টুইটে কাকে গালমন্দ? তৃণমূল ছাড়ছেন কুণাল ঘোষ?

Kunal Ghosh: শুক্রবার সকালে উঠে দেখা গেল কুণাল ঘোষের এক্স অ্যাকাউন্ট থেকে মুছে গিয়েছে তাঁর দলীয় সব পরিচয়? এক্স হ্যান্ডেলের বায়ো থেকে রাজনীতিবিদ এবং তৃণমূল মুখপাত্রের পরিচয়টিও ছেটে ফেলেছেন তিনি।

Sohini Das
৩ মিনিট
টুইটে কাকে গালমন্দ? তৃণমূল ছাড়ছেন কুণাল ঘোষ?

একদিন আগেই গ্রেফতার হয়েছে সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথা যেন অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। দিন কয়েক আগেই সাতদিনের ডেডলাইনের কথা ঘোষণা করে কুণাল বলেছিলেন, এর মধ্যেই ধরা পড়বে শেখ শাহজাহান। হয়েছেও তেমনটাই। বৃহস্পতিবার রাতেই এক্সে বিস্ফোরক টুইট করেছিলেন কুণাল। সেই পোস্ট ঘিরে শুরু হয় জোর সমালোচনা। তবে এই অবধি ঠিকই ছিল। শুক্রবার সকালে উঠে দেখা গেল কুণাল ঘোষের এক্স অ্যাকাউন্ট থেকে মুছে গিয়েছে তাঁর দলীয় সব পরিচয়? এক্স হ্যান্ডেলের বায়ো থেকে রাজনীতিবিদ এবং তৃণমূল মুখপাত্রের পরিচয়টিও ছেটে ফেলেছেন তিনি। এখন সেখানে তাঁর পরিচয় শুধুই সাংবাদিক ও সমাজকর্মী। দলের প্রতি অভিমান, নাকি অন্য কিছু, এক্সে কুণাল ঘোষের পরিচয় বদল নিয়ে উস্কে উঠেছে জল্পনা।

বৃহস্পতিবার রাত নাগাদ একটি টুইট করেছিলেন কুণাল ঘোষ। যেখানে নাম না নিয়েই দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কুণালকে। তিনি লেখেন, "নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, @AITCofficial দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।" বিশেষ কারওর নাম না করলেও পোস্টটি ভাইরাল হতেই শুরু হয় জোর আলোচনা। না, শেখ শাহাজাহান বা সন্দেশখালি নিয়ে নয়। তৃণমূলের অন্দরে অনেকে বক্তব্য ছিল কুণালের ওই পোস্ট আদতে আদতে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তাঁর ঘনিষ্ঠজনেরা বলছেন,গত সাত-দশদিনে কুণালের কানে বেশ কিছু কথা এসেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলে বেড়াচ্ছেন।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন হঠাৎ কুণালের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

Justice Abhijit Gangopadhyay: এই সব রেষারেষির মধ্যেই হঠাৎ করে কুণাল ঘোষের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি। হঠাৎ করেই বলে বসলেন, কুণাল ঘোষের সঙ্গে নাকি ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে তাঁর।

নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক,

দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।

— Kunal Ghosh (@KunalGhoshAgain)

লোকসভা ভোটের আগে আগে তৃণমূলের অন্দরেই ব্যাপক ক্ষোভ জমেছে উত্তর কলকাতার স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ৭০ বছরের বেশি বয়সী দলের কোনও নেতাকে লোকসভায় প্রার্থী করার পক্ষে নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সেখানেই চাপের মুখে পড়েছেন সুদীপ। তার উপর নাকি সুদীপের কার্যকারিতা নিয়েও দলের বহু নেতাই প্রশ্ন তুলেছেন। এর পরেই বৃহস্পতিবার সামনে আসে কুণালের ওই এক্স পোস্ট। এ ব্যাপারে কুণালকে প্রশ্ন করা হলে, তিনি জানান, কার উদ্দেশে বলেছি তা এখনই বলব না। পড়েছে কথা সবার মাঝে, যার উদ্দেশে কথা তার গায়ে ঠিক বাজবেই। দলের লোকেরও বুঝতে পারবে। বাকি ঠিক সময়ে বলব।”

এক্স হ্যান্ডে ইতিমধ্যেই কুণাল ইঙ্গিত দিয়েছেন, তিনি শুধুই সাংবাদিক এবং সমাজকর্মী। রাজনৈতিক কর্মী বা দলের মুখপাত্র নন। মুখপাত্রের সঙ্গে কুণাল তৃণমূলের রাজ্য সম্পাদকের পদেও রয়েছেন। এখন দেখার, সেই পদও তিনি ছেড়ে দেন কি না। তবে রাজনীতিতে কোনও কিছুই চূড়ান্ত নয়। বৃহস্পতিবার সন্ধ্যাতেও সন্দেশখালি-সহ কুণাল বিবিধ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র হিসাবে। শুক্রবার এমন কী ঘটল যে হঠাৎই অভিমানে সমাজমাধ্যম এক্স-এর যাবতীয় পরিচয় বদলে ফেললেন তিনি?

দলে অভিষেক শিবিরের ঘনিষ্ঠতম নেতা বলে পরিচিত কুণাল ঘোষ। এই পরিস্থিতিতে দলীয় মুখপাত্রের এই ধরনের টুইট বেশ প্রাসঙ্গিক বলেই মনে করছে দলের বড় অংশ। কিন্তু সে নাহয় হল। কিন্তু কেন রাত পোহাতে না পোহাতেই নিজের টুইটার হ্য়ান্ডল থেকে নিজের রাজনৈতিক পরিচয় মুছে দিলেন কুণাল ঘোষ। এমনিতেই শেখ শাহজাহান ও সন্দেশখালি প্রসঙ্গে বেশ অস্বস্তিতে শাসক দল। এর মধ্যে কুণাল ঘোষের মতো নেতার অভিমান বা ক্ষোভ কি গোদের উপর বিষফোঁড়া হতে চলেছে তৃণমূলের? সুদীপকে নিয়ে অশান্তি, না এর নেপথ্যে রয়েছে আরও বড় কোনও কারণ? সব মিলিয়ে দলের ভিতরে-বাইরে কৌতূহল ক্রমেই বাড়ছে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?