৬৬তম জন্মদিনেই গ্রেফতার! প্রাক্তন রাজপুত্র অ্যান্ড্রুর বিরুদ্ধে কী অভিযোগ?
Prince Andrew Arrested for Misconduct: এই গ্রেফতারের ঘটনা আরও গুরুত্ব পাচ্ছে কারণ, প্রিন্স অ্যান্ড্রু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আদালত ও যৌন অপরাধ মামলার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
ব্রিটেনের প্রাক্তন রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন‑উইন্ডসরকে সরকারি দায়িত্বের অবহেলা বা অসদাচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই খবর কেবল একটি রাজপরিবারের সদস্যকে কেন্দ্র করে ওঠা বিতর্ক নয়; এটি আন্তর্জাতিক রাজনীতি, গোপন তথ্যের ব্যবহার এবং বৈশ্বিক ন্যায়বিচারের প্রশ্নকে নতুনভাবে আলোচনার এনেছে।
ব্রিটেনের থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, তারা নরফোকে একজন পুরুষকে গ্রেফতার করেছে। তাঁর বয়স ৬০-এর বেশি। গ্রেফতারের কারণ হলো সরকারি দায়িত্বে অনিয়মের সন্দেহ। নিয়ম অনুযায়ী, পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হচ্ছে, এই ব্যক্তি প্রাক্তন রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন‑উইন্ডসর, অর্থাৎ প্রিন্স অ্যান্ড্রু।
এই গ্রেফতারের ঘটনা আরও গুরুত্ব পাচ্ছে কারণ, প্রিন্স অ্যান্ড্রু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আদালত ও যৌন অপরাধ মামলার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। প্রয়াত আমেরিকান ধনকুবের জেফ্রি এফস্ট্রিন সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর সম্পর্কের কারণে এই মনোযোগ। এপস্টিন ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে বিচারাধীন অবস্থায় জেলেই মারা যান; তখন তিনি যৌন পাচার, শিশুদের সঙ্গে অবৈধ সম্পর্ক এবং মানব পাচারের অভিযোগে যুক্ত ছিলেন। সেই সময় থেকে প্রকাশিত বিভিন্ন তথ্য, নথি ও ইমেইলের মাধ্যমে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে এপস্টিনের সম্পর্ক এবং তাঁদের বিনিময় হওয়া যোগাযোগ ও সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপ নিয়ে অভিযোগ উঠেছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Jeffrey Epstein Files: এপস্টিন তাঁর বিশ্বাস এমনভাবে অর্জন করেন যে ওয়েকজনার তাঁকে নিজের ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ দিয়ে দেন। নিউইয়র্কের সেই সুবিশাল ম্যানহাটন প্রাসাদটি ওয়েকজনার কার্যত ফ্রি-তে এপস্টিনকে দিয়েছিলেন।
গ্রেফতারের দিনটিও বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। প্রিন্স অ্যান্ড্রু তাঁর ৬৬তম জন্মদিনের সকালে স্যান্ড্রিংহাম এস্টেটে নিজের বাড়িতে ছিলেন, তখনই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ও তদন্ত অভিযান সকাল ৮টার কিছুক্ষণ পরে শুরু হয়।
গ্রেফতারের মূল অভিযোগ, সরকারি দায়িত্বে অসদাচরণ। ব্রিটিশ আইন অনুযায়ী, এটি “Common Law offense” বা সাধারণ আইন অপরাধ হিসেবে গণ্য হয়। যদি এই অপরাধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে সর্বোচ্চ শাস্তি হতে পারে আজীবন কারাদণ্ড।
সরকারি দায়িত্বে অসদাচরণ বলতে বোঝায়, কোনো ব্যক্তি তার সরকারি অবস্থান বা ক্ষমতা ভুলভাবে ব্যবহার করা বা তার দায়িত্ব উপেক্ষা করা। এর মধ্যে পড়ে ক্ষমতার অপব্যবহার, গোপন তথ্য ভুলভাবে প্রকাশ করা ইত্যাদি।
- আপনার জন্য আরও কিছু লেখা
Epstein documents India link: অন্তর্বর্তী বানিজ্য চুক্তি অনুযায়ী, বর্তমানে যে ২৫% সাধারণ শুল্ক ভারতীয় পণ্যের উপর ধার্য্য আছে তা কমে হবে ১৮%। ফলত বর্তমান ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী বানিজ্য চুক্তি একপেশে ও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পরিপন্থী। এমন একটি চুক্তিকে হঠাৎ মেনে নিলেন কেন প্রধানমন্ত্রী? কী কারণে আত্মসমর্পন করলেন 'বন্ধু' ট্রাম্পের কাছে? মোদি কি ভয় পেয়েছেন?
এই গ্রেফতারের মূল সূত্রটি যুক্তরাষ্ট্রের ন্যায় বিভাগ থেকে প্রকাশিত বিভিন্ন ‘Epstein Files’-এ নিহিত। এই নথিতে এপস্টিনের বিরুদ্ধে চলা মামলা ও তদন্ত সংক্রান্ত তথ্য রয়েছে। নথিতে বলা হয়েছে, ২০১০ সালে, যখন অ্যান্ড্রু ব্রিটেনের বাণিজ্য দূত (Trade Envoy) হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি কিছু গোপন বাণিজ্য তথ্য এবং রিপোর্ট এপস্টিনকে পাঠিয়েছিলেন। এই রিপোর্টগুলিতে ভিয়েতনাম, সিঙ্গাপুর-সহ বিভিন্ন দেশে সরকারি সফরের ভিত্তিতে তৈরি কৌশলগত তথ্য অন্তর্ভুক্ত ছিল। অতীতে অভিযোগ উঠেছিল, এই তথ্য বিনিময় আন্তর্জাতিক ব্যবসায়িক বা কৌশলগত অবস্থানে ভুল প্রভাব ফেলতে পারে। যদিও প্রিন্স অ্যান্ড্রু বহুবার এসব অভিযোগ অস্বীকার করেছেন, এই ইমেইল ও নথি প্রকাশের পর থেকেই তদন্ত শুরু হয়েছিল, এবং এখন তাঁর গ্রেফতারে এটি নতুন মাত্রা পেয়েছে।
এই ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, “আইনের চোখে সকলেই সমান।” তিনি আশা প্রকাশ করেছেন যে প্রিন্স অ্যান্ড্রু অধিকারিকদের সঙ্গে পুরো সহযোগিতা করবেন। এছাড়া তিনি উল্লেখ করেছেন, বিশ্বের নানান দেশে যেভাবে ন্যায়ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠিত আছে, তেমনি প্রত্যেক বিচারাধীন ব্যক্তিরও সম্মান এবং আইনি অধিকার রক্ষা করা উচিত।
অন্যদিকে, বাকিংহাম প্যালেসও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। রাজপরিবার জানিয়েছে, তারা পুলিশের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত এবং তাদের বিশ্বাস সকল প্রমাণের ভিত্তিতে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করলে সত্য প্রকাশ পাবে। বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তারা পরিবারের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রতি সম্মান জানাবে।
এই গ্রেফতারির পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও রাজনীতি‑বিশ্লেষকরা দু'দিকেই মনোযোগ দিচ্ছেন। একদিকে তারা ব্রিটেনের রাজপরিবারের ভাবমূর্তি নিয়ে আলোচনা করছেন। অন্যদিকে তারা প্রশ্ন তুলছেন, একজন প্রভাবশালী রাজপরিবারের সদস্যের বিরুদ্ধে আইন কি সত্যিই সমানভাবে প্রয়োগ হয় কি না। ব্রিটেনের রাজপরিবার অতীতে নানা বিতর্কে জড়িয়েছে, কিন্তু এমন খ্যাতিনামা সদস্যের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার হওয়া আজকের রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক মঞ্চে একটি বিরল ঘটনা।
আইনি বিশ্লেষকদের মতে, এই মামলার পরবর্তী ধাপগুলি হবে পুলিশি তদন্তের বিস্তারিত প্রকাশ, গুরুত্বপূর্ণ সাক্ষীদের তথ্য পাওয়া, সম্পর্কিত ইমেইল বা নথির বিশ্লেষণ, এবং যদি ফৌজদারি মামলা সর্বোচ্চ আদালতে দায়ের করা হয়, সেই আইনি প্রক্রিয়া চালু হওয়া। তদন্ত যথেষ্ট প্রমাণের ভিত্তিতে এগোলে, আগামী মাসগুলোতে ন্যায়বিচার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সমালোচ
না আরও তীব্র হতে পারে।






