ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু অনীক দত্তর, যে কারণ উঠে আসছে

বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় ও বিশিষ্ট পরিচালক অনীক দত্ত রহস্যজনকভাবে মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়।

inscript
১ মিনিট
ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু অনীক দত্তর, যে কারণ উঠে আসছে

বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় ও বিশিষ্ট পরিচালক অনীক দত্ত রহস্যজনকভাবে মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়।

তিনি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে এই অকালমৃত্যুকে একটি দুর্ঘটনা বলে মনে করা হলেও, ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। গড়িয়াহাটে তাঁর বাড়ির নিচে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছে। ঘটনার খবর পেয়েই পুলিশ এবং হোমিসাইড শাখার আধিকারিকরা তদন্তে নেমেছেন। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। এটি অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যাওয়া, নাকি এর পিছনে অন্য কোনো মানসিক চাপ বা আত্মহত্যার মতো বিষয় জড়িয়ে রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে, সেখানে লেখা রয়েছে, "এই ঘটনার জন্য কেউ দায়ী নয়"।

সূত্রের খবর, পরিচালক বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। অনীক দত্ত দীর্ঘদিন ধরে ফুসফুসের একটি ক্রনিক বা দীর্ঘমেয়াদি রোগ সিওপিডি (COPD)-তেও ভুগছিলেন। এই রোগে আক্রান্ত মানুষের শ্বাসকষ্ট, কাশি এবং ফুসফুসে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বলিউডে নিষিদ্ধ রণবীর সিং?

পরিচালক-প্রযোজক ফরহান আখতার ও তার প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ (রিতেশ সিধওয়ানি)-এর দাবি, ‘ডন ৩’ ছবির শুটিং শুরু হওয়ার মাত্র দুই থেকে তিন সপ্তাহ আগে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ প্রজেক্ট থেকে সরে দাঁড়ান রণবীর।

এর আগে জানুয়ারি ২০২৩ সালে তীব্র শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি ঢাকুরিয়ার একটি হাসপাতালেই আইসিইউতে ভর্তি হয়েছিলেন। সে সময় তাঁর স্ত্রী সন্ধি দত্ত জানিয়েছিলেন যে, পরিচালকের দীর্ঘদিনের সিওপিডি-র সমস্যা রয়েছে।

চিকিৎসকদের মতে, সিওপিডি-র কারণে শ্বাসকষ্ট বাড়লে রোগীর মধ্যে মানসিক চাপ ও প্যানিক অ্যাটাক (হঠাৎ তীব্র আতঙ্ক হওয়া) দেখা দিতে পারে, যা অনীক বাবুর ক্ষেত্রেও মাঝেমধ্যে হতো। ২০২৩ সালের পরেও এই অসুস্থতার কারণে তিনি কয়েকবার শারীরিক সমস্যায় পড়েছেন এবং শুটিংয়েও যেতে পারেননি।

অনীক দত্ত মূলত তাঁর তীক্ষ্ণ সামাজিক ব্যঙ্গ, রাজনৈতিক স্যাটায়ার এবং বুদ্ধিদীপ্ত হিউমারের জন্য বাঙালি দর্শকের কাছে অত্যন্ত প্রিয়। তিনি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দত্তের নাতি। ব্যক্তিগত জীবনে তিনি অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের অন্ধ ভক্ত। তাঁর কাজের স্টাইল এবং উপস্থাপনায় প্রায়ই সত্যজিৎ রায়ের ছোঁয়া ও কলকাতার নস্টালজিয়া খুঁজে পাওয়া যায়। পরিচালক হওয়ার পাশাপাশি নিজের সিনেমার চিত্রনাট্যও তিনি নিজেই লিখতেন।

২০১২ সালে 'ভূতের ভবিষ্যৎ'- এর মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় পা রাখেন তিনি। এটি বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম বড় হিট এবং কাল্ট পলিটিক্যাল স্যাটায়ার। এর পর থেকেই তিনি একের পর এক সাড়া জাগানো সিনেমা উপহার দিয়েছেন।

২০১৩ সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প অবলম্বনে তৈরি করেন আধুনিক মনস্তাত্ত্বিক ছবি 'আশ্চর্য্য প্রদীপ'। ২০১৭ সালে তিনি তৈরি করেন একটি টানটান থ্রিলার ধাঁচের ছবি 'মেঘনাদবধ রহস্য'।

২০১৯ সালে তিনি 'ভূতের ভবিষ্যৎ'-এর ঘরানারই আর একটি রাজনৈতিক ব্যঙ্গচিত্র 'ভবিষ্যতের ভূত' তৈরি করেন। ২০২০ সালে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত একটি মননশীল ছবি

'বরুণবাবুর বন্ধু' তৈরি করেন। ২০২২ সালে সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' তৈরির নেপথ্য কাহিনী নিয়ে তৈরি তাঁর তৈরি 'অপরাজিত' দেশ-বিদেশে প্রচুর প্রশংসা পায়। তাঁর সাম্প্রতিকতম কাজ ছিল ২০২৫ সালে ফেলুদা-অনুপ্রাণিত একটি গল্প নিয়ে তৈরি 'যত কাণ্ড কলকাতাতেই'।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেতকী কুশারী ডাইসনের গবেষণায় রবীন্দ্রনাথের বর্ণান্ধতা: কবির দেখা রঙের পৃথিবীটা কেমন ছিল?

Ketaki Kushari Dyson about Rabindranath Tagore color blindness: ডাইসনের ক্ষেত্রে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ‘রঙের রবীন্দ্রনাথ’-এর ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। তরুণ বয়সে তাঁর নিজের দৃষ্টিশক্তি গুরুতর সংকটের মুখে পড়েছিল। ডাইসনের নিজের বিবরণ অনুযায়ী ১৯৫৯-৬০ সালে তাঁর চোখে দুটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়।

‘ভারতের সঙ্গে খাপ খায় না ধর্মনিরপেক্ষতা’: মোহন ভাগবতের দাবি কতটা সত্য?

Mohan bhagwat's anti secularism: উজ্জয়নীর যুব ধর্ম সংসদে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ধর্মনিরপেক্ষতা পশ্চিমা ধারণা, ভারতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর সঙ্গে এটি খাপ খায় না। সত্যিই কি তাই? মোহন ভাগবতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর যুক্তি এবং আরএসএসের ধর্মনিরপেক্ষতা নিয়ে অবস্থানের প্রেক্ষিতে নিবেদিতা মেননের ‘মিসডিরেকশন’ তত্ত্ব কী প্রশ্ন তুলছে?

পাতে মাছ, হাতে ‘সনাতনী’ সার্টিফিকেট, কোনটা চায় বাঙালি?

Dhirendra Shastri fish meat controversy: বিতর্কের সূত্রপাত বাগেশ্বর ধামের ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যে। তিনি সম্প্রতি বাংলায় এসে দুর্গাপুজোর সময় হিন্দু বাঙালিদের মাছ-মাংস না খাওয়ার আহ্বান জানান। আমিষাশী হিন্দু বাঙালিদের ‘পাখণ্ডী’ বিশেষণ উপহার দেন।

ছবির পরিকল্পনা থেকে পলিফোনিক সুর: মণিদার যে কাজগুলি শেষ পর্যন্ত হলো না

Gautam Chattopadhyay: একদিন মণিদা বলল, ‘চল তো, জয়ন্ত বোসের বাড়ি যাব। ওকে দিয়ে ছবিতে একটা পলিফোনিক আবহ সংগীত তৈরি করাব।’ তখন আমরা দূরদর্শনের জন্য ‘মহুয়া সুন্দরী’ তৈরি করছি—ময়মনসিংহ গীতিকার একটি জনপ্রিয় লোকপালা।

এক রাজকন্যার স্মৃতি যেভাবে হয়ে উঠল রাঢ় বাংলার মেয়েদের নিজস্ব উৎসব

Bhadu Festival: অবিভক্ত মানভূম জেলার পঞ্চকোটের রাজা নীলমণি সিংহদেবের অপরূপা কন্যা ভদ্রেশ্বরী দেবীর অনূঢ়া অবস্থায় অকালে মৃত্যু ঘটে। রাজকন্যার এই আকস্মিক প্রয়াণে রাজার সঙ্গে প্রজাসাধারণও শোকস্তব্ধ হয়ে পড়ে। কন্যার স্মৃতি অমলিন রাখতে শোকার্ত রাজা রাজ্যজুড়ে এক বিশেষ উৎসব পালনের নির্দেশ দেন।

আলো দিয়ে অন্ধকার দেখাতেন, ব্যঙ্গ দিয়ে সমাজের মুখোশ খুলে দিতেন গগনেন্দ্রনাথ ঠাকুর

Gaganendranath Tagore: আধুনিক ভারতীয় শিল্পের প্রেক্ষাপটে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান বুঝতে হলে তাঁকে কেবল ‘ঠাকুরবাড়ির মানুষ’ হিসেবে দেখলে চলবে না; বিচার করতে হবে একজন অনুসন্ধিৎসু ও আধুনিক শিল্পী হিসেবে।

বুদ্ধের হাত, বিশ্বকর্মার যন্ত্র! ইলোরার ১০ নম্বর গুহায় আসলে কে বসে আছেন?

The caste history of vishwakarma's: ইলোরার 'সুতারের ঝোপড়ি' থেকে আধুনিক কারিগরের কর্মশালা, বিশ্বকর্মার হাজার বছরের যাত্রা আজও অব্যাহত। ইলোরার দশ নম্বর গুহায় বুদ্ধের মূর্তিকে ভক্তরা ডাকেন বিশ্বকর্মা বলে, যিনি কারিগরদের পূর্বপুরুষ, দেবতাদের স্থপতি। ঋগ্বেদের 'সর্বকর্তা' থেকে পুরাণের 'দেবশিল্পী', ব্রাহ্মণত্বের দাবি থেকে ওবিসি সংরক্ষণ—বিজয়া রামাস্বামী, জ্যান ব্রাউয়ার ও কিরিন নারায়ণের গবেষণায় উন্মোচিত হয়েছে, বিশ্বকর্মাদের ঘিরে গড়ে ওঠা বর্ণবাদ, কারিগরি ও ক্ষমতাকাঠামোর জটিল ইতিহাস।

লেপচাদের দার্জিলিং যেভাবে হয়ে উঠল ব্রিটিশদের শৈলশহর

Darjeeling history: ভারতের প্রথম ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন’ (জিআই) ট্যাগ প্রাপ্ত পণ্য বিশ্বখ্যাত ‘দার্জিলিং টি’। অথচ এই চা গাছ কিন্তু দার্জিলিং-এর ‘ভূমিপুত্র’ নয়। সাহেবরা নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডে শান দিতেই এখানকার আদি বাস্তুতন্ত্রের খোলনলচে বদলে দিয়েছিল। দেশীয় বনভূমি ধ্বংস করে পাইন আর চা রোপণের মাধ্যমেই জন্ম নিয়েছিল আধুনিক পর্যটন মানচিত্রের এই ‘খাদের ধারের দার্জিলিং’।