কেন কাতারেই হামলা চালাল ইরান?

Qatar: ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা। ইরানের কর্মকর্তারা এই হামলার জন্য অপ্রত্যাশিত পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন।

inscript
২ মিনিট
কেন কাতারেই হামলা চালাল ইরান?

উত্তর দেওয়া হবে, ফোর্দো-সহ একাধিক পারমাণবিক ঘাঁটিতে মার্কিন আক্রমণের পরই বলেছিল তেহরান। মার্কিন হানাদারির প্রত্যাঘাত নেমে এল এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশ্ন হলো, কেন দোহার এই ঘাঁটিই বেছে নিল ইরান? কতটা সফল এই প্রত্যাঘাতের চেষ্টা?

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা আল উদেইদে ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই অভিযানের নাম দিয়েছে বিজয়ের ঘোষণা। তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে ছোড়া স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতার ও মার্কিন বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকে দেওয়া হয়েছে। কাতার সরকারও বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রাম্পের যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল! ইজরায়েলে কেন হামলা অব্যহত ইরানের?

Iran Israel Ceasefire: ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনও চুক্তিই হয়নি

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই হামলাকে "কাতারের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন" বলে নিন্দা করেছেন। তিনি বলেন, "আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনাকে আমাদের দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছি।" এই ঘটনার পর কাতার তাদের আকাশসীমা কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়, যদিও পরে তা আবার চালু করা হয়েছে।

আল উদেইদ বিমানঘাঁটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক অভিযানের প্রধান কেন্দ্র। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী, কাতারের এমিরি বিমান বাহিনী এবং যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের সদস্যরা সক্রিয়। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ চুম্বক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির দাবি, ইরানের হামলার আগে মার্কিন বাহিনী এই ঘাঁটি থেকে বেশিরভাগ বিমান সরিয়ে নিয়েছিল, এই তৎপরতাই হতাহতের ঘটনা এড়াতে সাহায্য করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৯৫৩ থেকে ২০২৫! মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক কেন রক্তাক্ত হলো?

US-Iran Relations : ট্রাম্প দাবি করেন, এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে,এই দাবির পক্ষে স্থায়ী কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

গত শনিবার মার্কিন বি-২ বোমারু বিমান ইরানের তিনটি পরমাণু ঘাঁটিতে হামলা চালায়। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা। ইরানের কর্মকর্তারা এই হামলার জন্য অপ্রত্যাশিত পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। আল উদেইদে হামলা তারই একটি প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে "খুবই দুর্বল প্রতিক্রিয়া" বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ইরান আগে থেকে হামলার বিষয়ে সতর্ক করেছিল, ফলে কোনো প্রাণহানি হয়নি। তিনি আরও বলেন, "ইরান ক্ষোভ প্রকাশ করেছে, এখন আশা করছি এর পর আর আর ঘৃণার এই আবহ থাকবে না।" তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে।

বিশ্লেষকরা বলছেন, ইরানের এই হামলা প্রতীকী হলেও এটি মার্কিন সামরিক উপস্থিতির জন্য একটি সতর্কবাণী। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা মার্কিন ঘাঁটিগুলোকে তাদের প্রতিশোধের টার্গেট হিসেবে দেখছে এবং তারা প্রস্তুত। এদিকে,কাতারের মতো উপসাগরীয় দেশগুলো এখন তাদের মাটিতে মার্কিন ঘাঁটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

উল্লেখ্য এই ঘটনার পর থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। ট্রাম্প ইজরায়েল ও ইরানের মধ্যে একটি "সম্পূর্ণ ও চূড়ান্ত" যুদ্ধবিরতির কথা বলেছেন, যদিও ইরান ও ইজরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। যদি মার্কিন প্রেসিডেন্টের কথামতো সত্যিই যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয় ইজরায়েল-ইরান দুই যুযুধান পক্ষ, তবে উত্তেজনা খানিকটা প্রশমিত হবে বলেই মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংকট কোন দিকে যায়, তা নির্ভর করছে খোমেনি-নেতানিয়াহুর সিদ্ধান্তর উপর।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?