দ্রৌপদী নয়, আসল নাম... নিজের প্রকৃত পরিচয় কখনও ভোলেননি রাষ্ট্রপতি

শপথ নিয়েই জানান, তাঁর আসল নাম দ্রৌপদী নয়। তাহলে কী? মহাভারতের বহু নন্দিত এবং আলোচিত চরিত্র দ্রৌপদী। তাঁর নামেই রাষ্ট্রপতির নামকরণ করেছিলেন তাঁর স্কুলের শিক্ষক।

tiasa gupta
৩ মিনিট
দ্রৌপদী নয়, আসল নাম... নিজের প্রকৃত পরিচয় কখনও ভোলেননি রাষ্ট্রপতি

মহাভারতের সবচেয়ে আলোচিত নারীচরিত্র দ্রৌপদী। মহাকাব্যের ব্যাপ্তির সঙ্গে হয়তো সেদিন জুড়ে গিয়েছিল তাঁর নাম, যেদিন তাঁকে দ্রৌপদী বলে ডেকেছিল স্কুল।

২৫ জুলাই সকালে দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু। এদিন তাঁকে দেশের শীর্ষ সাংবিধানিক পদ শপথবাক্য পাঠ করিয়েছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এনভি রমানা। সেই সঙ্গে ভারতের সাংবিধানিক ইতিহাসে লেখা হয়ে গেল এক নতুন অধ্যায়। কারণ তিনি প্রথম জনজাতির প্রতিনিধি রাষ্ট্রপতি। দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি, যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন।

তাঁকে নিয়ে ইতিমধ্যে নানা মহলে কৌতূহল তৈরি হয়েছে। তার কারণ অবশ্য তিনি নিজেই। শপথ নিয়েই জানান, তাঁর আসল নাম দ্রৌপদী নয়। তাহলে কী? মহাভারতের বহু নন্দিত এবং আলোচিত চরিত্র দ্রৌপদী। তাঁর নামেই রাষ্ট্রপতির নামকরণ করেছিলেন তাঁর স্কুলের শিক্ষক।

সবুজ-লাল পাড়ের সাদা শাড়ি পরে দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু। শপথগ্রহণের পর তিনি জানান, দ্রৌপদী তাঁর আসল নাম নয়। তাঁর নাম দ্রৌপদী রেখেছিলেন স্কুলের এক শিক্ষক। এক ওড়িয়া ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, সাঁওতালি ভাষায় তাঁর আসল নাম ছিল `পুটি’। পরে অবশ্যই স্কুল তাঁর নাম বদলে নেন। নতুন নাম হয় দ্রৌপদী। তিনি জানান, যে শিক্ষক তাঁর নাম বদল করেছিলেন, তিনি অন্য জেলার বাসিন্দা ছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রথম রাজভোগ এল রাষ্ট্রপতি ভবনে, রাইসিনা হিলে কেমন কেটেছিল সাতটা দিন?

রাষ্ট্রপতির প্রাসাদ, বাগিচা, আর সত্যিই অবিশ্বাস্য গ্রন্থভান্ডার , এই তিনটি ব্যাপার দেখার ও বোঝার জন্য সাতদিন যথেষ্ট নয়। বিশেষ করে প্রেসিডেন্টের লাইব্রেরি।

তিনি সাক্ষাৎকারে বলেছেন, "সাঁওতালি সংস্কৃতিতে নাম কখনও মরে না।" তিনি বলেন, "যদি পরিবারে একটি মেয়ে জন্মগ্রহণ করে, সে তার দিদার নাম নেয়। যখন একটি ছেলে জন্মায়, তখন দাদুর নামে তার নামকরণ হয়।" এটাই তাঁদের ঐতিহ্য। দ্রৌপদী আরও জানান, এখনও পর্যন্ত বহুবার তাঁর নাম বদল হয়েছে। এককালে তাঁর নামের উচ্চারণ ছিল 'দূরপদি'। পরে সেই উচ্চারণ হয়েছিল 'দৌরপদি'। শেষ পর্যন্ত তা দ্রৌপদী হয়। তাঁর পদবিও মুর্মু ছিল না। তিনি জানান, জন্মের সময় তাঁর পদবি ছিল টুডু। স্কুল-কলেজে তিনি এই পদবি ব্যবহার করতেন। বিয়ের পর তাঁর পদবি হয় মুর্মু।

গ্রাম পঞ্চায়েত প্রধানের মেয়ে পুটি ওরফে দ্রৌপদী প্রাথমিকের গণ্ডি পেরিয়ে পড়াশোনা করেন ভুবনেশ্বরের রামাদেবী উইমেন্স কলেজে। ওড়িশা সরকারের করণিক হিসেবে কেরিয়ার শুরু করেন দ্রৌপদী মুর্মু। ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি রাজ্যের সেচ ও জ্বালানি বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ওড়িশার রায়রংপুরের অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে শিক্ষকতা করেন। তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয় ১৯৯৭ সালে। সেই বছর রায়রংপুরে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। রায়রংপুর আসনে ২০০০ ও ২০০৯ সালে বিজেপির পক্ষে দাঁড়িয়ে ওড়িশা বিধানসভার সদস্য নির্বাচিত হন দ্রৌপদী।

২০০৪ সাল পর্যন্ত বিজু জনতা দল ও বিজেপি জোট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শুরুতে বাণিজ্য ও পরিবহণ মন্ত্রকের দায়িত্ব সামলালেও পরে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রকের দায়িত্ব অর্পণ করা হয় তাঁকে।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তফশিলি সম্প্রদায়ের বিজেপির রাজ্য শাখার সভাপতি ছিলেন দ্রৌপদী মুর্মু। ২০১৫ সালে উড়িষ্যার পার্শ্ববর্তী রাজ‍্য ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। তারপর সক্রিয় রাজনীতিতে ইতি টানেন তিনি। শুরু হয় সাংবিধানিক পদে থেকে নতুন দায়িত্ব পালন। ২০২১ সালের জুলাই পর্যন্ত এই পদে ছিলেন তিনি। এখন তিনি দেশের প্রথম নাগরিক।

২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণ দেন দ্রৌপদী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। দ্রৌপদী বলেন, "সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে।" তিনি আরও বলেন, "আমিই দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি, যিনি ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে।"

তিনি বলেছেন, "স্বাধীনতার ৫০ বছরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আর স্বাধীনতার ৭৫ বছরে আমি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেলাম। দেশের রাষ্ট্রপতি হওয়া আমার একার ব্যক্তিগত প্রাপ্তি নয়। এটা ভারতের প্রত্যেক দরিদ্র মানুষের প্রাপ্তি। আমার রাষ্ট্রপতি হওয়া প্রমাণ করে যে, দরিদ্র মানুষরা শুধু স্বপ্নই দেখেন না, তা পূরণ করতেও পারেন।"

আজ তিনি দেশের প্রথম নাগরিক। সাংবিধানিক প্রথান। অনেক জীবন সংগ্রামের মধ্যে দিয়ে রাইসিনা হিলসে পৌঁছালেন দ্রৌপদী। তিনি বুঝিয়ে দেন, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে প্রতিকূলতাকে জয় করা যায়। উড়িষ্যার একটি গ্রাম থেকে তাঁর পথচলা শুরু হয়েছিল। অনেক বাধা সত্ত্বেও লড়াই করে গিয়েছেন। দেখিয়ে দিয়েছেন, সংকল্পে স্থির থাকলে উড়িষ্যা আর দিল্লির মধ্যেও দূরত্ব দূর করে ফেলা যায়। যেমনটা করলেন দ্রৌপদী মুর্মু। গ্রামের প্রথম মেয়ে, যিনি কলেজে পা রাখেন। প্রত্যন্ত আদিবাসী এলাকায় গরিব ঘরে জন্ম নেওয়া একটা মেয়ের দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছনো মোটেই মুখের কথা ছিল না। এটাই আসলে গণতন্ত্রের শক্তি, সেই শক্তিই বুঝিয়ে দিল ইচ্ছের জোর থাকলে কোনও কিছুই অসম্ভব নয়।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।