মোদীর 'সুরক্ষিত' লোকসভায় ঢুকে পড়ল হানাদার! কী তাদের পরিচয়?

Parliament Security Breach: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুপুর একটা নাগাদ অধিবেশন চলাকালীন হঠাৎ করেই পাবলিক গ্যালারির দিক দিয়ে লাফ দেয় দুই অনুপ্রবেশকারী।

Sohini Das
৩ মিনিট
মোদীর 'সুরক্ষিত' লোকসভায়  ঢুকে পড়ল হানাদার! কী তাদের পরিচয়?

লোকসভা অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ শুরু হতে না হতে ফের বিপত্তি। এবার লোকসভার নিরাপত্তাবলয় ভেঙে একেবারে সাংসদের ভিতরে ঢুকে পড়ল দুই আততায়ী। গ্যালারি থেকে সোজা ঝাঁপ দেয় সাংসদদের দিকে। তাদের হাতে ভারী কোনও জিনিস ছিল বলে অভিযোগ। যেখান থেকে রঙিন ধোঁয়া বেরোচ্ছিল। স্বাভাবিক ভাবেই এই ঘটনা ঘিরে হইচই পড়ে যায় সংসদ চত্বরে। এ বছরের শীতকালীন অধিবেশন যেন গোড়া থেকেই ঘটন-অঘটনে ভরা। মহুয়া মৈত্রকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে অধিবেশনের প্রথম সপ্তাহে কম বিতর্ক হয়নি। তার পরে এই নিরাপত্তা ভেঙে লোকসভায় হামলা।

সঙ্গে সঙ্গেই অবশ্য ওই দুই ব্যক্তিকে ধরে ফেলেন সাংসদেরা। ওই দুই যুবককে ধরে মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ওই দুই যুবকের হাতে ধরা বস্তু থেকে বেরোতে থাকা গ্যাস ছড়ানোর ঘটনায় হইচই পড়ে যায়। অনেকেই ভেবেছিলেন, কোনও রকম বিষাক্ত গ্যাস হতে পারে সেটি। অবশ্য পরে জানা যায়, তেমন কিছুই। ক্যানেস্টার থেকে সাদামাটা ধোঁয়াই বেরোচ্ছেল খালি। বিষাক্ত গ্যাসের কোনও সম্পর্ক নেই তার সঙ্গে। ২০০১ সালে এই দিনেই ঘটেছিল সংসদ হামলার ঘটনা। সেই দিনেই ফের লোকসভায় এমন হামলার ঘটনা ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়েছে।

ইতিমধ্যেই সামনে এসেছে হামলাকারীদের কয়েক জনের পরিচয়। ওই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, তাদের মধ্যে সাগর শর্মা বলে একজনকে শনাক্ত করা গিয়েছে। যতদূর জানা গিয়েছে মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার নামে লোকসভার ভিজিটর পাস নিয়ে এসেছিলেন দুই আততায়ী। আরও একজন অনুপ্রবেশকারীও মাইসুরুর বাসিন্দা বলে জানা গিয়েছে। মনোরঞ্জন ডি নামে ওই ব্যক্তি পেশায় ইঞ্জিনিয়ার। তাঁর কাছেও প্রতাপ সিমাহার ভিজিটর পাস ছিল বলে খবর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লোকসভা থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র! কেন একটি কথাও বলতে দেওয়া হলো না সাংসদকে?

Mahua Moitra expelled from Lok Sabha : এথিক্স কমিটির প্রতিবেদনকে শিরোধার্য করেই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে।

সাধারণ ভাবে কেউ সংসদে ঢুকতে চাইলে তাঁকে প্রথমে তাঁর নির্বাচনী এলাকার সাংসদের নামে একটি ভিজিটর কার্ড ইস্যু করতে হয়। সাংসদের নামে পাস ইস্যু হওয়ার পরে লোকসভার মধ্যে ঢোকার জন্য় বেশ কয়েকটি নিরাপত্তা বেষ্টনী পেরোতে হয় তাঁদের। সেখানে নিরাপত্তা পরীক্ষার পর দর্শনার্থীদের পরিচয়পত্র প্রমাণ খতিয়ে দেখা হয়। এখানেই শেষ নয়। সংসদের ঢোকার মুখেও নিরাপত্তা রক্ষী ও ইলেকট্রনিক মেশিনেও কয়েক দফা নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। এত রকম নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ওই দুজন অনুপ্রবেশকারী গ্যাসের ক্যানেস্টার নিয়ে লোকসভার মধ্যে ঢুকল, স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে তা নিয়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৪ এর লোকসভা ভোটে মোটেও ৩৩% সংরক্ষণ পাবেন না মহিলারা! কেন?

Women's Reservation Bill 2023 : ১৯৭৬ সাল থেকে নিম্নকক্ষের আসন সংখ্যা ৫৪৩-তেই আটকে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুপুর একটা নাগাদ অধিবেশন চলাকালীন হঠাৎ করেই পাবলিক গ্যালারির দিক দিয়ে দুই অনুপ্রবেশকারী লাফ দেয়। 'তানাশাহি নহি চলেগি' (স্বৈরাচার চলবে না) বলে স্লোগানও দিতে শোনা গিয়েছে তাঁকে। শুধু সংসদের ভিতরে নয়, রঙিন ধোয়া ছেড়ে সংসদের বাইরেও প্রতিবাদ-বিক্ষোভ দেখায় আরও এক মহিলা-সহ ২ অনুপ্রবেশকারী। তাদেরওকে গ্রেফতার করা হয়েছে।

২০০১ সালের এই দিনেই সংসদে ভয়ঙ্কর হামলার সাক্ষী ছিল গোটা দেশ। যে ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার ২২তম বার্ষিকীতে ফের সংসদের নিরাপত্তার এ হেন লঙ্ঘনের ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বেগে পড়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। উত্তেজনা ছড়িয়েছে সাংসদদের মধ্যেও। পরে অবশ্য তিনি বিবৃতি দিয়ে জানান যে অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে। তাছাড়া যে রঙিন ধোঁয়া দেখে আতঙ্কিত হয়েছিলেন সাংসদেরা, তা বিষাক্ত নয় বলেও জানান তিনি।

এদিকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে মাইসুরুর বিজেপি বিধায়ক প্রতাপ সিমহার নাম। অভিযুক্তদের ভিজিটর পাসটি যে প্রতাপ সিমারের অফিস থেকেই ছাড়া হয়েছিল, সে ব্যাপারটি নিশ্চিত করেছেন বিএসপি সাংসদ দানিশ আলি। বিজেপির খাস নেতা বলে বরাবরই সুনাম রয়েছে প্রতাপের। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে মাইসুরুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন প্রতাপ। মাইসুরু লোকসভায় যা আজও রেকর্ড। দুটি ভোটেই ৫ লক্ষেরও বেশি ভোটে জিতে গিয়েছিলেন তিনি। ২০১৫ সালে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সদস্য নিযুক্ত করা হয় প্রতাপকে। হিন্দুত্বের কঠোর প্রচারক হিসেবে পরিচিত প্রতাপ বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। এবার সেই বিতর্কের তালিকায় জড়াল লোকসভায় অশান্তি তৈরির ঘটনাও। তবে এই ঘটনার সঙ্গে তার যোগ কতটা, এ বিষয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি বিজেপি সাংসদকে। বুধবারের এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই মুলতুবি হয়ে যায় এদিনের অধিবেশন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে বিজেপি সাংসদ প্রতাপ সিমহার যোগ কতখানি, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।