ফালাকাটায় রাহুল গান্ধি? না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না

Exclusive: প্রায় সাত হাজার স্থানীয় লোককে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় সামিল করার পরিকল্পনা ছিল স্থানীয় কংগ্রেসের। কথা ছিল, চা-বলয় থেকে শ্রমিকরা আসবেন। ছাত্র-যুব-মহিলাদের সঙ্গেও মুখোমুখি কথা বলবেন রাহুল।

inscript
২ মিনিট
ফালাকাটায় রাহুল গান্ধি? না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না

শহরে ঢোকার মুখে বিশাল তোরণদ্বার। দেখলেই মনে হবে এই বুঝি তিনি এসে পড়লেন। তাঁর ফেস্টুনে, পোস্টারে আর প্ল্যাকার্ডে শহরটা প্রায় মুড়ে ফেলা হয়েছে। পেট্রোল পাম্পেও সাজো সাজো রব। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়ি। তারা যাত্রায় যোগ দিতে এসেছিলেন। দেখতে এসেছিলেন তাঁদের প্রিয় নেতাকে। মুখিয়ে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতাকর্মীরাও। কিন্তু এত প্রস্তুতি বৃথা গেল!

যে ঘটনা ঘটল, বাংলা প্রবাদে তাকে বলে, “সাইজ্যাগুইজ্যা রইল রাই, এই লগনে বিয়া নাই"। কথা ছিল, শনিবার রাহুল গান্ধি ফালাকাটায় আসবেন। সেই মতো শহরের টাউন ক্লাবে বিশাল আয়োজন করা হয়। ক্যাম্প পর্যন্ত তৈরি হয়েছিল। যুবকর্মীদের জন্য ব্যবস্থা করা হয়েছিল ডাকবাংলোয়। আশেপাশের হোটেলগুলিকেও বুক করে ফেলা হয়েছিল। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার আয়োজন। কিন্তু মাঠে মারা গেল সবটাই। রাহুল গান্ধি ফালাকাটায় এলেন না।

প্রায় সাত হাজার স্থানীয় লোককে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় সামিল করার পরিকল্পনা ছিল স্থানীয় কংগ্রেসের। কথা ছিল, চা-বলয় থেকে শ্রমিকরা আসবেন। ছাত্র-যুব-মহিলাদের সঙ্গেও মুখোমুখি কথা বলবেন রাহুল। কিন্তু প্রস্তুতিই সার। স্থানীয় কংগ্রেস নেতাদের মুখ খানিকটা ম্লান হল। ফালাকাটা কংগ্রেসের ব্লক সভাপতি মৃন্ময় সরকার বলেন, "অন্তত ১৫ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে। এখনও জানি না এই বিল কীভাবে মেটানো হবে? এখানে রাহুলজী আসতে পারতেন। আমরা চা-শ্রমিক, টোটো কম্যুনিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে রেখেছিলাম। কিন্তু শেষমেশ নিরাশ হতে হল। আমি ইতিমধ্যেই রাহুলজীকে চিঠি পাঠিয়েছি। লিখেছি, আমাদের এই টাউন ক্লাবের মাঠেই, যেখানে তাঁর থাকার ব্যবস্থা হয়েছিল, সেখানেই ইন্দিরা গান্ধি দু'বার জনসভা করেছেন। ফালাকাটায় দু'বার এসেছেন রাজীব গান্ধিও। এবং মা-ছেলে দু'জনেই ভোটে সাফল্য পেয়েছেন। রাহুলজী এলেও সাফল্য পেতেন। আমরা হয়তো শিলিগুড়ি যাব, কিন্তু আক্ষেপ রয়েই গেল।"

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের এখন একটাই আশা, নির্বাচনের অব্যবহিত পূর্বে রাহুল যেন একবার ফালাকাটায় কোনও জনসভায় আসেন। মুখ ম্লান ফালাকাটার কংগ্রেস যুবকর্মীদেরও। পরিকল্পনা মুহুর্মুহু ভণ্ডুল হয়ে যাওয়াই কিছুটা বিপদেই পড়েছেন তাঁরা। এমনকি তাঁদের রাহা-খরচের ব্যবস্থা কী হবে─সে ব্যাপারেও অনেক ধোঁয়াশা রয়ে গেল। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা কংগ্রেসের নেতাদের সঙ্গে রাহুলের বৈঠকও পণ্ড হয়ে গিয়েছে। সব মিলিয়ে হতাশ ফালাকাটার কংগ্রেসে সমর্থকরা। এঁদের একটা অংশ সকাল সকাল জলপাইগুড়ি রওনা হচ্ছেন। জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে দুপুর একটা নাগাদ পদযাত্রা শুরু করার কথা রাহুলের। তাঁরা ভাবছেন, নিজের এলাকায় না হোক, নিজের নেতাকে দেখতে না হয় দূরেই গেলাম। না হয় একটু কসরৎ করতেই হল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

SRFTI: কীভাবে অনুষ্ঠান থেকে পরিস্থিতি গড়াল সংঘর্ষে?

SRFTI Clash: SRFTI-তে ডানপন্থী সংগঠনের অনুষ্ঠান ঘিরে কেন আপত্তি জানালেন পড়ুয়ারা? বক্তৃতায় কী বলা হয়েছিল, যা নিয়ে তৈরি হয় উত্তেজনা? কীভাবে অনুষ্ঠান থেকে পরিস্থিতি গড়াল সংঘর্ষে? পড়ুয়া ও আয়োজকদের পাল্টা অভিযোগের মধ্যে আসল ঘটনা কী?

যে নির্বাচন কমিশনার ভোট চুরি আটকেছিলেন

Election reforms of T. N. Seshan: ১৯৯০ সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনারের চেয়ারে বসেছিলেন যে ব্যক্তি, সেই টি. এন. শেষন বলেছিলেন, 'আমাকে এই পদে বসাবেন না, আমি আপনাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াব।'

ছদ্ম-বিরোধী তৈরিই কি তবে ভারতের রাজনীতিতে ক্ষমতার নতুন কৌশল?

Indian opposition politics: বিরোধীদের সরাসরি নিষিদ্ধ না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ, আইনি ফাঁকফোকর এবং সুপরিকল্পিত দল ভাঙার মাধ্যমে তৈরি করা হচ্ছে অনুগত ‘ছদ্ম-বিরোধী’।

EXCLUSIVE: কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ভোট না-করানো তৃণমূলের বড় ভুল, নিজেদের ভুল নিয়েও আলোচনার দরকার ছিল: কুণাল

Kunal Ghosh on Mamata Banerjee: ইনস্ক্রিপ্টে ‘অনিন্দ্য এবং’ পডকাস্টে তিনি একদিকে যেমন দাবি করেছেন মমতাকে ভয় পেয়েই তাঁকে বারবার নিশানা করা হচ্ছে, তেমনই অন্যদিকে দলের ভুলত্রুটি স্বীকার করে আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।

EXCLUSIVE: শেষদিকে দল পরিচালনায় গ্যাপ ছিল, অভিষেকের অফিসও ঠিকঠাক ম্যানেজ করা হয়নি: কুণাল

Kunal Ghosh on Abhishek Banerjee: ইন্সক্রিপ্টের ‘অনিন্দ্য এবং’ পডকাস্টে অভিষেক প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল জানিয়েছেন, শেষ পর্যায়ের দল পরিচালনায় আরও ‘সতর্কতা’ প্রয়োজন ছিল। তাঁর দাবি, অভিষেকের অফিসও সব সময় ঠিকভাবে পরিচালিত হয়নি।

মমতা-অভিষেকের দল পরিচালনায় বিরাট গ্যাপ তৈরি হয়েছিল: ইনস্ক্রিপ্ট পডকাস্টে আর কী বললেন কুণাল?

Kunal Ghosh Interview: বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে প্রতীক, নাম হারিয়ে কার্যত দিশাহারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। তার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই জারি রয়েছে। যদিও দলের অভ্যন্তরীণ বিদ্রোহে মমতার কাছাকাছির বৃত্ত ক্রমশ সঙ্কুচিত হয়েছে। নন্দীগ্রামের উপনির্বাচনে মুখ পুড়েছে। এই প্রেক্ষিতে আসন্ন পুরভোটে কেমন করবে তৃণমূল? ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী? বিভিন্ন প্রশ্নের জবাবে যা বললেন দলের বিধায়ক এবং অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।

এসআইআর: বাংলায় ভোটার যাচাইয়ের প্রভাব মুসলিম এলাকাগুলিতে ছ’গুণ বেশি, বলছে পরিসংখ্যান

Bengal Voter List Review: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যাচাইয়ে বিচারাধীন ভোটারদের ক্ষেত্রে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতেই প্রভাব বেশি পড়েছে। পরিসংখ্যান বলছে, এই এলাকাগুলিতে ভোটার যাচাইয়ের প্রভাব অন্যান্য এলাকার তুলনায় প্রায় ছ’গুণ বেশি। এই পার্থক্য কীভাবে তৈরি হলো, কোন এলাকার ভোটাররা বেশি প্রভাবিত হলেন এবং এর পিছনে কী কারণ রয়েছে?

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?