বারবার তিনবার! ঘর-ভাঙা নীতীশের চালে এবার কোনদিকে বিহার

ওয়াকিবহাল মহলের বক্তব্য, ঘন ঘন ইউ টার্নের জন্য নীতীশের জনপ্রিয়তা কমেছে। ২০১৩ সালে বিহারে যে দাপট ছিল তাঁর, আজ ২০২২-এ এসে সেই জায়গায় নেই তিনি।

tiasa gupta
৪ মিনিট
বারবার তিনবার! ঘর-ভাঙা নীতীশের চালে এবার কোনদিকে বিহার

অনেক দিন ধরে বেসুরো গাইছিলেন, আর তখন থেকেই জল্পনা মাথাচাড়া দেয়। তাহলে আবার কি বিহারে পালাবদল? নীতীশ কুমারের হাত ধরে সেটাই হলো। তৈরি হলো নতুন রাজনৈতিক সমীকরণ। বলাই বাহুল্য, গত বিধানসভা নির্বাচনে ভালো স্কোর করেও সরকার গড়তে পারেননি আরজেডি নেতা তেজস্বী যাদব। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন নীতিশ। কিন্তু তা স্থায়ী হলো না। অনেক দিন ধরে বিজেপির সঙ্গে তাঁর মান-অভিমানের পালা চলছিল। ফলে তিনি এনডিএ-তে কতদিন বসত করবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়। নীতীশের ইস্তফার সঙ্গে সঙ্গে বিহারের রাশ চলে গেল লালুর পরিবারের হাতেই। কীভাবে?

বিজেপির সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গলা তুলে সদ্য পুরনো জোট শরিকের বিরুদ্ধে বললেন, "বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছিল।" ইস্তফা দিয়ে রাবড়ি দেবীর বাসভবনে যান নীতীশ। সূত্র বলছে, আবার কংগ্রেসের সমর্থনে বিহারে লালু-নীতীশ বা তেজস্বী-নীতীশ পার্টনারশি হতে পারে। তেজস্বী এবং রাবড়ি দেবীর কাছে ২০১৭-র 'ভুল'-এর জন্য ক্ষমাও চান নীতীশ। বিহারে তেতো ওষুধ গিলতে হলো বিজেপিকে। গেরুয়া শিবিরের সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন নীতীশ, যিনি আবার আরজেডি-র সমর্থনে ফের বিহারের কুর্সিতে বসতে চলেছেন। সূত্রের খবর, নয়া জোট সরকারে উপমুখ্যমন্ত্রী হতে পারেন লালুপুত্র তেজস্বী। ২০১৭ সালে আরজেডির সঙ্গ ছাড়েন নীতীশ। এ-যাত্রায় তিনি তেজস্বীকে বলেন, ২০১৭ সালে যা হয়েছিল ভুলে যান, নয়া অধ্যায় শুরু করা যাক।

অগ্নিপথ নিয়ে সবচেয়ে বেশি আগুন জ্বলেছিল বিহারে। সেই আগুন কেন প্রশমিত করেনি সরকার? দলের অন্দরেই ক্ষোভ দানা বাঁধছিল। এদিকে গত বিধানসভা নির্বাচনে বিহারের জেডিইউ-র ফল নীতীশকে জোটে ভালো থাকতে দেয়নি। ক্রমশই খারাপ হচ্ছিল বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দলে নড়বড়ে হলেই শুরু রিসর্ট-রাজনীতি, এই ধারার শেষ কোথায়

কোনও বিশেষ দল নয়, প্রায় সব জাতীয় এবং আঞ্চলিক দলই নতুন নতুন রিসর্ট রাজনীতির অধ্যায় সংযোজিত করছে ভারতের রাজনৈতিক ইতিহাসের পাতায়।

কয়েক মাস আগে রাষ্ট্রীয় জনতা দলের দেওয়া ইফতার পার্টিতে যোগ দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, জোটসঙ্গী বিজেপির সঙ্গে নানা বিষয়ে নীতীশের বিবাদ চলছে। তার অন্যতম ইফতারে যোগ। সেই ইফতারের আয়োজক আবার আরজেডি। যাদের সঙ্গে বিজেপির আবার আদায়-কাঁচকলায় সম্পর্ক।

নীতীশ কুমারের জেডিইউ-র সঙ্গে বিজেপির স্নায়ুর লড়াই অনেকদিন ধরেই টের পাচ্ছিল রাজনৈতিক মহল। সম্প্রতি দুই শিবিরের সম্পর্কের চিড় আরও আলগা হয়। আগুনে ঘৃতাহুতি, নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন নীতি-আয়োগের বৈঠকেও যোগ দেননি নীতীশ। সম্পর্ক খারাপের সূত্রপাত আরও আগে।

একবার সেই দিকে নজর দেওয়া যাক। গত বিধানসভা নির্বাচনে ৭৫টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছিল তেজস্বীর আরজেডি। বিজেপি পেয়েছিল ৭৪ আসন। সংযুক্ত জনতা দল পেয়েছিল ৪৩ আসন, গতবারের চেয়ে ২৮ কম। অন্যদিকে বিজেপি গতবারের চেয়ে ২১ আসন বেশি পেয়েছিল। অর্থাৎ জেডিইউ-র ব্যর্থতা ঢেকে দিয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছিল ১৯ আসন, গতবারের চেয়ে আট কম। বলাই বাহুল্য, একক বৃহত্তম দল হয়েও সরকার গড়তে পারেননি তেজস্বী। তার ওপর এই ফল বলছে, গতবারের চেয়ে ২৮ আসন কম পেয়ে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নীতীশ। মুখ্যমন্ত্রী হয়েও এ যে তাঁর পক্ষে স্বস্তিদায়ক নয়, তা বলাই বাহুল্য। সমীকরণ আর ক্ষোভ-বিক্ষোভ যে জায়গায় দাঁড়িয়ে ছিল, তাতে আগামী দিনে পাটলিপুত্র কোনও সমীকরণের জন্ম দেয় কি না, সেই নিয়ে জল্পনা ছিল। ভালো রেজাল্ট করেও সরকার গড়তে পারেননি তেজস্বী। ফলে তার মধ্যে না-পারার আগুন ধিকিধিকি জ্বলছিল, একথাও বলা বাহুল্য যে, তিনিও কি সুযোগ খুঁজছিলেন না?

সম্প্রতি নীতীশের অভিযোগ, বিজেপি ভেতরে ভেতরে তাঁর দল ভাঙানোর চেষ্টা করছে। যেমনটা হয়েছে মহারাষ্ট্রে শিবসেনার ক্ষেত্রে। এটা কি তেজস্বীর জন্য হাতেগরম সুযোগ নয়? আরজেডি-র সরকারে ফেরার সঙ্গে সঙ্গে বিহারের রাশ চলে গেল লালুর পরিবারের হাতেই। কারণ উপমুখ্যমন্ত্রী হলেও স্কোর বোর্ড আগেই বেশি নম্বর দিয়ে রেখেছে। বলাই বাহুল্য, তিনি অ্যাডভান্টেজে থাকবেন।

নীতীশ হাত ছাড়ায় বিহার নিয়ে '২৪-এর আগে বিজেপি যে ভালোরকম ধাক্কা খেল, তা বলাই যায়। তিনি উদ্ধব ঠাকরে নন, বিজেপির হাত ছেড়ে গেরুয়া শিবিরকে সেই বার্তাই দিলেন নীতীশ কুমার। রাজনৈতিক মহলের দাবি, গত কয়েক দিন ধরে একটা পালাবদলের আঁচ পাওয়া যাচ্ছিল পাটনা-র রাজনীতির অলিন্দে। বিশেষ করে, সংযুক্ত জনতা দল ভাঙার অভিযোগ উঠছিল বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক মহলের দাবি, ঠিক যেভাবে মহারাষ্ট্রে পালাবদল ঘটিয়েছে গেরুয়া শিবির, ঠিক সেই অঙ্কেই এগোচ্ছিল পাটনা। অবশেষে বর্ষীয়ান নীতীশের কাছে আপাতত প্রথম রাউন্ডে পিছিয়ে গেল বিজেপি। '২৪-এর আগে এটা কি বিজেপির জন্য বড় ধাক্কা নয়?

রাজনৈতিক মহল বলছে, নীতীশ কুমার এমন একজন নেতা, যাঁর রাজনীতিতে স্থায়ী কোনও বন্ধু বা শত্রু নেই। অতীতে ক্ষমতার জন্য নাটকীয়ভাবে শরিক বদল করেছেন। বিহারে বিজেপির সঙ্গে মিলে শাসন করাকালীনই তিনি এনডিএ ছেড়েছিলেন। আরজেডি-র সঙ্গে গাঁটছড়া বাঁধেন। পরে আবার আরজেডিকে ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেন। বিশেষজ্ঞদের আরও বক্তব্য, সেই সময় বিজেপির সঙ্গ ছেড়ে এবং আরজেডির সঙ্গে জোট করে বিহারে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন নীতীশ। জেডিইউ 'জুনিয়র পার্টনার’ হওয়া সত্ত্বেও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, ঘন ঘন ইউ টার্নের জন্য নীতীশের জনপ্রিয়তা কমেছে। ২০১৩ সালে বিহারে যে দাপট ছিল তাঁর, আজ ২০২২-এ এসে সেই জায়গায় নেই তিনি। কেরিয়ার গ্রাফ নিয়ে সাপ লুডো খেলছেন না তো নীতীশ! এই আবহে বিহারের রাজনীতিতে বিরোধী নেতা হিসেবে নিজের বিশ্বাসযোগ্যতা অনেকটাই গড়ে তুলেছেন তরুণ তেজস্বী। তাই লালুর গড়ে পাটলিপুত্রের আত্মসমর্পণ?

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।