কেন হেফাজতে নেওয়া হয়েছিল সৌরভ-আশুতোষকে? কোন যুক্তিতে মুক্তি দিল আদালত?

Saurav Das & Ashutosh Ranka Case: কেন তিহাড়ে পাঠানো হয়েছিল সিজেপি নেতা সৌরভ ও আশুতোষকে? আর কোন যুক্তিতে তাঁদের আর হেফাজতে না রেখে মুক্তি দিল আদালত?

inscript
৩ মিনিট
কেন হেফাজতে নেওয়া হয়েছিল সৌরভ-আশুতোষকে? কোন যুক্তিতে মুক্তি দিল আদালত?

ঘটনার শুরু ১০ অক্টোবর ২০২৬ থেকে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) দলটি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ‘লেহরা দো তিরঙ্গা’ নামে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল। এই কর্মসূচির আগেই আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অভিজিৎ দীপকে-সহ কয়েকজনকে দিল্লি বিমানবন্দরে আটক করা হয়। পুলিশ তাঁদের বিরুদ্ধে শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১২৬ ও ১৭০ ধারায় প্রিভেন্টিভ ব্যবস্থা নেয়। ১১ অক্টোবর তাঁদের ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও এক বছরের জন্য শান্তি রক্ষার মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়।

তবে ১৩ অক্টোবর তাঁরা আবার যন্তর মন্তরে প্রতিবাদ করতে যান। যন্তর মন্তর তখন ডিনোটিফায়েড এলাকা, অর্থাৎ সেখানে বিক্ষোভ নিষিদ্ধ। পুলিশের অভিযোগ, আশুতোষ ও সৌরভ-সহ কয়েকজন নিষেধাজ্ঞা অমান্য করে গেট টপকে বা সংকীর্ণ পথ দিয়ে ভিতরে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন করেন ও স্লোগান দেন। একে ‘অনধিকার প্রবেশ’ ও পূর্বের শান্তি রক্ষার মুচলেকা ভঙ্গ বলে দাবি করে পুলিশ। ১৪ অক্টোবর তাঁদের গ্রেপ্তার করে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের (SEM) আদালতে হাজির করা হয় এবং পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে তিহাড় জেলে পাঠানো হয়।

পুলিশের যুক্তি ছিল—তাঁরা আইনকে সম্মান করেন না, বারবার নিষিদ্ধ এলাকায় বিক্ষোভের ডাক দেন এবং মুক্তি পেলে আবার শান্তিভঙ্গ করতে পারেন। ১৯ অক্টোবর হেফাজতের মেয়াদ আরও দু'দিন বাড়ানো হয়। আদালত বলেছিল, তাঁরা ইচ্ছাকৃতভাবে বন্ড ভেঙেছেন এবং তাঁদের আচরণে আস্থা রাখা যায় না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল, নেহা, অভিজিৎ, ঐশী: কাউকেই দেবতা বানানো উচিত নয়

Gyanesh Kumar resignation: আজকে আমরা নেহাকে যে জায়গায় বসাচ্ছি, কাল সকালে যদি নেহার কোনো ত্রুটি হয় তাহলে কিন্তু আমরা এক মুহূর্তে তাঁকে ছুঁড়ে ফেলে দেব। তাহলে আমরাই বা আজকে নেহাকে এই জায়গায় বসাচ্ছি কেন?

অবশেষে ৭ দিন পর জেলমুক্ত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। টানা সাত দিন হাজত বাসের পর দিল্লির একটি আদালত থেকে শেষ পর্যন্ত আজই স্বস্তি পেয়েছেন সিজেপির দুই নেতা।

আদালত মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়ার পর, সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মন্দির মার্গ থানা থেকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ দাস বলেন, ‘সত্যের জয় হলো।’ তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও তিন দিন বাড়ানোর জন্য পুলিশের আবেদন খারিজ করে ২১ অক্টোবর তাঁদের মুক্তির নির্দেশ দিল দিল্লির স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও আরও বেশ কয়েকটি শর্তে তাঁদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি। উল্লেখ্য গত ১৪ অক্টোবর সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে প্রথমে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। পরে সেই মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়, যার শেষ দিন ছিল ২১ অক্টোবর। এরপর পুলিশ ফের তাঁদের হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানায়। কিন্তু আদালত জানিয়ে দেয়, এই পর্যায়ে তাঁদের আর বিচারবিভাগীয় হেফাজতে রাখার প্রয়োজন নেই। আদালতের মতে, আরও হেফাজত প্রয়োজনীয় নয় বন্ড ও লিখিত অঙ্গীকারই শান্তি রক্ষার জন্য যথেষ্ট। পরবর্তী শুনানি ২৩ অক্টোবর নির্ধারিত হয়েছিল। মুক্তির নির্দেশ দেওয়ার পাশাপাশি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জন্য একাধিক শর্ত বেঁধে দিয়েছে।

মুক্তির শর্তগুলি হলো, প্রত্যেকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ জামিনদারের বন্ড জমা দিতে হবে। এছাড়া লিখিত অঙ্গীকারপত্র দিতে হয়েছে যে তাঁরা শান্তি বজায় রাখবেন এবং যন্তর মন্তর ডিনোটিফায়েড থাকা পর্যন্ত সেখানে বিক্ষোভের ডাক দেবেন না। কোনো প্রতিবাদ করলে তা সংবিধানের চৌহদ্দির মধ্যে রাখবেন।

শান্তি বিঘ্নিত হয়, এমন কোনো কাজে তাঁরা যুক্ত হতে পারবেন না। বিচারব্যবস্থার প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে বলেও লিখিতভাবে জানাতে হবে। এ ছাড়া, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যন্তর মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত তালিকা থেকে সরানো না হওয়া পর্যন্ত সেখানে প্রতিবাদের ডাক দিতে পারবেন না তাঁরা। ভবিষ্যতে কোনো বিক্ষোভ কর্মসূচি হলে তা সংবিধানের নির্ধারিত কাঠামোর মধ্যে থেকেই করতে হবে। জামিনের বন্ড জমা দেওয়া এবং জামিনদারদের নথি প্রাথমিকভাবে পরীক্ষা করার পর আদালত তাঁদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। সেই অনুযায়ী তিহাড় জেলের সুপারিনটেনডেন্টের কাছে মুক্তির পরোয়ানা পাঠানো হয়।

আদালত আরও নির্দেশ দিয়েছে, তদন্তকারী আধিকারিককে জামিনদারদের নথি যাচাই করে রিপোর্ট জমা দিতে হবে। মামলার প্রতিটি শুনানিতে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে সশরীরে হাজির থাকতে হবে। তাঁদের জামিনদারদেরও প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে।

আগামী ২৩ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি হবে। আদালতের নির্ধারিত শর্তগুলি মেনে চলতে হবে দুই সিজেপি নেতাকে।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

টালার ব্রিটিশ আমলের পাইপলাইনে ফাটল, জলসঙ্কটে কলকাতার বিস্তীর্ণ এলাকা, রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন

Tala Bridge Water Pipeline: সোমবার সকালে টালা রেল ইয়ার্ডের মধ্য দিয়ে যাওয়া ভূগর্ভস্থ পাইপলাইনটিতে আচমকাই ফাটল ধরে। সকাল সাড়ে ৮টা নাগাদ বিকট শব্দের পর পাইপ থেকে বিপুল পরিমাণ জল বেরোতে শুরু করে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পুরসভার এক আধিকারিকের দাবি, এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ গ্যালন জল বেরিয়ে যায়।

শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে? বিশ্ব রাজনীতির নির্বাসিত রাষ্ট্রপ্রধানদের অভিজ্ঞতা কী বলছে?

Sheikh Hasina passport: দিল্লিতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদন ঘিরে তুঙ্গে বিতর্ক। ইতিহাসে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের নির্বাসন ও দেশে ফেরার নজির কী বলছে?

বাবরি থেকে গুজরাট: সনিয়ার কলম বিবেকের আর্তনাদ

Sonia Gandhi Memoir: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা সনিয়া গান্ধীর স্মৃতিচারণে বিশেষ স্থান পেয়েছে। টেলিভিশনের পর্দায় মসজিদ ভাঙার দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তাঁর কাছে ঘটনাটি ছিল ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের এক গভীর সংকেত।

পরকীয়া থেকে চিনা গুপ্তচর যোগ, কেন Nvidia-র CEO পদ খোয়ানোর মুখে জেনসেন হুয়াং?

Nvidia Extramarital Affair: পরকীয়া, চিনা গুপ্তচর যোগ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে বিতর্কে Nvidia-র CEO জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিচালন পর্ষদের তদন্তের মাঝেই কি হারাতে চলেছেন নিজের পদ?

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে?

Benjamin Netanyahu: বিরোধী শিবির নির্বাচনে এগিয়ে থাকলেও তাদের মধ্যেকার মতপার্থক্যকে কাজে লাগিয়ে নেতানিয়াহু নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন।

দূষণে দমবন্ধ অবস্থা দিল্লির, দীপাবলিতে মোদীর মন্ত্রিসভার সদস্যরা কে, কোথায় ছিলেন?

Delhi air pollution Diwali: দীপাবলির রাতে ঘন ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, ৫ বছরের রেকর্ড ভেঙে একিউআই পৌঁছেছে ৩৭৬-এ। রাজধানী যখন ভয়াবহ বায়ুদূষণে বিপন্ন, তখন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা কে, কোথায় ছিলেন?

ভোটদান ও গণনার সংখ্যার মধ্যে মিলছে না হিসাব, ২০২৪-এর নির্বাচনে কী হয়েছিল?

2024 Election Vote Discrepancies: দ্য রিপোর্টার্স কালেক্টিভের সাম্প্রতিক অনুসন্ধানে ২০২৪ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনের ৫১টি কেন্দ্রে ভোটদানের সংখ্যা এবং ইভিএমে গণনা হওয়া ভোটের মধ্যে বড়সড় অসংগতির তথ্য সামনে এসেছে।

ঘর থেকে বাহির: সোনিয়া গান্ধীর চোখে ভারতীয় রাজনীতির চার দশক

Sonia gandhi memoir: সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এ কীভাবে উঠে এল তুরিনের এক ইতালীয় তরুণী থেকে কংগ্রেস সভানেত্রী হওয়ার যাত্রা, রাজীব গান্ধীর সঙ্গে প্রেম, ইন্দিরা গান্ধীর হত্যা, শ্রীপেরামবুদুর ও প্রধানমন্ত্রী পদ প্রত্যাখ্যানের গল্প?