বিশ্বকাপ ফাইনালে খেলছেন না মেসি? অনুশীলনে অনুপস্থিতি বাড়াচ্ছে জল্পনা

Fifa WorldCup2022 : দুশ্চিন্তা তো ছিল আগে থেকেই উপরন্তু এই অনুপস্থিতিতে মেসিদের নিয়ে চিন্তা বেড়ে গেল গোটা বিশ্বের আর্জেন্টিনার সমর্থকদের

Kankana Mukherjee
৩ মিনিট
বিশ্বকাপ ফাইনালে খেলছেন না মেসি? অনুশীলনে অনুপস্থিতি বাড়াচ্ছে জল্পনা

রাত পেরোলেই ফাইনাল। বছর চারেকের প্রতীক্ষা আর এক মাসের উত্তেজনার সমাবর্তন। কাতারের ময়দানে কাল সম্মুখ সমরে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। পক্ষেই এখন উত্তেজনা তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও। জোরদার অনুশীলনে যখন সকরি ঝালিয়ে নিচ্ছেন ঠিক তখনই তাদের ভিড়ে দেখা গেল না কাঙ্ক্ষিত তারকাকে। লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। একদিকে এটাই তাঁর শেষ বিশ্বকাপ, অন্যদিকে নতুন রেকর্ডের নজির, সবকিছু নিয়েই শিরোনাম দখল করেছেন তারকা ফুটবলার মেসি। একটা একটা ধাপ নিপুণ দক্ষতায় পর করে ফাইনালের খুব কাছাকাছি তিনি। স্বাভাবিকভাবেই অনুরাগীদের নজর এখন গ্রাস করে তাঁকে। কিন্তু তিনিই কিনা নেই শেষ মুহূর্তের প্রস্তুতি শিবিরে? এ ঘটনায় শুরু হয়েছে জল্পনা। ভ্রু কুঁচকে কেউ ভাবছেন হয়তো ফাইনালের আগে বিশ্রাম দিচ্ছেন শরীরকে, কেউ আবার সিঁদুরে মেঘ দেখে ডরাচ্ছেন। তাহলে কি মাঠে নামবেন না মেসি?

প্রশ্নগুলোর উত্তর খোঁজা ছাড়া উপায় নেই। কারণ একটাই, দেশের পাহাড় প্রমাণ আকাঙ্খা আর স্বপ্নের ভার কাঁধে নিয়ে মেসি কাতারে নোঙর ফেলেছিলেন যখন, তখনই তিনি জানতেন এটাই অন্তিম সুযোগ স্বপ্ন পূরণের। শেষবেলায় তাই জানকবুল লড়াই করেছেন তিনি। জাত চিনিয়ে দিয়েছেন বারংবার। সময় যতোই এগিয়েছে আরও জেতার খিদে বেড়েছে মেসির, খিদে বেড়েছে দর্শকদেরও। অথচ এই সব আকাঙ্ক্ষা, উত্থেজিনের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলন শিবিরে দেখা গেল না তাঁকে। জানা যায়, গতদিন অর্থাৎ বৃহস্পতিবারও অনুশীলন করেননি মেসি। কেবল কয়েক পাক হেঁটে ঘরে ফিরে গিয়েছিলেন। কিন্তু এদিন একেবারেই মাঠে এলেন না তিনি। এ ঘটনা সানে আসতেই রহস্য আরও ঘনীভূত হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মেসিকে চূড়ান্ত অপমান করছিলেন মারাদোনা? কোন শিক্ষা দিতে চেয়েছিলেন

FIFA World Cup 2022 : মেসির সম্পর্কে অভিযোগ ছিল মারাদোনার। অনেক সময়ই সেই ‘অভিযোগ’ বলে ফেলতেন ক্যামেরার সামনে।

এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই নানা সমস্যায় জর্জরিত ছিল আর্জেন্টিনা। একাধিক তারকার চোট পাওয়ার খবরও এসেছে নিয়ত। এমনকী আর্জেন্টিনা সহ ঠান্ডা মাথার মেসিকে বিতর্কেরও সম্মুখীন হতে হয়েছে ইতিমধ্যেই। দুশ্চিন্তা তো ছিল আগে থেকেই উপরন্তু এই অনুপস্থিতিতে মেসিদের নিয়ে চিন্তা বেড়ে গেল গোটা বিশ্বের আর্জেন্টিনার সমর্থকদের। তার ওপর জানা যায়, শুধু মেসি একা নন, অনুশীলনে গরহাজির ছিলেন তারকা ফুটবলার দি মারিয়াও।

আর্জেন্টিনার আসন্ন ভবিষ্যত নিয়ে যখন চিন্তিত অনুরাগীরা তখনই জানা গেল, যেহেতু অনুশীলনের জন্য নির্ধারিত মাঠটি খুবই শক্ত তাই প্রথমেই সেখানে প্রস্তুতিতে নামানোর ঝুঁকি নিতে চাননি স্বয়ং কোচ। জল দিয়ে ভিজিয়ে নরম করা পর নেমেছেন খেলোয়াড়রা। কিন্তু মেসি নামেননি। জানা যাচ্ছে, এতদিন ম্যাচ খেলে শরীরে যে ক্লান্তি জমা হয়েছে তাকে মুক্তি দিতেই এই পন্থা। যাতে ফাইনালের মঞ্চে নতুন উদ্যমে নামতে পারেন তাই বিরতি দিয়েছেন শরীরকে। প্রতিপক্ষকে ঘায়েল করার নতুন অস্ত্র সাজাতে শরীরকে সম্পূর্ণ ক্লান্তি মুক্ত করে চাঙ্গা করে নিচ্ছেন তিনি। ওঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই অনুশীলনে ডাকা হয়নি মেসি এবং দি মারিয়াকে, এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। যদিও অন্য একটি গুজবও সিন গিয়েছে ইতিমধ্যেই, সেটি হল মেসি নিজের প্রস্তুতি সারছেন আড়ালে। খানিকটা মেঘনাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাই মাঠের বদলে বিশ্ববিদ্যালয়ের জিমে অনুশীলন করছেন মেসি।

কিন্তু এসবের মধ্যেও সিঁদুরে মেঘ দেখছেন অনুরাগীরা। হ্যামস্ট্রিং পেশির একটি চোটে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন মেসি। ওই চোট নিয়েই খেলেছেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। গোল করে এগিয়ে দিয়েছেন দলকে। কিন্তু ফাইনালের আগে কি সেই চোট আরও বাড়ল? চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই কপালে। প্রিয় তারকাকে মাঠে দাপিয়ে বেড়াতে দেখার যে আশায় বুক বেঁধে রয়েছেন সকলে সেই আশাকে বাস্তবায়িত হতে না দেখা পর্যন্ত শান্তি নেই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্রেমিকাও ক্রীড়াঙ্গনের মানুষ, পাঁচ বছরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পিঙ্কি প্রামাণিক

Pinky Pramanik: পডকাস্টে নিজের প্রেমজীবন নিয়ে কোনো রাখঢাক রাখেননি পিঙ্কি। জীবনের বর্তমান অধ্যায়ে ভালোবাসার উপস্থিতি স্বীকার করে তিনি জানিয়েছেন, প্রায় পাঁচ বছর ধরে তিনি এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর এই জীবনসঙ্গীও ক্রীড়াঙ্গনেরই মানুষ, অর্থাৎ ‘মাঠের মানুষ’।

আমাকে দেখে লোকে জীবনের কঠিন সময়ে যেন মোটিভেশন পায়: পিঙ্কি প্রামাণিক

Pinki Pramanik Interview: তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে একটা সময়। সেই অন্ধকারের দিন কাটিয়ে তিনি ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তাঁর জীবনেও সম্পর্ক আছে। ইচ্ছা আছে সঙ্গিনীর সঙ্গে সংসার পাতার। আর স্বপ্ন আছে নিজের অ্যাকাডেমি গড়ে অ্যাথলিট তৈরির। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এমনটাই বললেন পিঙ্কি প্রামাণিক।

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।