ফাইনালে নির্মমভাবে হারিয়েছিলেন ফ্রান্সকে, যেভাবে মেসির বিরুদ্ধে শোধ নিচ্ছে ফরাসি মিডিয়া

Lionel Messi : মেসির ঠিকানা লেখা নিশ্চিত পাসকে কাজে লাগাতে পারলেন না এমবাপে, তবুও কেন সব দোষ হল মেসির!

Kankana Mukherjee
৩ মিনিট
ফাইনালে নির্মমভাবে হারিয়েছিলেন ফ্রান্সকে, যেভাবে মেসির বিরুদ্ধে শোধ নিচ্ছে ফরাসি মিডিয়া

বিশ্বকাপ মিটে গিয়েছে বেশ কিছুদিন হল, এখনও অবশ্য সেই নেশায় বুঁদ হয়ে রয়েছেন অধিকাংশ দর্শক। টানটান উত্তেজনার সেই শেষ রাত এখনও ঘুম কেড়ে নেয় ফুটবপ্রেমীদের। সে রাতের নায়ক লিওনেল মেসি। আর ট্র্যাজিক নায়ক এমবাপে। শুধু শেষ রাত নয় এবছরের গোটা কাতার বিশ্বকাপের পরতে পরতে ছিল মেসি ম্যাজিক। নিজের এবং দেশের পাহাড় প্রমাণ স্বপ্ন নিয়ে তিনি নোঙর ফেলেছিলেন কাতারের ময়দানে। প্রথম ম্যাচে হারের পর দুরন্ত কাম ব্যাক করে নীল সাদা বাহিনী। আর কোথাও কোনও ছন্দ পতন নেই। একটার পর একটা ধাপ পেরিয়ে অবশেষে মুখোমুখি ফ্রান্স বনাম আর্জেন্টিনা। মেসির হাতেই ওঠে গোল্ডেন বল।

সেসব মিটেছে ইতিমধ্যেই। বিশ্বকাপের পর আবার পিএসজির জার্সিতে একসঙ্গে মাঠে নামলেন তিন মহাতারকা - লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের পরিচয় অতীত, এখানে সবাই এক শিবিরে। অথচ এমন তিনজন মাঠ কাঁপানো খেলোয়াড় থাকতেও কিনা রেঁনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেল প্যারিসিয়ানরা!

ম্যাচের এহেন ফলাফলের পরই শুরু হয়েছে চূড়ান্ত বিতর্ক। ফরাসি মিডিয়া সরাসরি তোপ দাগেন মেসির বিপক্ষে। সব দোষ গিয়ে পরে মেসির কাঁধে। বলা হয়, বিশ্বকাপের পর কার্যত খেলা ভুলেছেন মেসি। কেবল বিশ্বকাপ বলেই নাকি প্র্যাকটিস করছিলেন, এখন হল ছেড়ে দিয়েছেন। কটাক্ষের সুর আরও চড়িয়ে তোলা হয়, ফ্রান্সের সঙ্গে বিরোধিতার প্রসঙ্গও। ফাইনাল ম্যাচের বিরোধিতার জের নাকি এখনও টানছেন মেসি, এমন কথাও বলতে ছাড়ে না ফরাসি মিডিয়া। বিশ্বকাপ ফাইনালে মেসি বাহিনী নির্মমভাবে হারিয়েছিলেন বলেই যেন শোধ তুলছে ফরাসি মিডিয়া। সেই রাত এখনও ভুলতে পারেনি ফ্রান্স।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বকাপ জিতেও স্বস্তিতে নেই মেসিরা, ফিফার ভয়ংকর শাস্তির মুখে পড়তে চলেছে আর্জেন্টিনা?

Fifa charges against Argentina World Cup 2022 : সেখানেই বড় ভয় আর্জেন্টিনার। ভয়ংকর কোনও শাস্তি কি নেমে আসতে চলেছে তাদের ওপর?

মনে রাখতে হবে, এবারের বিশ্বকাপে দুরন্ত একটা টিম পেয়েছিল মেসি। তিনি নায়ক ঠিকই তবে, আলভারেজ, দি মারিয়া, কেউই কম যান না। রীতিমত কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছেন তাঁরাও। টিবে সুনিশ্চিত হয়েছে জয়, অন্যদিকে গোটা মাঠে ফ্রান্সের হয়ে একা রোজ করেছেন এমবাপে। শেষ রাতে একাই তিন তিনটে গোল করে ম্যাচকে নিয়ে যান পেনাল্টির দোরগোড়ায়। অথচ এমন একজন খেলোয়াড় কিনা রেঁনের বিপক্ষে মেসির বাড়ানো দুরন্ত পাস থেকেও গোল করতে পারলেন না!

একই ম্যাচে একই শিবিরে বিশ্বকাপের সোনার বল এবং সোনার বুটের মালিক। তবুও জমল না রসায়ন। মাঠ জুড়ে আধিপত্য তৈরি করল রেনে। তাদের সামনে কার্যত লক্ষ্যভ্রষ্ট হলে প্যারাসিয়ানরা। গোটা ম্যাচে গোল লক্ষ্য করে মাত্র একটি শট মারতে পেরেছেন মেসিরা। অন্য দিকে রেনে মেরেছে ৬টি শট। উপরন্তু ১৭টি ফাউল করেছেন পিএসজি। যদিও একখানা দুর্দান্ত পাস বাড়িয়েছিলেন মেসি,সেটাকেও কাজে লাগাতে পারেনি এমবাপে। যার ফলাফল নিশ্চিত হার।

এই হারেই ক্ষেপেছে ফরাসি মিডিয়া। এসবের জন্য আঙুল তুলেছেন মেসি আর নেইমারের দিকে। অথচ ফরাসি ফুটবলার এমবাপেকে মুখে কার্যত কুলুপ এঁটেছেন। কেন সব দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে কেবল মেসি আর নেইমারের দিকেই? নিজেদের দেশের প্লেয়ার বলেই কি তবে দোষ খুঁজে পাচ্ছেন না এমবাপের? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

অন্যদিকে, ফরাসি মিডিয়া ‘আরএমসি স্পোর্ট’ এবং ‘লা প্যারিসিয়ান’ -এর কটাক্ষে জেরবার মেসি এবং নেইমার। মেসির পারফরমেন্সকে দশের মধ্যে চার রেটিং দিয়েছে তারা। আর নেইমারকে তো ধুয়ে দিচ্ছে রীতিমত। বিশ্বকাপ খেলার সময়ই ছোট ছিল এই ব্রাজিলিয়ান ফুটবলারের। এখনও কেন ফর্ম ফিরল না, আদপেও কি প্যারিসিয়ানদের আশা পূরণের যোগ্যতা আছে নেইমারের, এহেন তির্যক মন্তব্যের শিকার হতে হচ্ছে। এমনকী ফরাসি সাংবাদিক দানিয়েল রিওলো সরাসরি বলেন, বার্সেলোনা থেকে নেইমারকে পয়সা খরচ করে কিনে আনা সম্পূর্ণ বেকার হয়েছে পিএসজির।

বিশ্বকাপের তিন মহাতারকা এক দলে থাকা সত্বেও এ হার আশাপ্রদ নয় ঠিকই, তাই বলে সব দায় কেবল দুজনের ঘাড়ে চাপিয়ে কোন ইতিহাস রচনা করতে চাইছে ফরাসি মিডিয়া তা বোঝা দায়! ব্যর্থতার প্রসঙ্গ যখন উঠেইছে তখন দায় গোটা টিমের। এর সংশোধনও সম্ভব সকলের সমান অংশগ্রহণেই। তাই মেসি,নেইমারের দিকে তোলা আঙুলগুলোর সমান দায় আছে এমবাপেকে প্রশ্ন করার। কূটনীতি এসে সুস্থ খেলার পরিবেশকে এভাবে বিষিয়ে দিল তার দায়ভার বর্তাবে সার্বিক ফুটবল ম্যাচের ওপরই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।