আর্জেন্টিনা মাঠে নামার আগেই ভাইরাল স্টেট ব্যাঙ্ক! কারণ শুনলে চোখ কপালে উঠবে
Argentina : মেসি-প্রেম নাকি স্টেট ব্যাংক, যে কারণে ভারতে এত জনপ্রিয় আর্জেন্টিনা

“এ দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি” সলিল চৌধুরীর গান বর নয় বাস্তবের মাটিতেও মিলে যায় এ পংক্তি। নেট পাড়ায় এবারের বিষয় আর্জেন্টিনা আর স্টেট ব্যাংক। মিল খোঁজার কতো না ফিকির হয়! সম্প্রতি নেটপাড়ায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আকাশী সাদা রঙের পাশ বইয়ের একটি ছবি পোস্ট করে আর্জেন্টিনার জার্সি রং-এর সঙ্গে মিল চিনিয়ে দিয়েছেন একজন। খানিকটা কৌতুকের সুরেই তিনি দাবি করেন, ভারতীয়দের এই আর্জেন্টিনা প্রেমের আসল কারণটি হল ওই পাস বইয়ের সঙ্গে হুবহু মিলটিই।
বিশ্বকাপ নামের যে জ্বরটা থাবা বসিয়েছিল মাসখানেক আগে, তাতেই এবার ইতি টানার সময় আসন্ন। রাত পেরোলেই ফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা বনাম ফ্রান্স। তার পর আবার বছর চারেকের প্রতীক্ষা। কাতারের ময়দানে শেষ হাসি হাসবেন কোন পক্ষ, তা নিয়ে চলছে জল্পনা। বিশ্বকাপ খেলার সুযোগ ভারতের হয়নি ঠিকই তবে তার জন্য উন্মাদনায় ঘাটতি পড়েনি কখনওই। পাড়ায় পাড়ায় প্রিয় দেশের পতাকা, জার্সি অথবা প্রিয় খেলোয়াড়ের ছবিতে ছয়লাপ। রাতের পর রাত জেগে খেলা দেখেছে অনুরাগীরা।
- আপনার জন্য আরও কিছু লেখা
Fifa WorldCup2022 : দুশ্চিন্তা তো ছিল আগে থেকেই উপরন্তু এই অনুপস্থিতিতে মেসিদের নিয়ে চিন্তা বেড়ে গেল গোটা বিশ্বের আর্জেন্টিনার সমর্থকদের
এর মধ্যেই এগিয়েছে প্রিয় দেশ। ব্রাজিল ছিটকে যাওয়ার পর এশিয়ার দেশ হিসেবে আশা টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা। তার ওপর এবারের বিশ্বকাপ পালা বদলের। একটা পুরনো যুগের অবসান এই বিশ্বকাপে, তার জায়গায় উঠে এসেছে অনেক নতুন তারকা। কিন্তু মেসি উন্মাদনার ঝড় এখনও তুঙ্গে। শেষবেলায় এসে একটা জয়ের দিকে তাকিয়ে সকলেই।
কিন্তু সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় দিনকে রাত করাও কার্যত অসম্ভব নয়। সেখানে মিম, ভিডিও এসবই ভাইরাল হচ্ছে আকচার। তাই স্টেট ব্যাংকের সঙ্গে আর্জেন্টিনার এমন মিল খুঁজে পাওয়ায় তাকে ঘিরে সরগরম পরিস্থিতি। এ প্রশ্নের উত্তর খুঁজতে এখন সবাই নেমেছে সফরে। সার্চ সুইচ টিপে খুঁজে নিচ্ছে আর্জেন্টিনার এই জয়ের আসল কারণ মেসি নাকি ব্যাংকের বইয়ের রঙের মিল! গুগল ট্রেন্ড সার্চের শুরুতে এখন এই ব্যাংক। একটা বিশ্বকাপ যে অচিরে একটা ব্যাংকে শিরোনামে এনে দিতে পারে তা সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখছে গোটা দুনিয়া।







