বাদ গেলেন না মহিলারাও, যাজক-উপাসকদের মারধর-হুমকি, গির্জায় হামলা ঘিরে চাঞ্চল্য বাসন্তীতে

প্রত্যক্ষদর্শীদের দাবি, গির্জায় ঢুকেই হামলাকারীরা উপাসক ও অতিথিদের মারধর শুরু করে। বাদ যাননি মহিলারাও। তাঁদের শাঁখা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয় এবং গির্জা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বিশপের সঙ্গে উপস্থিত যাজকদেরও শারীরিকভাবে হেনস্থা ও মারধর করা হয় বলে দাবি।

Sangita Ghorai
৩ মিনিট
বাদ গেলেন না মহিলারাও, যাজক-উপাসকদের মারধর-হুমকি, গির্জায় হামলা ঘিরে চাঞ্চল্য বাসন্তীতে

পশ্চিমবঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণের ঘটনা ঘটেই চলেছে, এবার অভিযোগ এল বাসন্তী থেকে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকার নারায়ণতলায় ৩১ অক্টোবর ৩০-৩৫ জন দুষ্কৃতীর দল সদ্য নির্মিত গির্জার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হামলা চালায় বলে খবর। অভিযোগ, গির্জার ভিতরে ঢুকে উপস্থিত মানুষদের মারধর করা হয়। আক্রান্ত হন যাজকরাও। এমনকী মহিলাদের শাঁখা খুলে দিয়ে গির্জা থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে।

গির্জার সদস্য সুবীর গায়েন ও প্রদীপ মণ্ডলের দেওয়া বিবরণ অনুযায়ী, শনিবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। CNI-এর বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে অভিযোগ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পূর্ব মেদিনীপুরে খ্রিস্টান পরিবারের উপর হামলার অভিযোগ, ধর্মান্তরণের চাপ বজরং দলের বিরুদ্ধে

পার্বতীর অভিযোগ, সন্ধ্যায় যখন তাঁরা প্রার্থনা করতে বসেন, সেই সময় ৩০ জনেরও বেশি ব্যক্তি মদ্যপ অবস্থায় জোর করে বাড়িতে ঢুকে তাঁদের মারধর করেন। তাঁর চুলের মুঠি ধরে মারধর করা হয়, স্বামীকে গালিগালাজ করা হয় এবং তাঁর ননদ অর্থাৎ মোহন সোরেনের মেয়ে রেণু সোরেনকেও আঘাত করা হয় বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গির্জায় ঢুকেই হামলাকারীরা উপাসক ও অতিথিদের মারধর শুরু করে। বাদ যাননি মহিলারাও। তাঁদের শাঁখা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয় এবং গির্জা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বিশপের সঙ্গে উপস্থিত যাজকদেরও শারীরিকভাবে হেনস্থা ও মারধর করা হয় বলে দাবি। হামলার ছবি বা ভিডিও তোলার চেষ্টা করলে কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

শুধু মারধর নয়, গির্জায় ধর্মীয় উপাসনা বন্ধ করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। হামলাকারীরা জানিয়ে দেয়, ওই জায়গায় কোনও গান, প্রার্থনা কিংবা ধর্মীয় অনুষ্ঠান করতে দেওয়া হবে না। কোনও পরিস্থিতিতেই সেখানে উপাসনা চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় বলে দাবি গির্জার সদস্যদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুজোর আচার না মানলে... তিন খ্রিস্টান পরবিবারের উপর চড়াও বজরং দল

১৯ অক্টোবর লক্ষ্মী মণ্ডল, তাঁর স্বামী, বনশ্রী মণ্ডল ও তাঁর স্বামী গোপাল মণ্ডল-সহ কয়েকজনকে জোর করে ডিঙ্গল গ্রামের একটি দুর্গাপুজোর মণ্ডপে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় আচার পালন করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ।

বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা-র রাজ্য সম্পাদক হেরোদ মল্লিক যাজক সুভাষিশ গায়েনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে গির্জার সদস্য সুবীর গায়েনের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির খোঁজ নেন। এরপর বিসিপি-র লিগ্যাল সেলের দায়িত্বপ্রাপ্ত আইনজীবী স্থানীয় থানার আইসি-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। অভিযোগ, একাধিকবার ফোন করা হলেও আইসি ফোন কেটে দেন। পরে পুলিশ সুপারের কাছে ঘটনার কথা জানানো হয়। এর কিছুক্ষণ পরেই স্থানীয় আইসি আইনজীবীকে জানান, ঘটনাস্থলে পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী প্রদীপ মন্ডল ইনস্ক্রিপ্টকে জানান, গির্জায় হামলা হতেই পুলিশকে খবর দেওয়া হয়, তার প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে জানান তিনি। সন্ধ্যায় বাসন্তী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ এফআইআর নেয় বলেও জানান প্রদীপ মন্ডল। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই।

বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা (BCP)-র প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক হেরোদ মল্লিক বলেন, বিশপের উপস্থিতিতে একাধিক যাজককে মারধরের ঘটনা নজিরবিহীন। তাঁর অভিযোগ, রাজ্যে সংগঠিত উগ্রপন্থী গোষ্ঠীগুলি ক্রমাগত সংখ্যালঘুদের নিশানা করছে। প্রশাসন ও সরকারের তরফে কার্যকর প্রতিরোধের অভাবেই এই ধরনের হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খ্রিস্টধর্ম পালন করায় পরিবারকে গ্রামছাড়া করার হুমকি, ভাটোরায় আক্রান্ত দম্পতি

Howrah Christian family: হাওড়ার ভাটোরায় প্রায় আট বছর ধরে খ্রিস্টধর্ম পালন করা এক পরিবারের উপর হামলা, মারধর ও গ্রাম ছাড়ার হুমকির অভিযোগ উঠেছে। কেন ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে এমন প্রশ্ন উঠছে? স্থানীয়দের একাংশের আচরণের অভিযোগ কতটা সত্য?

হেরোদ মল্লিক আরও জানিয়েছেন, আক্রান্ত গির্জাটি চার্চ অফ নর্থ ইন্ডিয়ার অধীন। ফলে বিষয়টি কোনও বিচ্ছিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা নয়। গির্জা কর্তৃপক্ষের পাশাপাশি ঘটনার সময় উপস্থিত বিশপেরও হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ করা উচিত বলে মনে করেন তিনি।

একটি ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন হামলার অভিযোগ স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে, উপাসনাস্থলে ঢুকে মারধর, মহিলাদের শাঁখা খুলতে বাধ্য করা এবং প্রার্থনা বন্ধের হুমকির অভিযোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

ভোটের ফলাফল বের হওয়ার দুই মাস পর (৫ জুলাই) শুভাষগ্রামে এক নির্মীয়মান গির্জায় হামলার খবর প্রকাশ্যে আসে। এরপর একের পর এক ঘটনা, ২৬ অগাস্ট পূর্ব মেদিনীপুরের একটি প্রার্থমাসভায় হামলার অভিযোগ ওঠে। সম্প্রতি পাঁশকুরা থানার অন্তর্গত অর্জুন্ডা গ্রামে দুই খ্রিস্টান পরিবারের উপর হামলার খবরও প্রকাশ করেছে ইনস্ক্রিপ্ট। ঘটনাস্থলে গিয়ে ইনস্ক্রিপ্ট দেখে এই দুই পরিবারকে একপ্রকার একঘরে করে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের উপর ঘটে চলা একের পর এক নির্যাতনের ঘটনায় প্রশ্ন উঠছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে। অভিযোগ অনুযায়ী, রাজ্যে পালাবদলের পর এমন ৬০-টিরও বেশি ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায়। বিজেপি সরকারের ৬ মাস এখনও পূর্ণ হয়নি, তার মধ্যেই সংখ্যালঘু নির্যাতনের এই সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
2 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কোন কোন কৌশলগত অবস্থান নিচ্ছেন রাহুল গান্ধী?

শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধী ইসরায়েলের সঙ্গে ভারতের, কৌশলগত প্রতিরক্ষা সম্পর্কের পক্ষে সওয়াল করেছেন। কিন্তু, গাজায় গণহত্যার প্রশ্নেও নীরব না থাকার কথা বলেন। একদা কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ বলেছিলেন। প্রবীণ সিপিআইএম নেতা পিনারাই বিজয়ন, এবং সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য রাহুল গান্ধীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

পশ্চিমবঙ্গের বিনিয়োগ উন্নয়ন নীতি ২০২৬! বিনিয়োগ বাড়লেই মিলবে ১২০ শতাংশ পর্যন্ত সহায়তা

West Bengal Investment Policy: পশ্চিমবঙ্গ বিনিয়োগ উন্নয়ন নীতি ২০২৬ অনুযায়ী অগ্রাধিকারপ্রাপ্ত এলাকায় বিনিয়োগ করলে কত শতাংশ পর্যন্ত সহায়তা পাওয়া যাবে, কোন কোন খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে? কর্মসংস্থান সৃষ্টি করলে EPF ও বিদ্যুৎ শুল্কে কী ছাড় মিলবে এবং এই নীতি কবে থেকে কার্যকর হবে? এবং মহিলা কর্মীদের জন্য কী অতিরিক্ত সুবিধা রাখা হয়েছে?

শমীক ভট্টাচার্যের ধর্মান্তরকরণের অভিযোগের পর সরব খ্রিস্টান সংগঠন, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি

Christians in West Bengal: শনিবার, ২১ নভেম্বর কলকাতার মণিপুর ভবনে রাজ্যের বিভিন্ন প্রধান চার্চ, ইভানজেলিক্যাল ও স্বাধীন চার্চের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করে খ্রিস্টান সংগঠনগুলি। সেই বৈঠকের পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপালের কাছে ইমেলের মাধ্যমে জরুরি স্মারকলিপি পাঠানো হয়েছে।

ভিক্ষা বন্ধ করলেই মিটবে তৃতীয় লিঙ্গের মানুষের জীবিকার সংকট?

Brihannala Brigade: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বৃহন্নলা সম্প্রদায়ের মানুষদের আর ট্র্যাফিক সিগন্যালে ভিক্ষা করতে হবে না; বরং তাঁদের জন্য ‘সম্মানজনক’ কাজের ব্যবস্থা করা হবে। ঘোষণাটি শুনতে নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। সত্যিই কি কেবল সিগন্যাল থেকে সরিয়ে নিয়ে কিছু কাজের দায়িত্ব দিলেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা প্রান্তিকতার অবসান ঘটে?

কোন পথে বাংলাদেশ? সংঘাতের জল কী গড়াবে ডিসেম্বর পর্যন্ত?

Bangladesh november violence 2026: শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত, সিলেটে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রল বোমা, নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার জেরে ৫০টি বসতবাড়ি দোকান পুড়িয়ে দেওয়া, গোপালগঞ্জ-নোয়াখালী-চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা ঘটেছে। অন্তত তিনজন নিহত। বিএনপির খন্দকার মুক্তাদির ‘আওয়ামী লীগ রাজনীতির অধিকার হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন।

আন্তর্জাতিক আদালতের রায়ের পরে, রোহিঙ্গাদের নিয়ে কী ভাবছে চীন, ভারত, বাংলাদেশ?

Rohingya crisis 2026: আন্তর্জাতিক আদালতের রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী ঘোষণা করা হল। আন্তর্জাতিক আদালতের ৮০ বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম। ঢাকার ‘মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে’র কৌশল, চীনের আন্তর্জাতিক আদালতের প্রতি ‘এখতিয়ারের অপব্যবহার’ সমালোচনা, ভারতের কূটনৈতিক নীরবতা, সব মিলিয়ে রোহিঙ্গাদের নিজভূমে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটছেনা।

এসআইআরে মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ, ভারতকে বিশেষ নজরদারির তালিকায় রাখার সুপারিশ মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের

SIR: ভারতের এসআইআর প্রক্রিয়ায় মুসলিমদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের। ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার সুপারিশ করেছে USCIRF।

অরুণাচল প্রদেশের মানচিত্রে চিনের কারসাজি, ডিজিটাল মাধ্যমেও ভারতের ভূখণ্ডের উপর দাবি জোরদারের চেষ্টা বেজিংয়ের?

Arunachal Pradesh: ওপেনস্ট্রিটম্যাপে অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী তিনটি এলাকার মানচিত্র বদলের অভিযোগ উঠল চিনা ব্যবহারকারীদের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে, এটি চিনের 'কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন' বা মানচিত্র আগ্রাসনের নতুন কৌশল।