সরকারি স্কুলে জল নেই, শিক্ষক নেই, পরিকাঠামো নেই, তবু বিকশিত ভারত!
School thik koro movement: স্বাধীনতার ৮০তম বছরে জাতীয় স্তরের বিতর্কগুলিতে গ্রামীণ সরকারি স্কুলগুলির জীর্ণ পরিকাঠামোর ছবি উঠে আসছে। ককরোচ জনতা পার্টির 'স্কুল ঠিক করো' আন্দোলনে অংশ নেওয়ায় বাঁকুড়ার সংখ্যালঘু স্বেচ্ছাসেবকের ও তাঁর বাবার (পরে মৃত্যু হয়) উপর স্থানীয় বিজেপি কর্মীরা হামলা করেছেন, বলে অভিযোগ উঠেছে। লক্ষ্ণৌতে শিক্ষার্থী-বিক্ষোভ গ্রামীণ শিক্ষাব্যবস্থার এক গভীর সংকটকে তুলে ধরছে। একে ঔপনিবেশিক শিক্ষানীতির বিরুদ্ধে স্বাধীন ভারতে দ্বিতীয় স্বাধীনতার লড়াইও বলা যেতে পারে।
ভারতে স্বাধীনতার ৮০তম বছরের উদযাপনের মুহূর্তে দাঁড়িয়ে যখন ‘বিশ্বগুরু’ চতুর্দিকে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন দেখাচ্ছেন, ঠিক তখনই সমাজমাধ্যমে (টিভির পর্দায় নয়) উঠে আসছে দেশজুড়ে গ্রামীণ সরকারি স্কুলগুলির পরিকাঠামোর ভয়াবহ চিত্র। ভাঙা জানালা, পানীয় জলের অভাব আর অস্বাস্থ্যকর শৌচালয়—এই দৃশ্যই এখন ভারতের গ্রামে গ্রামে সরকারি শিক্ষাব্যবস্থার মুখ। এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে ময়দানে নেমেছে সদ্য যন্তর মন্তর ফেরত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তাঁদের ঘোষিত ‘স্কুল ঠিক করো’ আন্দোলন শুধুমাত্র একটি রাজনৈতিক ক...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






