কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার: শিউরে উঠতে হবে ত্রৈলোক্যতারিণীর গল্পে
Trailokya Tarini: ১৮৮৮ সালে লন্ডনে যখন 'জ্যাক দ্য রিপার'-এর আতঙ্কে মানুষ কাঁপছে, তারও সাত বছর আগে কলকাতার অলিগলিতে ত্রাস সৃষ্টি করেছিল এক নারী। ব্রিটিশ পুলিশের নথিতে তার নাম 'ত্রৈলোক্য রৌর'। কিন্তু অপরাধ জগতের ইতিহাসে সে পরিচিত 'ত্রৈলোক্য' বা 'টিকোল্যা' নামে।
মানিকতলার সেই বাগানবাড়িটার জীর্ণ ফটক দিয়ে যখন কুসুম আর ত্রৈলোক্য ভিতরে ঢুকল, তখন সূর্য ডুবুডুবু। কুসুমের মনে একটা চাপা উত্তেজনা। ত্রৈলোক্য দিদি বলেছে, এই বাগানের এক কোণে এক অলৌকিক সাধু বাবা থাকেন। যার ছোঁয়ায় সোনার গয়না নাকি এক রাতেই দ্বিগুণ হয়ে যায়! কুসুমের এখন পড়তি বয়স, হাতে টাকা নেই। এই গয়নাগুলো যদি দ্বিগুণ হয়, তবেই তার ভবিষ্যৎ সুরক্ষিত।
"কই দিদি, সাধু বাবা কোথায়?" কুসুম এদিক-ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল।
ত্রৈলোক্য মুচকি হাসল। সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল এক শিকারি তৃপ্তি। সে ধীর গলায় বলল, "...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







