মেসিকে চূড়ান্ত অপমান করছিলেন মারাদোনা? কোন শিক্ষা দিতে চেয়েছিলেন

FIFA World Cup 2022 : মেসির সম্পর্কে অভিযোগ ছিল মারাদোনার। অনেক সময়ই সেই ‘অভিযোগ’ বলে ফেলতেন ক্যামেরার সামনে।

Aritra Som
২ মিনিট
মেসিকে চূড়ান্ত অপমান করছিলেন মারাদোনা? কোন শিক্ষা দিতে চেয়েছিলেন

২০১৪ এবং ২০১৮ – গত দু’টি বিশ্বকাপে আর্জেন্টিনা এবং লিওনেল মেসি মাঠে নামলেই তাঁর দিকে চলে যেত ক্যামেরা। ময়দানে তিনি থাকুন বা না-ই থাকুন, বিশ্বকাপ এলে দিয়েগো আর্মান্ডো মারাদোনা নামের দস্যি মানুষটির দিকে মুখিয়ে থাকত গোটা সংবাদমাধ্যম। ২০১০ সালে তিনি নিজেও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন। কাছ থেকে দেখেছেন নিজের প্রিয় শিষ্যের খেলা। কিন্তু হঠাৎ করেই যেমন এসেছিলেন, তেমন আচমকাই মৃত্যু তাঁর দিকে ধেয়ে এসেছিল। মারাদোনার অবর্তমানে মেসিরা ফের বিশ্বকাপ ফাইনালে। ফলাফল কী হবে, এখনও কেউ জানে না। কিন্তু বছর ছয়েক আগের একটি ঘটনা বারবার মনে পড়ছে ফুটবল মহলের।

পেলে না মারাদোনা – পৃথিবী থেকে এই বিতর্ক কখনও শেষ হবে না। দুই কিংবদন্তিই এই তুলনা উপভোগ করতেন। পেলে এবং মারাদোনার বন্ধুত্বও ছিল গভীর। তবে একটু একটু করে সেই রাস্তায় চলে এলেন লিওনেল মেসি। মারাদোনা না মেসি – শুরু হল নতুন বিতর্ক। মারাদোনা সবসময় বুকে জড়িয়ে রেখেছেন আর্জেন্টিনার ভবিষ্যৎ স্বপ্নকে। কিন্তু…

মেসির সম্পর্কে একটি অভিযোগ ছিল মারাদোনার। অনেক সময়ই সেই ‘অভিযোগ’ বলে ফেলতেন ক্যামেরার সামনে। ২০১০ ফুটবল বিশ্বকাপের সময়ও বলেছিলেন, মেসি বিশ্বমানের ফুটবলার হলেও ‘মানসিকভাবে দুর্বল’। অতিরিক্ত চাপ নিতে পারেন না। সেইসঙ্গে অত্যাধিক ভদ্র ব্যবহার। ফুটবল মাঠ হল কুরুক্ষেত্রের যুদ্ধ, সেখানে অত ভদ্রতা চলে নাকি? এটাই ছিল মারাদোনার যুক্তি।

২০১৬ সাল। তখনও বার্সেলোনায় খেলছেন লিওনেল মেসি। দুই বছর আগে বিশ্বকাপের ফাইনালে গিয়েও হেরে যান। ২০১৬-তে একটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন পেলে এবং মারাদোনা। সেখানেই উঠে আসে মেসির প্রসঙ্গ। পেলে মারাদোনাকে জিজ্ঞেস করেছিলেন, “ব্যক্তিগত ভাবে মেসিকে চেনো?” মারাদোনা “হ্যাঁ” বলার পর পেলে জিজ্ঞেস করেছিলেন, ব্যক্তিগত জীবনে মেসি ঠিক কেমন? মারাদোনার সোজা সাপ্টা উত্তর, “মেসি খুবই ভালো মানুষ। কিন্তু ওর কোনও ব্যক্তিত্ব নেই! ও আর্জেন্টিনার ক্যাপ্টেন। সেই অনুযায়ী ব্যক্তিত্ব একেবারেই নেই। দুর্বল।” পেলেও সেই বক্তব্যের সঙ্গে কিছুটা একমত হয়েছিলেন।

ফুটবল মাঠ হোক, বা মাঠের বাইরে, মারাদোনা বরাবরের বর্ণময় চরিত্র। একা হাতে বিশ্বকাপ জিতিয়েছেন, রাজত্ব করেছেন বুক চিতিয়ে। নম্রতা নয়, বরং বুনো ঝড় দিয়েই বিপক্ষকে গুঁড়িয়ে দাও। যুদ্ধক্ষেত্রে এটাই নিয়ম - এমনটাই মনে করতেন আর্জেন্টিনার কিংবদন্তি। আর তাঁর সঙ্গেই তুলনা করা হয় মেসিকে। মেসির মধ্যে সেই জিনিসটা সেই সময় দেখতে পাননি মারাদোনা। 'লড়কে লেঙ্গে' মানসিকতা নেই, সেইসঙ্গে নেই চাপ সামলানোর ক্ষমতা। মেসি নিয়ে এমনই মনোভাব ছিল মারাদোনার।

আর ২০২২? সাধারণ ফুটবল ভক্ত থেকে বিশেষজ্ঞ, সমালোচক – প্রত্যেকের বক্তব্য একটাই। ২০২২ বিশ্বকাপের মেসির সঙ্গে আগের মেসিকে মেলালে হবে না। এই মেসি সম্পূর্ণ আলাদা। কেবল আক্রমণ ভাগ নয়, দলকে বাঁচাতে রক্ষণেও নেমে আসে। ফুটবল মহলের নিশ্চয়ই মনে পড়বে ২০২১-এর কোপা আমেরিকা ফাইনালের কথা। টানেলে দাঁড়িয়ে সতীর্থদের নিয়ে মেসির পেপ টক। মাঠের মধ্যে ভদ্র ইমেজ সরিয়ে রাগী মেসি। মারাদোনা নিশ্চয়ই মিস করছেন এসব। এই মেসিকেই তো দেখতে চেয়েছিলেন্তিনি! ডাকাবুকো জাদুকর নিশ্চয়ই এই মেসিকে আপন করে নিতেন। অন্যান্য আর্জেন্টিনীয়দের মতো তিনিও ফের স্বপ্ন দেখতেন।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।