নেশায় ডুবে ভূস্বর্গের নতুন প্রজন্ম, নেপথ্যে রয়েছে সন্ত্রাসের ছক?

'নারকো টেরর ইন কাশ্মীর’, অর্থাৎ ড্রাগ আসক্তির সন্ত্রাস চলছে কাশ্মীরে। প্রতি ঘণ্টায় একজন করে মাদকাসক্ত ভর্তি হন নেশামুক্তি কেন্দ্রে। যার মধ্যে অধিকাংশ স্কুল এবং কলেজপড়ুয়া।

tiasa gupta
৪ মিনিট
নেশায় ডুবে ভূস্বর্গের নতুন প্রজন্ম, নেপথ্যে রয়েছে সন্ত্রাসের ছক?

তখনও ভারী বুটের শব্দে ঘুম ভাঙত উপত্যকার। নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গোলাগুলির শব্দ। রাস্তায় সাঁজোয়া গাড়ির লাইন। ভবিষ্যতের চিহ্নমাত্র দেখতে পেত না তরুণরা। এরপর সংবিধানের ৩৭০ ধারা বাতিল। উন্নয়নের বার্তা দিয়ে দিনবদলের আশ্বাস। আদৌ কি পরিবর্তন হয়েছে? বোধহয় না। ভূস্বর্গে একটা প্রজন্ম ড্রাগ, হেরোইনে নিমজ্জিত। সাম্প্রতিক এই গবেষণায় যে কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের উদ্বেগ বাড়িয়ে দিতে পারে।

কী বলছে গবেষণা

'নারকো টেরর ইন কাশ্মীর’, অর্থাৎ ড্রাগ আসক্তির সন্ত্রাস চলছে কাশ্মীরে। প্রতি ঘণ্টায় একজন করে মাদকাসক্ত ভর্তি হন নেশামুক্তি কেন্দ্রে। যার মধ্যে অধিকাংশ স্কুল এবং কলেজপড়ুয়া। এই আসক্তদের মধ্যে আবার এক তৃতীয়াংশ মহিলা। এমন তথ্য উঠে এল সংবাদমাধ্যম নিউজ ১৮-এর একটি প্রতিবেদনে। প্রশাসনের দাবি, উপত্যকায় এই মাদকাসক্তির পিছনে রয়েছে পাকিস্তানের পরিকল্পিত ছক। তাই একে 'নারকো টেরর’ বলা হচ্ছে।

রাজ্য সরকার যে সমীক্ষা চালিয়েছে, তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কাশ্মীরের মোট জনসংখ্যার ২.৮ শতাংশ জনগণ নিয়মিত ড্রাগে আসক্ত। ৫২,৪০৪ সংখ্যার বিশাল জনগণ ড্রাগের ওপর নির্ভরশীল সরাসরি। এর মধ্যে ৯৫ শতাংশ হেরোইনে আসক্ত। অধিকাংশ ক্ষেত্রে কমবয়সিরা এইভাবে নেশায় ডুবে গেছে।

সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ডিরেক্টরেট অফ হেলথ-এর সঙ্গে একযোগে একটি সমীক্ষা চালায় রাজ্য সরকারের সংগঠন- ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, সরকারি মেডিক্যাল কলেজ, শ্রীনগর। আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা আগেই এরকম একটা বিষয়ে সন্দেহ করেন, তারপর তাঁরা ১০ জেলায় সমীক্ষা চালান। সমীক্ষার যে ফল তাঁদের হাতে এসেছে, তাতে তাঁদের চোখ কপালে ওঠার জোগাড়!

সমীক্ষায় দেখা গেছে, বেকার ও চাকরিহীনদের মধ্যে ড্রাগ নেওয়ার প্রবণতা বেশি। এই প্রতিবেদনের দাবি, ২০১৬ সালে শ্রীনগরে সরকারি মেডিক্যাল কেলেজে ওএসটি সেন্টারে ৪৮৯ জন ড্রাগাসক্ত ভর্তি হয়েছিলেন। ২০১৭ সালে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৩ হাজারে। ২০১৯ সালে সেটা হয় ১০ হাজার। সব মিলিয়ে গত ৫ বছরে জম্মু-কাশ্মীরে নেশাসক্তের সংখ্যা বেড়েছে ২,০০০ শতাংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন অশোক স্তম্ভ ঘিরে দেশজুড়ে বিতর্ক, যে শিল্পী বানালেন এই মূর্তি

নতুন অশোক স্তম্ভ, যা জাতীয় প্রতীক হিসেবে পরিচিত, তার নকশা, ভাস্কর্য এবং ইনস্টলেশনের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ এবং তাঁর দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ ভবনে জাতীয় প্রতীক উন্মোচনের সময় শিল্পী লক্ষ্মণকে অভিনন্দন জানান।

স্বাভাবিকভাবে, এই পরিসংখ্যানে উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর প্রশাসন। তাদের আরও যা ভাবাচ্ছে, তা হলো নেশাসক্তের বয়স। এই প্রতিবেদন অনুযায়ী, ১০ থেকে ১২ বছর বয়সের স্কুলপড়ুয়ারা হেরোইনের নেশায় বুঁদ হচ্ছে। নেশামুক্ত কেন্দ্রে থাকা এই রোগীদের সবার আর্থিক অবস্থাও তেমন ভালো নয়। কেউ উচ্চবিত্ত পরিবারের, তো কেউ সাধারণ নিম্নবিত্ত পরিবারের। উপত্যকাজুড়ে হেরোইন-আসক্তদের সংখ্যা বাড়ছে। এখন প্রশ্ন হলো, বর্তমান প্রজন্ম এভাবে নেশায় বুঁদ হচ্ছে কেন? তারা কোনও ভবিষ্যতের ঠিকানা দেখতে পাচ্ছে না বলেই কি এভাবে অন্ধকারে ডুবে যাচ্ছে? মোদি সরকারের প্যাকেজ-পরিসংখ্যান বেশ চমকে দেওয়ার মতো। তাতে কি উপত্যকার মানুষের জীবন বদলাচ্ছে না?

পাকিস্তানের ষড়যন্ত্র

এর পিছনে পাকিস্তানের পরিকল্পিত ছক দেখছে প্রশাসন। গোয়েন্দা সূত্রে তেমনটা খবর পাওয়া গেছে বলে দাবি। সম্প্রতি মনে করা গিয়েছিল, উপত্যকায় জঙ্গি দৌরাত্ম কমেছে, কিন্তু বলাই যায়, সন্ত্রাসের এটি অন্য চেহারা। প্রশাসন বলছে, সীমান্ত দিয়ে আফিম ও চারাচালান বেড়েই চলেছে। এক নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো-র আধিকারিকের কথায়, বিশ্বের ৯০ শতাংশ আফিম উৎপাদন হয় আফগানিস্তানে। সেগুলি পাঠানো হয় পাকিস্তানে। পাক ব‍্যবসায়ীদের একাংশ সেসব মাদক চালান করেন কাশ্মীরে। অবশ্য প্রশাসন আমদানি হওয়া দ্রব্যে নজরদারি শুরু করেছে। পুলিশ প্রশাসনের দাবি, পাক মাটিতে ঘাঁটি গাড়া কিছু জঙ্গি সংগঠন রয়েছে এই হেরোইন চক্রের পিছনে। উপত্যকায় পাকড়াও হওয়া বহু জঙ্গির কাছ থেকে অস্ত্র ছাড়াও পাওয়া গিয়েছে হেরোইনের প্যাকেট।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে মারণ হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদ। পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর হামলায় ঝরে গিয়েছিল দেশের ৪০ জন জওয়ানের প্রাণ। ভারত এর জবাব দিতে দেরি করেনি। পুলওয়ামা হামলার ১২ দিন পর ভারত পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়েছিল বলে দাবি করেছিল।

এখন কাশ্মীরে নারকো টেরর স্ট্রাইকের পিছনে কোনও সন্ত্রাসী ছক কাজ করছে কি না, তা তদন্ত বলবে।

৩৭০ ধারা বাতিল ও উন্নয়ন?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর আদৌ কি উপত্যকার উন্নয়ন হয়েছে? এখন কি ভূস্বর্গের ঘুম ভাঙে টিউলিপের গন্ধে? না কি বারুদ এখনও ধিকিধিকি জ্বলছে? কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার সংসদে যে তথ্য দেয়, তাতে কাশ্মীরবাসী খুশিতে আত্মহারা হতেই পারেন। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর প্রধানমন্ত্রী মোদির উন্নয়ন প্যাকেজের আওতায় দেওয়া চাকরি পেতে ২১০৫ জন অভিবাসী কাশ্মীর উপত্যকার ফিরে এসেছেন। সম্প্রতি রাজ্যসভায় এই তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, প্রধানমমন্ত্রীর উন্নয়নের প্যাকেজের অধীনে ২০২০-'২১ সালে মোট ৮৪১টি নিয়োগ করা হয়েছে। ২০২১-'২২ সালে ১২৪৬টি নিয়োগ করা হয়েছে। যতই সরকার এই দাবি করুক, বিরোধীরা অন্য দাবি করছে।

নরেন্দ্র মোদি সরকার সংসদের উভয় কক্ষের ব্যাপক সমর্থন নিয়ে ভারতীয় সংবিধানের বিশেষ ধারা ৩৭০ ও ৩৫এ বিলোপ করে। ফলে স্বতন্ত্র রাজ্যের পরিবর্তে জম্মু-কাশ্মীর ও লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল। কাশ্মীর বিশেষ মর্যাদা হারিয়েছে।

বিরোধীদের দাবি, এর ফলে কাশ্মীরে বেড়েছে বন্দুকবাজের ঘটনা। ২০২০ সালে জম্মু ও কাশ্মীরে ২০৩ জন সন্দেহভাজনক জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে ১৬৬ জনই স্থানীয়। এরা সকলেই প্রকৃতই সন্ত্রাসী কি না, তাই নিয়েও প্রশ্ন তুলেছে কিছু মানবাধিকার সংগঠন।

ভারত সরকার বলছে, ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। অন্যদিকে বিরোধীদের দাবি, এরপর কোনও উন্নতি তো হয়ইনি, উল্টে ধস নেমেছে পর্যটনশিল্পে, যেটা এতদিন ছিল ভূস্বর্গের স্বম্পদ। বিরোধীদের দাবি, ২০১৯ সালের পর থেকে ৫ লক্ষ কাশ্মীরি চাকরি হারিয়েছেন।

পাকিস্তান ড্রাগের মোড়কে সন্ত্রাস রপ্তানি করছে কি না, কিংবা উন্নয়নের নামে সরকার 'ফাঁকা আওয়াজ’ দিচ্ছে কি না, তা নির্দিষ্ট করে বলা যায় না। মোদ্দা কথা হলো, এর মাশুল দিতে হচ্ছে উপত্যকার নবীনদের। তারা কোনও ভবিষ্যতের দিশা দেখতে পাচ্ছে না। তাই কি নেশার ঘোরে ডুবে যাচ্ছে একটা প্রজন্ম?

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।