বাণিজ্য থেকে যুদ্ধ || কী আলোচনা হতে পারে বরিস-মোদি বৈঠকে?

tiasa gupta
৩ মিনিট
বাণিজ্য থেকে যুদ্ধ || কী আলোচনা হতে পারে বরিস-মোদি বৈঠকে?

অনেকবার করোনার দাপটে বাতিল হয়েছে তাঁর সফর। অবশেষে বৃহস্পতিবার ভারত সফরে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দুই দিনের সফরে প্রথমেই তিনি আসেন মোদি-শাহর রাজ্য গুজরাতে। বৃহস্পতিবার সকালে আহমেদাবাদে পৌঁছোন জনসন।

জনসনই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি গুজরাত সফর করলেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক। সারা বিশ্ব এই বৈঠকের দিকে তাকিয়ে আছে। জনসনের অফিস আগেই জানিয়েছিল, তাঁদের মধ্যে নানা বিষয় নিয়ে কথা হবে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য, বাণিজ্য, মুক্তবাণিজ্য চুক্তি, শক্তি এবং প্রতিরক্ষা। ব্রিটেনের সরকারি টুইটার হ্যান্ডেলে উল্লেখ করা হয়েছে বরিসের প্রতিক্রিয়া, 'খুব ভাল লাগছে ভারতে এসে।'

বৃহস্পতিবার সকালেই গুজরাতের আহমেদাবাদ বিমামনবন্দরে নামেন জনসন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। বিমানবন্দরে গুজরাতের ঐতিহ্যবাহী নাচ ও সংগীত পরিবেশন করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে।

পরে সেখান থেকে একটি হোটেলে যান জনসন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বরিস জনসন পৌঁছন সবরমতী আশ্রমে।

গান্ধী আশ্রম, গুজরাত বায়োটেকনোলজি ইউনিভার্সিটি ঘুরে দেখা, গান্ধীনগরের অক্ষরধাম মন্দির, ভাদোদরা শহরের কাছে হালোলে জেসিবি কোম্পানির কারখানা ঘুরে দেখার মতো নানা বিষয় ছিল জনসনের প্রথম দিনের সফরসূচিতে। সবরমতীতে চরকায় সুতো কাটতেও দেখা গেল তাঁকে। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে গুজরাতের পঞ্চমহলের হালোল জিআইডিসি-তে জেসিবি কারখানা পরিদর্শন করেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী নতুন কারখানায় একটি জেসিবি থেকেই মিডিয়াকে উদ্দেশ্য করে হাত নাড়েন।

বরিস উচ্ছ্বসিত প্রশংসা করেন ভারতের। জনসন বলেন, 'আমরা একসঙ্গে বিরাট সাফল্য অর্জন করতে পারব, সেই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি।' গান্ধীজির স্মৃতিবিজড়িত আশ্রমে গিয়েও খুশি তিনি। ভিজিটরস বুকে লিখেওছেন সেকথা।

প্রথম দিনের সফরে তিনি বৈঠক করেন শিল্পপতিদের সঙ্গে। আহমেদাবাদে আলাদাভাবে বৈঠক করেন আদানি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি গৌতম আদানির সঙ্গেও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গৌতম আদানি লিখেছেন, ‘বরিস জনসনের সঙ্গে বৈঠক করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই প্রথম কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী গুজরাত সফরে এলেন। আদানি গ্রুপের প্রধান কার্যালয় ঘুরে দেখলেন। পুনর্ব্যবহার্য শক্তি, নতুন শক্তি ও গ্রিন এনার্জির ব্যাপারে তাঁর সমর্থন পেয়ে আপ্লুত।'

আহমেদাবাদের পরে বরিস আজ দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর আজ একান্ত বৈঠক। ব্রেক্সিটের পরে বাণিজ্য-বন্ধু হিসেবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে ইউরোপের বিকল্প ভাবছে ব্রিটেন। সেই লক্ষ্যেই দ্রুত ভারতের সঙ্গে একটি বাণিজ্যনীতি বাস্তবায়িত করতে চান বরিস। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্যনীতির পথ বন্ধ হয়ে যাওয়ার পরে ব্রিটেন এখন ভারতের সঙ্গে নতুন বাণিজ্যনীতি করতে খুবই আগ্রহী। ২০৩৫-এর মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য দু’গুণ বাড়িয়ে বছরে ২ হাজার ৮০০ কোটি পাউন্ড করাই লক্ষ্য জনসন প্রশাসনের।

এছাড়াও জানা গেছে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়া নিয়ে ব্রিটেন-সহ পশ্চিমি দুনিয়া যে অবস্থান নিয়েছে, সেই বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলবেন জনসন। ভারত সফরে আসার আগে লন্ডনে সাংবাদিকদের বরিস বলেন, ‘‘একটি স্বেচ্ছাচারী দেশের প্রতাপে যে ভাবে গোটা বিশ্বের শান্তি ও সুস্থিতি বিঘ্নিত হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সরব হতেই হবে। এবং এই কাজে শক্তিশালী গণতন্ত্রগুলি যাতে হাত মেলায়, সেটাই আমাদের লক্ষ্য। ভারত পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র এবং অন্যতম শক্তিশালী অর্থনীতি। আমরা আশা করি, এই অস্থির সময়ে ভারত আমাদের পাশে থাকবে।’’

যুদ্ধের সমালোচনা করলেও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যায়নি ভারত। এই পরিস্থিতিতে বরিস ও মোদির বৈঠকে রুশ-ইউক্রেন যুদ্ধ‍র প্রসঙ্গ কি অস্বস্তিকর হবে? তবে ব্রিটিশ সরকার সূত্রে দাবি করা হয়েছে, ভারতের অবস্থানের বিষয়ে শুনবেন জনসন। ভারতকে কোনও কিছু নিয়ে 'লেকচার' দেবেন না তিনি। অবশ্য ইউক্রেন নিয়ে ব্রিটেনের অবস্থানের বিষয়টি প্রধানমন্ত্রী মোদির সামনে তুলে ধরবেন বরিস জনসন।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।