৬০ লক্ষ বিচারাধীন ভোটার, বাম চাপে ভোটের তারিখ পিছবে?

৬ তারিখ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সিপিএম-সহ রাজ্যের বিভিন্ন বামপন্থী দলগুলি ৬০ লক্ষ ভোটারের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিল।

inscript
৪ মিনিট
৬০ লক্ষ বিচারাধীন ভোটার, বাম চাপে ভোটের তারিখ পিছবে?

মমতার আগেই SIR ইস্যুতে সুর চড়াল রাজ্যের অন্যান্য বিজেপিবিরোধী দলগুলি। বিশেষভাবে নজর কাড়ল নির্বাচন কমিশনের সামনে বামেদের রাতভর ধর্না। ৬ মার্চ এসআইআর-এর বিরুদ্ধে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তার আগের দিনই পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি। ৪ মার্চ দুপুর থেকে নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসে বামেরা। বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে না আসার কারণে বামেরা স্মারকলিপি জমা দিতে না পেরে রাতভর ধর্না চালিয়ে যায়। বৃহস্পতিবার বিমান বসু মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি জমা দেন।

২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ রয়েছে। ১ মার্চ তৃণমূল ভবনে বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সিপিএম-সহ রাজ্যের বিভিন্ন বামপন্থী দলগুলি ৬০ লক্ষ ভোটারের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিল। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, ৬০ লক্ষ ‘বিচারাধীন’-এর মধ্যে এখনও পর্যন্ত ৬ লক্ষ ভোটারের নথি যাচাই হয়েছে। সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে এক মাসের মতো সময় লাগবে বলে জানানো হয়েছে। একটি ভোটারকেও বাদ দিয়ে ভোট করাতে দেবেন না বলে এদিন হুঁশিয়ারি দেন বিমান বসু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না প্রসঙ্গেও এদিন মুখ খোলেন তিনি। সংবাদমাধ্যমে ধর্নার প্রস্তুতি দেখেছেন বলে জানান। তারই সঙ্গে কটাক্ষের সুরে বলেন, আমাদের এখানে আসার ব্যাপারে (মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে) উপরে নীল আকাশ থাকলে সমস্যা করে, বলে এখানে বসা যাবে না। আর নীল আকাশ দেখা যাবে না, এরকম ব্যবস্থা করলে সেখানে করা যাবে (ধর্না)।

  • আপনার জন্য আরও কিছু লেখা
SIR: মুর্শিদাবাদ-মালদহে বিচারাধীন তালিকায় লাখের বেশি নাম, সবচেয়ে উদ্বেগে পরিযায়ী শ্রমিকরা

Bengali Migrant Workers: মালদহ-র সুজাপুর, হরিশচন্দ্রপুর, রতুয়া এবং মুর্শিদাবাদের ভগবানগোলা, লালগোলা, সামশেরগঞ্জ, সুতির মতো পরিযায়ী অধ্যুষিত বিধানসভাগুলিতে বিচারাধীন তালিকায় সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের নাম সর্বাধিক। ভগবানগোলা বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৪ হাজার, যার মধ্যে পরিযায়ী শ্রমিক প্রায় ১ লক্ষ ১০ হাজার। বিচারাধীন তালিকায় ১ লক্ষ ৯ হাজার ৪৩৫ জন, এর বড় অংশই পরিযায়ী শ্রমিক।

কাকতালীয় ভাবে এদিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে স্মারকলিপি জমা দিতে আসেন আইএসইএফ-এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ূন কবীর। তাঁদের বক্তব্যও এক, ‘বিচারাধীন’ ৬০ লক্ষ ভোটারের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরা ভোট হতে দেবেন না। প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হলেও সমস্যা নেই বলে জানান হুমায়ূন কবীর। নওশাদ সিদ্দিকী বলেন, “রাষ্ট্রপতি শাসন হবে নাকি সুপ্রিম কোর্ট ছয় মাস আরও সময় বাড়াবে, সেটা আমি আপনি বলতে পারি না। নিয়ম আছে, প্রয়োজনে সরকারের মেয়াদ বাড়ানো যায়।”

আগামীকাল আম জনতার ভোটাধিকার রক্ষার দাবিতে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, হুমায়ূন কবীরের মতে শাসক তৃণমূলের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, “যদি প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় SIR নিয়ে গুরুত্ব দিতেন। অযোগ্য বিএলও-দের দিয়ে কাজ না করাতেন, তাহলে মানুষের এই অসহায় পরিস্থিতি তৈরি হতো না।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
SIR-এ লাভবান হবে কে? পশ্চিমবঙ্গে ভোট রাজনীতির অঙ্ক কি ঘুরিয়ে দেবে ভোটার তালিকার সংশোধন?

West Bengal Politics: ২৬-এর বিধানসভা নির্বাচনে তাই ভোটের অঙ্ক বেশ কঠিন হয়ে পড়েছে। SIR-এ কে লাভের গুড় ঘরে তুলবে, সেই অঙ্কই কষছে তৃণমূল-বিজেপি যুযুধান দুই পক্ষ।

উল্লেখযোগ্যভাবে, এদিন সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। তা কি রাষ্ট্রপতি শাসন জারির-ই ইঙ্গিত? এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, “আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য রাজ্যপালের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করে থাকতে পারেন, এমনটা হলে আমি অবাক হব না।”

রাজনৈতিক মহলে বারবার প্রশ্ন উঠেছিল যে, পশ্চিমবঙ্গে এসআইআর-কে বিজেপি বিরোধী কোনো দলই সেভাবে গুরুত্ব দিচ্ছে না। স্বচ্ছ এসআইআর-এর দাবি করেছিলেন প্রতিটি দলের নেতৃত্বরাই। অথচ দল-মত নির্বিশেষে প্রয়োজন ছিল এই প্রক্রিয়ার সম্পূর্ণ বিরোধীতা করা, বাতিলের দাবি তোলা। কিন্তু তা যখন হয়নি। বর্তমানে যখন ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যত অনিশ্চিত হয়ে রয়েছে। এখন দেখার, বাম কিংবা সবুজ শিবিরের আন্দোলনে আদৌ আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব পড়ে কিনা? একটিও ভোটারকে বাদ দিয়ে নির্বাচন হতে দেবে না বলে বাম-সহ আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেছে; তাই রাজনৈতিক দলগুলির চাপে ভোটের তারিখ পিছিয়ে যায় কিনা সেদিকেও নজর রাজনৈতিক মহলের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?