জড়িয়ে হাজার হাজার ছাত্রর ভবিষ্যত, মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঘিরে কেন সিঁদুরে মেঘ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প – 'স্টুডেন্টস ক্রেডিট কার্ড’। তৃতীয়বার ক্ষমতায় এসে তিনি এই প্রকল্প চালু করেন। কিন্তু সূত্র বলছে, প্রথম থেকে এই প্রকল্প নিয়ে জেরবার হচ্ছে সরকার।

tiasa gupta
৪ মিনিট
জড়িয়ে হাজার হাজার ছাত্রর ভবিষ্যত, মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঘিরে কেন সিঁদুরে মেঘ

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে মোট বরাদ্দের পরিমাণ ৫২১.২৯ কোটি টাকা। ১ লক্ষ ১৯ হাজার ১৬৯টি আবেদনের মধ্যে এখনও পর্যন্ত ঋণ মঞ্জুর হয়েছে ১৯,৯৯৬টি। এই তথ্য দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধার করে উদ্বেগ প্রকাশ করেছেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দ্র সিংহ রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প – 'স্টুডেন্টস ক্রেডিট কার্ড’। তৃতীয়বার ক্ষমতায় এসে তিনি এই প্রকল্প চালু করেন। কিন্তু সূত্র বলছে, প্রথম থেকে এই প্রকল্প নিয়ে জেরবার হচ্ছে সরকার। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা যাতে সহজ শর্তে ঋণ পান, তার জন্য ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’ চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীরা সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় তাঁদের কার্ড পেতে দেরি হচ্ছে। অনভিজ্ঞতার কারণে অনেক ছাত্রছাত্রী আবার ঠিকমতো ঋণ পাওয়ার জন্য আবেদনপত্র তৈরি করতে পারছেন না। সঙ্গে নথিপত্র জমা দেওয়ার পরেও অনেক ত্রুটি থেকে যাচ্ছে। কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে ঋণ না দেওয়ার অভিযোগও উঠেছে।

কী এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প?

মুখ্যমন্ত্রী বলেছিলেন, "স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে পড়ুয়ারা। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গ্যারেন্টার হবে রাজ্য সরকার।" মমতা বলেন, "প্রতিযোগিতামূলক পরীক্ষা ও তার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হবে।"

এছাড়া, কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপের জন্যও ঋণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধে পাবেন।

স্টুডেন্টস ক্রেডিট কার্ড ছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করবে মমতার সরকার। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন পড়ুয়ারা। সর্বনিম্ন ৪ শতাংশ সুদের হারে পড়ুয়ারা এই ঋণের অর্থ মেটাতে পারবেন। তবে চার লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ব্যাঙ্ককে এককালীন কোনও টাকা পড়ুয়াদের দিতে হবে না। ১৫ বছরের মধ্যে এই টাকা মেটাতে হবে। ব্যাঙ্ক যাতে কোনওভাবেই অভিভাবকদের ওপর চাপ দিতে না পারে, বা অতিরিক্ত শর্ত আরোপ না করে, সে-বিষয়ে রাজ্য সরকার ব্যাঙ্কগুলোকে নির্দেশ দিয়েছে।

কীভাবে আবেদন করা যাবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বারবার তালা স্কুলের গেটে, গরমের ছুটি বাড়ার নেপথ্যে আসলে কোন কারণ?

স্কুলের বিকল্প হতে পারে না কোনও অ্যাপ। এ প্রসঙ্গে বলা দরকার, স্কুলের গেটে বেশিদিন তালা ঝুললে সঙ্গে সঙ্গে মিড-ডে মিলের থালায় যে লকডাউন হবে, তা বলাই বাহুল্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‍্যায় জানান, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য পৃথক পোর্টাল করা হয়েছে। তিনি বলেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য পৃথক পোর্টাল খোলা হয়েছে। এগিয়ে বাংলা পোর্টালে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে। পাশাপাশি, উচ্চ শিক্ষা দপ্তরের পোর্টালে আবেদন করা যাবে। এছাড়া, ১৮০০১০২৮০১৪ টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে।

মুখ্যমন্ত্রী বলেন, "ছাত্ররা যাতে কোনওরকম হেনস্থার শিকার না হয়, দেখতে হবে। আমরা চাই, আমরা যে সুযোগ পাইনি, তা যেন এখনকার ছাত্রছাত্রীরা পায়।"

তিনি বলেছিলেন, ৮ লক্ষ ছাত্রছাত্রীকে ইতিমধ্যেই ট্যাব কিনতে টাকা দিয়েছে রাজ্য।

ব্যাঙ্কের আপত্তি

প্রশাসন সূত্রের খবর, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ঋণ যেটুকু মিলছে, তার প্রায় সবটাই সমবায় ব্যাঙ্কগুলি থেকে। এই ঋণ দেওয়ার ক্ষেত্রে বহু ব্যাঙ্ক বিশেষ কোনও কার্যকর ভূমিকা এখনও পর্যন্ত নেয়নি। বরং, শিক্ষা দপ্তর থেকে পাঠানো আবেদনগুলি মঞ্জুর করার কথা সরকারি তরফে বলা হলেও ব্যাঙ্কগুলি সেসব ফেলে রেখেছে। সেই তালিকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামও রয়েছে। এখনও পর্যন্ত বহু ব্যাঙ্কের গড়িমসির চেহারা ধরা পড়েছে।

প্রথম থেকেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি রাজ্য সরকারের এই প্রকল্পে পড়ুয়াদের পাশে না দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় ছিল। বেসরকারি ব্যাঙ্কগুলিও এক নীতি অনুসরণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত মুখ্যসচিব নির্দেশ পাঠান, জেলায় যেসব ব্যাঙ্ক এই প্রকল্পে অংশ নেবে না, তাদের মাধ্যমে সরকারও কোনও আর্থিক লেনদেন করবে না এবং সেই সব ব্যাঙ্কে থাকা সরকারের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তারপর সুর নরম করে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি।

গত বছর নভেম্বর পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি পড়ুয়ার আবেদন কার্যত বাতিল করে ব্যাঙ্কগুলি। এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সরকারের মাথায় বাজ! তড়িঘড়ি আসরে নামেন মুখ্যসচিব। এরপর পরিস্থিতি পাল্টায়। নবান্ন সূত্রে জানা যায়, গত বছর দুর্গাপুজোর আগেই এক-এক করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এগিয়ে আসে। এই প্রকল্পে রাজ্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তারা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গেও চুক্তি হয়। তারপরেও কয়েকটি ব্যাঙ্কের টালবাহানা চিন্তায় ফেলেছে রাজ্য প্রশাসনকে। এই প্রকল্পে ঋণ দেওয়ার ক্ষেত্রে সরকার নিজে গ্যারান্টার। তাও ঋণ শোধ নিয়ে উদ্বেগ কাটছে না ব্যাঙ্কগুলোর। তাই তারা এই গড়িমসি করছে। তবে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নেওয়ায় অনেকটা শক্তের ভক্ত হয়ে সুর নরম করেছে ব্যাঙ্কগুলো।

সরকারি উদ্যোগ

পড়ুয়াদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিল তৃণমূল। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের ১ জানুয়ারি ১০ হাজারেরও বেশি পড়ুয়াকে স্টুডেন্টস কার্ডের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছিলেন। সেই কথা মাথায় রেখেই গত বছর নভেম্বরে প্রথম রাজ্যজুড়ে বিশেষ শিবির চালু করেছিল রাজ্য সরকার। ঋণ পেতে পড়ুয়াদের যাতে অসুবিধা না হয়, তাই এই শিবিরে ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত বিষয়ের খুঁটিনাটি বোঝানো হয়।

পড়ুয়ারা যাতে আরও সহজে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা পেতে পারেন সেটা নিশ্চিত করতে এই বছর এপ্রিলেও স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য রাজ্যজুড়ে বিশেষ শিবির করা হয়।

আবেদনকারী ছাত্রছাত্রীদের এই সমস্যা দূর করতেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের সাহায্য করতে টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে উচ্চ শিক্ষা দফতর। স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে সমস্যা হলে উচ্চশিক্ষা দফতরের হেল্পলাইনে তা জানাতে বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হেল্পলাইন হিসেবে একটি টোলফ্রি ফোন নম্বর- ১৮০০-১০২-৮০১৪ ও একটি ইমেল- [email protected] অ্যাড্রেস দেন তিনি।

বদলাচ্ছে পরিস্থিতি

শিক্ষামন্ত্রী বলেন, কিছু কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঋণ দিতে চাইছে না। কিন্তু এই সংক্রান্ত সমস্যার কথা জেনে প্রতি মাসে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষর সঙ্গে মুখ্যসচিব, অর্থসচিব এবং শিক্ষাসচিব প্রতি মাসে বৈঠক করছেন। আগে এই সমস্যা প্রবল ছিল। কিন্তু এখন ওঁরা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা বুঝতে পেরেছেন। সরকারই গ্যারেন্টার হচ্ছে। আস্তে আস্তে সব সমস্যা মিটছে। এখন বেশ কয়েকটি ব্যাঙ্ক ঋণ অনুমোদনের জন্য এগিয়ে এসেছে।

তাহলে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের হাত ধরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের উড়ান উড়বে? দেখা যাক।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?