এই বিল পাশ না করানোর দাবিতে সরব।

আর সেই বিল পেশ ও পাশ করতে যাতে বিন্দুমাত্র বাধার মুখে না পড়তে হয় বিজেপি সরকারকে, তার জন্যই উদ্দেশ্য প্রণদিত ভাবে লোকসভাকে বিরোধীশূন্য করার চেষ্টা করে চলেছে গেরুয়া শিবির। আর যাতে মদত দিয়ে চলেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আর বিরোধীরা এক নৈরাজ্য ও ফ্যাসিবাদের চরম জায়গা বলেই মনে করছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের মতে, ‘নয়া সংসদে ‘নমোতন্ত্রের’ দাঁত-নখ দেখা যাচ্ছে। মহুয়ার বহিষ্কার ঘিরে এমনিতেই তেঁতে ছিল বিরোধী শিবির। তার পরে একের পর বিরোধী সাংসদকে এইভাবে বরখাস্ত করার ঘটনা ঘিরে স্বাভাবিক ভাবেই সেই আগুনে ঘি পড়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।