খাবার-খেলনা আর সাহস নিয়েই সহ-নাগরিকদের পাশে তেল আভিভ

Israel-Gaza War: ওই একটা হামলার ঘটনা সেসবকে দূরে সরিয়ে মানুষকে কাছে এনেছে। হামলায় ঘর হারিয়েছেন যাঁরা, যাঁরা স্বজনবান্ধব হারিয়ে রাস্তায়, তাঁদের কাছে সাহায্য় পৌঁছে দিচ্ছেন মানুষ।

Sohini Das
৩ মিনিট
খাবার-খেলনা আর সাহস নিয়েই সহ-নাগরিকদের পাশে তেল আভিভ

এক সপ্তাহ আগেই সব কিছু ছিল শান্ত, যেমনটা থাকে। কিন্তু এক সপ্তাহের মধ্যে উলট পালট হয়ে গিয়েছে সবটা। শহরের যে রাস্তাগুলোয় আগে বইত প্রাণের স্রোত, সেসব এখন শ্মশান। গত ৭ অক্টোবর দিনটা পাল্টে দিয়েছে সব কিছু। সকাল হতে না হতেই প্যালেস্টাইনের দিক থেকে ছুটে এসেছিল পাঁচ হাজার রকেট। আর তার কয়েক ঘণ্টার মাথায় ইজরায়েলের ভিতরে ঢুকে এসেছিল হাজার হাজার হামাস সেনা। গাজা সীমান্ত সংলগ্ন শহরগুলি সবচেয়ে আক্রান্ত হয়েছে। অজস্র বাসিন্দাকে অপহরণ করা হয়। অজস্র মানুষকে গুলি করে হত্যা করে হামাস সেনা।

সেই ঘটনার পরে প্যালেস্টাইনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ যাওয়ার কথা ঘোষণা করে দেয় নেতানিয়াহু সরকার। তার পর থেকে গাজায় একের পর এক হামলা শানিয়েছে ইজরায়েল সরকার। হামাস সেনা দমনে শেষ পর্যন্ত যাওয়ার হুমকি দিয়েছে ইজরায়েল। ইতিমধ্যেই উত্তর গাজাকে জনশূন্য করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইজরায়েল সরকার।

কিন্তু এ যুদ্ধ কি চায় দু'দেশের সাধারণ মানুষ? দুদেশের এই যুদ্ধে সবচেয়ে বেশি বলি হয়েছে যাঁরা। ইজরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিব। যেখানে প্রচুর বিদেশি নাগরিকেরা থাকেন। স্থানীয় বাসিন্দা তো বটেই। হামাস জঙ্গিদের নিশানায় ছিল এই শহরটিও। প্রায় ৫০ হাজার মানুষের বাস তেল আবিবে। সেদিনের ঘটনায় প্রাণ গিয়েছে শহরে বহু বাসিন্দারই। ৭ অক্টোবরের ওই হামলার পরে পালিয়েওছেন বহু মানুষ। তার পরেও যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁরা হয়ে উঠেছেন যুদ্ধশান্তির দূত। তাঁরা তৈরি করেছেন স্বেচ্ছাসেবকদের একটি দল। তারা খাবারদাবার, পোশাক নিয়ে পৌঁছে যাচ্ছেন গাজা সীমান্তের কাছাকাছি। সেখানে হামাস আক্রান্ত বাসিন্দাদের দিকে তাঁরা বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাসপাতাল থেকে আর কখনও ফিরবে বাবা? গাজায় পথ চেয়ে একরত্তি মেয়ে

Israel-Gaza War: গত সাত দিনে অন্তত পাঁচশো শিশুর মৃত্যু হয়েছে গাজায়। বাবা-মা আপ্রাণ চেষ্টা করছেন, তাঁদের সন্তানকে চারপাশের পরিস্থিতি থেকে, অসংখ্য মৃত্যুমিছিলের অভিশাপ থেকে বাঁচানোর। কিন্তু তেমনটা ঘটছে না আদপেই।

৭ অক্টোবরের হামলায় ইজরায়েলে অন্তত ১৩০০ জন নিহত হয়েছেন। এদিকে গাজায় ইজরায়েলের একের পর এক হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮০০ ফিলিস্তিনির। ওয়েস্ট ব্যাঙ্কের কাছে অধিকৃত এলাকায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। রাজায় রাজায় যুদ্ধে উলুখাগড়ার মতো মরছেন অসংখ্য নিরপরাধ বাসিন্দা। অথচ এ যুদ্ধ কাঙ্ক্ষিত নয় তাঁদের কারওরই। অথচ প্রাণ গিয়েছে তাঁদেরই সবচেয়ে বেশি।

৭ অক্টোবরের আগে তেল আভিভ শহরে রাজনীতি, নানাবিধ সামাজিক বিষয়আশয় নিয়ে বহু মতামত ছিল, ভাগাভাগিও ছিল। কিন্তু ওই একটা হামলার ঘটনা সেসবকে দূরে সরিয়ে মানুষকে কাছে এনেছে। এক করে তুলেছে। পরস্পরের পাশে দাঁড় করিয়ে দিয়েছে। ওই দিনের হামলায় ঘর হারিয়েছেন যাঁরা, যাঁরা স্বজনবান্ধব হারিয়ে রাস্তায়, তাঁদের কাছে সাহায্য় পৌঁছে দিচ্ছেন মানুষ। বহু গৃহহীনকে আশ্রয় দিয়েছে শহরের একাধিক হোটেল। শরণার্থীদের মুখে তুলে দিয়েছে একটু খাবার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৪ ঘণ্টায় শহর খালি করার নির্দেশ! ইজরায়েল ঠিক কী করতে চলেছে গাজায়?

Israel Palestine Attack : ইজরায়েল বলছে, হামাস সেদেশের সাধারণ মানুষকে 'মানব ঢাল' হিসেবে ব্যবহার করছে।

পেশায় মনোবিদ ইয়েল কাজ করতেন তেল আভিভের জাফা মিউসিপ্যালিটিতে। হামলার দিনে সর্বশান্ত হয়ে কোনওমতে ঠাঁই পেয়েছেন একটি হোটেলের বেসমেন্টে। তার পরেও চোট সারিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন তিনি। সেদিনের হামলায় ট্রমার মধ্যে চলে গিয়েছেন যাঁরা, তাঁদের সুস্থ জীবনে ফেরারনোর চেষ্টা করে চলেছেন। একটু অনুষ্ঠান দেখতে জড়ো হয়েছিলেন মানুষ। সেখানে হামলা চালায় হামাস। অসংখ্য মারা যায়, জখম হন। আর যাঁরা বেঁচে গিয়েছেন তাঁদের তাড়া করছে শুধু আতঙ্ক। সেই আতঙ্কের পরিবেশ থেকে আক্রান্তদের বের করে আনার চেষ্টা করছেন ইয়েল।

সেদিনের ঘটনা নাড়িয়ে দিয়ে দিয়েছে তাকেও। ফিরিয়ে দিয়েছে সেই হলোকাস্টের ভয়ঙ্কর স্মৃতি। ইয়েল জানিয়েছেন, নিজের শহরেই আর সুরক্ষিত বোধ করছেন না তাঁরা। এমন আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হয়নি তাঁদের। নিজের দেশ, নিজের দেশের সেনার উপর থেকে সমস্ত রকম বিশ্বাস, ভরসা উঠে গিয়েছে তাঁদের।

সমুদ্রের পাশেই ডাউনটাউন হোটেল, যা আজ হয়ে উঠেছে ত্রাণবিতরণের কেন্দ্র। সেখানেই চলছে কাউন্সিলিং সেশন, কোথাও বা চুল কেটে মনোবল ফেরানোর চেষ্টা চলছে আক্রান্তদের। হোটেলের কর্মীরা সব দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হোটেলের বলরুম থেকে শুরু করে কনফারেন্স রুম জুড়ে এখন মানুষের ভিড়। আর সেখানে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০ জন স্বেচ্ছাসেবক। স্যান্ডুইচ, স্ন্যাকস, বাচ্চাদের জন্য খেলনা, জামাকাপড় এসব নিয়ে হাজির হচ্ছেন তেলআভিভ-সহ বেশ কয়েকটি শহরের বাসিন্দা। বহু রেস্তোরাঁ থেকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে খাবারদাবার।

শুধু ইজরায়েলের বাসিন্দাদের দিকেই নয়, গাজায় বিপদে পড়া মানুষগুলোর কাছেও অন্নবস্ত্রের সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এই স্বেচ্ছাসেবকেরা। যুদ্ধ মানেই তো সাধারণ নিরাপরাধ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি। দেশ জুড়ে খাদ্য-বাসস্থানের সঙ্কট। আর সেই সঙ্কটের মুহূর্তে পাশে দাঁড়ানোর সেই মন্ত্রকেই পাথেয় করেছে তেল আভিভের ওই সব মানুষেরা। রাষ্ট্র যুদ্ধ চায়, হানাহানি চায়। কিন্তু রাষ্ট্রের মানুষের মনের কথাটি যে আদতে কী, তা তাঁরা সাফ বুঝিয়ে দিচ্ছেন নিজের কাজের মাধ্যমে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।