বিশ্বকাপের হার কি এখনও কুড়ে কুড়ে খাচ্ছে? যে কারণে ‘হিরো’ থেকে ‘ভিলেন’ হলেন এমবাপে

Kiliyan Mbappe : বিশ্বকাপ ফাইনালে স্পটকিক থেকে টুর্নামেন্ট সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে তিন-তিনবার পরাস্ত করেছিলেন যে খেলোয়াড় সেই কিনা নিমেষে মিস করল পেনাল্টি। এত ভালো পজিশন পেয়েও কোথায় হারিয়ে গেল সেই ম্যাজিক?

Kankana Mukherjee
৩ মিনিট
বিশ্বকাপের হার কি এখনও কুড়ে কুড়ে খাচ্ছে? যে কারণে ‘হিরো’ থেকে ‘ভিলেন’ হলেন এমবাপে

বিশ্বকাপ নামক উত্তেজনা কেটে গিয়েছে অনেক দিন হল। এবছরের বিশ্বকাপের পরতে পরতে ছিল মেসি ম্যাজিক। তবে ফাইনালের শেষ রাত মনে পড়লে অবশ্য শুধু মেসি নয়, একের পর এক তারকার ছবি চোখের সামনে ভেসে ওঠে। ভুলে গেলে চলবে না গোল্ডেন বল মেসি পেয়েছিল ঠিকই তবে গোল্ডেন বুটের অধিকারী কিন্তু হয়েছিল বিপক্ষের হিরো কিলিয়ান এমবাপে। হিরো না বলে ট্র্যাজিক হিরো বলাই শ্রেয়। নাহলে ফাইনালের রাতে অমন দুর্ধর্ষ খেলার পরও জয়ের শিরোপা জুটল না ফ্রান্সের। তিন তিনটে গোল একাই সেদিন করেছিল এমবাপে। দলকে পৌঁছে দিয়েছিল পেনাল্টির দোরগোড়ায়। সেখানেও অনবদ্য ফর্মে ছিলেন ট্র্যাজিক হিরো, একটা শর্ট, বল জালে জড়িয়ে গিয়েছিল নিমেষে।

অবশ্য সেই ছবিটা ফিকে হয়েছে এতদিনে। প্রতিপক্ষের আসন বদলে আবার একই দলে খেলতে নেমেছে মেসি, এমবাপে। বিশ্বকাপের পর আবার পিএসজির জার্সিতে একসঙ্গে মাঠে নামেন তিন মহাতারকা - লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে। তবে এমন তিন জন এক পক্ষে থেকেও কোথাও যেন প্রথম থেকেই ফিকে লাগছিল খেলা। সেই ম্যাজিকটি যেন নেই। পয়েন্ট টেবিলে ক্রমশ পিছিয়ে পড়তে থাকে পিএসজি। যদিও ফরাসি মিডিয়া এর দায় চাপাতে থাকে মেসি এবং নেইমারের ওপরই। অন্য দিকে এমবাপেকে নিয়ে কার্যত মুখে কুলুপ দেন তাঁরা। অথচ ম্যাচের দিকে ফিরে তাকালে দেখা যাবে মেসির গোলের খাতা কখনওই শূন্য থাকেনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফ্রান্সের ফুটবল ছেড়ে এবার বার্সেলোনায় ফিরে আসা? লিওনেল মেসিকে ঘিরে ফের জল্পনা শুরু

Lionel Messi Barcelona Rumour : সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠল সেই বিতর্ক। মেসি কি ফের ক্লাব পরিবর্তন করতে চলেছেন?

এবার এই বিতর্ককে আরও উস্কে দিল গতকালের ম্যাচের ফলাফল। যে এমবাপেকে এতদিন পেনাল্টিতে অপ্রতিরোধ্য বলে জানতেন সকলে, সেই এমবাপে এবার হারালো পুরনো গৌরব। একটা নয় পরপর দুটো পেনাল্টি মিস করল কিলিয়ান এমবাপে। যদিও খেলার ফলাফল অবশ্য ছিল পিএসজি-এর পক্ষেই। পয়েন্ট টেবিলেও ঘুরে দাঁড়িয়েছে পিএসজি। এখানেও কাজ করে সেই মেসি ম্যাজিক। যদিও তার সঙ্গে আরও দুই তারকার অনবদ্য দুই গোলের অবদান অস্বীকার করা যায় না। ফরাসি মিডিয়ার তোপ ধোপে টেকে না।

এমবাপের কোনও অবদান ছাড়াই পিএসজি ৩-১ গোলে লিগা ওয়ানে উড়িয়ে দিল মন্তেপেঁয়িকে। ম্যাচের প্রথমার্ধে কোনও গোলই করতে পারেনি উভয়পক্ষ। অবশেষে দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজিকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়েন লুইজ। ৭২ মিনিটে মেসি ২-০ করেন দুরন্ত গোলে। নর্দিন ৮৯ মিনিটে ব্যবধান কমালেও সংযোজিত সময়ে পিএসজির হয়ে ৩-১ করে যান জাইরে এমেরি।

মোট কথা ফর্মে নেই এমবাপে। ফরাসি মিডিয়া এই নিয়ে বিশেষ বাক্যালাপ না করলেও এটাই সত্যি। না হলে বিশ্বকাপ ফাইনালে স্পটকিক থেকে টুর্নামেন্ট সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে তিন-তিনবার পরাস্ত করেছিলেন যে খেলোয়াড় সেই কিনা নিমেষে মিস করল পেনাল্টি। এত ভালো পজিশন পেয়েও কেন হারিয়ে গেল সেই ম্যাজিক। তবে কি এখনও ভিতরে ভিতরে বিশ্বকাপের হার কুড়ে কুড়ে খাচ্ছে ফরাসি খেলোয়াড়কে। এখনও সেই আঘাত সেরে ওঠেনি বলেই নিজের পুরনো ম্যাজিকের লেশমাত্রও দেখা যাচ্ছে না খেলায়? এদিন কার্যত খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন এমবাপে।

অন্যদিকে মেসির খেলা আবারও নজর কাড়ল। গোল একটা করেছেন ঠিকই তবে, খেলা তৈরি করেছেন তিনিই। মাঠ সাজিয়ে দিয়েছেন, অথচ কাজে লাগাতে পারেনি এমবাপে। খেলা শুরুর সাত মিনিটের মাথায় মাঝমাঠে ফ্রি কিক আদায় করে নিয়েছিলেন মেসি। মেসির ফ্রি কিকের সময় রামোসকে বক্সের মধ্যে ফাউল করে বসেন হুলিয়েন। ব্যাস ফল স্বরূপ জুটে যায় পেনাল্টি। আর পেনাল্টি মানেই চোখ বুঝে সেই সুযোগ চলে যায় এমবাপের কাছে। কিন্তু একবার নয় পেনাল্টি রি টেক হলেও মর্যাদা রক্ষা করতে পারেন না এমবাপে। উপরন্তু জোড়া পেনাল্টি মিস-এর পর কুড়ি মিনিটের মাথায় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এমবাপেকে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।