বিশেষ সম্প্রদায়ের মুসলিমদের দিকে কেন নজর দিতে বলছেন মোদি?

সম্প্রতি হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক বসে। সেখানে সব সম্প্রদায়ের অনগ্রসর এবং বঞ্চিত মানুষদের কাছে দলের কার্যকর্তাদের যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

tiasa gupta
৪ মিনিট
বিশেষ সম্প্রদায়ের মুসলিমদের দিকে কেন নজর দিতে বলছেন মোদি?

একেই বোধহয় বলে, ঠেলার নাম বাবাজি! ঠেলায় পড়েই কি পসমন্দা মুসলমানদের কথা মনে পড়ল মোদির? তাঁরা কি নেহাতই ভোটব্যাঙ্ক? তাই ভোটের আগে তাদেরও মন জয় করার চেষ্টা!

হায়দরাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠকে চব্বিশের মূলমন্ত্র বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভালোই বুঝেছেন, শুধুমাত্র হিন্দু ভোট দিয়ে তিনি উতরোতে পারবেন না। তাই এবার আলাদা করে নজর দিলেন পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের দিকে। মোদির কথায় আলাদা করে উঠে এল পসমন্দা মুসলমানের কথা। এরা কারা?

মোদি বলেন, হিন্দু ছাড়াও অন্য ধর্মের নির্যাতিত, শোষিতদের কাছে পৌঁছতে হবে দলীয় পদাধিককারীদের। সেই সঙ্গে দেশ থেকে পরিবারতন্ত্র, জাতপাত এবং তোষণের রাজনীতিকে সমূলে উৎখাত করতে হবে। বিদ্বেষে দল চলে, দেশ চলে না। বুঝেছেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব। সাম্প্রতিককালে প্রবাসে ভারতের ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে, তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারা বুঝেছে, ৭০ শতাংশকে ভোট ব্যাঙ্ক ধরে রাজনীতির সিদ্ধান্ত সঠিক নয়। ২০২৪-এ লোকসভা ভোট। চলতে হবে সবাইকে নিয়ে। শুধু হিন্দু এবং হিন্দুত্বের ভরে বিজয়রথ ছুটবে না। বুঝেছেন মোদিও। তাই এবার পিছিয়ে পড়া মুসলমানদের কাছে পৌঁছনোর বার্তা দিলেন মোদি। মোদির মুখে আলাদা করে শোনা গেল পসমন্দা মুসলমানের কথা।

মুসলমানদের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণির পাশে থাকার কথা বলেন মোদি। যদিও মুসলমানদের অধিকাংশই যে পিছিয়ে পড়া, তা আগেই স্পষ্ট হয়েছে। দেশজুড়ে মুসলমানদের দুর্দশার কথা সাচার কমিটির রিপোর্ট স্পষ্ট করে দিয়েছিল। তাদের অবস্থা যে তফশিলিদের থেকেও করুণ সে ছবিও ফুটে উঠেছিল।

পসমন্দা মুসলমান কারা?

  • আপনার জন্য আরও কিছু লেখা
নজরে পঞ্চায়েত নির্বাচন, নরম হিন্দুত্বে সায় তৃণমূলেরও! বুঝিয়ে দিল কালী বিতর্ক

গ্রামে-গঞ্জে গেরুয়া শিবির যেভাবে শিকড় বিস্তার করছে, তাতে বেকায়দায় পড়েছে দল। তাই এই সময় বিজেপি-র কাছে সংখ্যাগরিষ্ঠ ভোট হাতছাড়া হতে দেওয়া কাম্য নয় বলেই হয়তো মহুয়ার থেকে দূরত্ব বাড়িয়েছেন দলীয় নেতৃত্ব।

প্রথমত পসমন্দা মুসলমান হলো পিছিয়ে পড়া একটা মুসলমান সম্প্রদায়। বলাই বাহুল্য যে, এতদিন তাদের কথা মনে করার প্রয়োজন পড়েনি কারও। এবার ভোট আসতেই বোঝা গেল, তারাও ভোটব্যাঙ্ক। তাই তাদের মন জয়ের চেষ্টা করলেন মোদি। কিন্তু এরা কারা?

মোদি জাতীয় কর্মসমিতির বৈঠকে পসমন্দা মুসলমানদের সামাজিক উন্নয়নের কথা বলেন। সমাজের অন্য স্তরের উন্নয়ন হলে তারাও বাদ যাবে না। প্রধানমন্ত্রী বলার পর বিজেপি তাদের মন জয় করার কাজ শুরু করে দিয়েছে। বিজেপি পসমন্দা মুসলান সম্প্রদায়ের প্রতিনিধি দানিশ আনসারিকে তাঁদের উন্নয়নে নিয়োগ করেছে। এই আনসারি হলেন পূর্ব উত্তরপ্রদেশের বালিয়ায় দলের নেতা। তিনি যোগী সরকারের সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী। ফলে পসমন্দা মুসলমানের কাছাকাছি পৌঁছতে তাঁকেই উপযুক্ত মনে করেছে বিজেপি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পসমন্দা মুসলিম মোদির সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

'পসমন্দা' শব্দটি এসেছে পারসি ভাষা থেকে। এর অর্থ, যারা পিছিয়ে রয়েছে। উত্তরপ্রদেশে এরা বিপুল সংখ্যায় রয়েছে। যোগীর রাজ্যে মোট মুসলমানের ৭৫ শতাংশ এদের প্রতিনিধিত্ব। আর সারা দেশের মোট মুসলমানের ৮৫ শতাংশই পসমন্দা।

পসমন্দারা দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়। তারা সমাজের ভেতর থেকে অনেক সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করে। দক্ষিণ এশিয়ার মুসলিমরা, যারা ভারতে আছে, তাদের মধ্যে জাত বিভাজন রয়েছে। যেমন, ১৫ শতাংশ হলো উচ্চবর্গ বা উচ্চ জাত। এদের বলা হয় আসরাফ। বাকি ৮৫ শতাংশকে বলা হয় আরজাল। এরা মূলত দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণি। আরজাল হলো অবদমিত। এমনও শোনা যায়, হিন্দুদের মধ্যে যারা অস্পৃশ্য, তারা এই সম্প্রদায়ভুক্ত হয়ে যায়। পসমন্দা মুসলমান অর্থনৈতিকভাবে , সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া। মুসলমানদের মধ্যে এই পিছিয়ে পড়া শ্রেণিকেই বলা হয় পসমন্দা। এরাই এখন বিজেপির টার্গেট।

পিছিয়ে পড়া এই সম্প্রদায় বেঁচে থাকার জন্য অনেক দিন ধরে লড়াই করে চলেছে। ভারতের পসমন্দা আন্দোলন ১০০ বছরের পুরনো। ভারতে পসমন্দাদের হয়ে গলা তোলার জন্য ২টি বড় সংগঠন তৈরি হয়। এক, অল ইন্ডিয়া ইউনাইটেড মুসলিম ফ্রন্ট। এই সংগঠনের মাথায় ছিলেন ইজাজ আলি। আর একটি সংগঠন হলো অল ইন্ডিয়া পসমন্দা মুসলমান মেরাজ। এই সংগঠন তৈরি করে আলি আনওয়ার। পসমন্দা মুসলমানদের বিভিন্ন ছোট বড় সংগঠন ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে।

'দ্য প্রিন্ট' বলে, ধর্মীয় স্বীকৃতি থেকে বেশি করে সামাজিক পরিচয়ের জন্য তাদের লড়াই। তাদের স্লোগান- সব দলিত আর পিছিয়ে পড়া মানুষরা এক, তা তারা হিন্দুই হোক আর মুসলমান। পিছিয়ে পড়া দলিত এবং উপজাতি সম্প্রদায়ের মুসলমানরা হলো, কুঞ্জরে, জুলহি, ধুনিয়া, কাসাই, ফকির, হাজ্জাম, মেহতার, গাওয়ালা, ধোবি, লোহার বাধহাই, দর্জি। পসমন্দা সম্প্রদায়ের অধীনে এরা এক হওয়ার স্বীকৃতি চায়।

১৯৯৮ সালে পসমন্দা মুসলিম মাহাজ তৈরি করেন আলি আনওয়ার। তিনি বিহারের পাটনার প্রাক্তন সাংসদ। তাঁর কথায়, পসমন্দা এই শব্দটা এখন খুব গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, কোয়েসি এবং আরএসএস পসমন্দাদের নিয়ে সম্প্রতি বৈঠক করেছে। এও কি ভোটের কারণে?

বিজেপির লক্ষ্য পসমন্দা ভোট

সম্প্রতি হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক বসে। সেখানে সব সম্প্রদায়ের অনগ্রসর এবং বঞ্চিত মানুষদের কাছে দলের কার্যকর্তাদের যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯-এর নির্বাচনে নির্বাচনে জিতে `সবকা সাথ সবকা বিকাশ’ ধ্বনি তুলেছিলেন তিনি। তা বাস্তবায়নের বার্তা দেন। এরপরই দলের তরফে নীল নকশা তৈরির কাজ শুরু হয়েছ। এর পিছনে বিজেপির নির্বাচনী রাজনীতি কাজ করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ উত্তরপ্রদেশ থেকে লোকসভার আসনসংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এতদিন সংখ্যালঘু মুসলমানদের অধিকাংশই বিজেপি-বিরোধী শিবিরে ভোটদান করতেন। কিন্তু বিধানসভা ও স্থানীয় নির্বাচনে সম্প্রতি ছবিটা বদলাতে শুরু করেছে। হায়দরাবাদে মোদির সামনে সেই পরিসংখ্যান তুলে ধরা হয়। অনগ্রসর মুসলমানদের গেরুয়া ছত্রছায়ায় টানার পক্ষে সওয়াল করেন বেশ কয়েকজন। সব দিক বিবেচনা করে সেই ব্যাপারে সম্মতি দিয়েছে দলীয় নেতৃত্ব। শুধু উত্তরপ্রদেশ নয়, বিহারেও পসমন্দা মুসলমানের কাছে পৌঁছনোর চেষ্টা শুরু করেছে গেরুয়া শিবির।

বিজেপির ট্রেডমার্ক হিন্দুত্ব, তাদেরও ঠেলায় পড়ে মুসলমানদের কাছে যেতে হচ্ছে, কারণ ভোট বড় বালাই!

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।