১৯৫৩ থেকে ২০২৫! মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক কেন রক্তাক্ত হলো?

US-Iran Relations : ট্রাম্প দাবি করেন, এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে,এই দাবির পক্ষে স্থায়ী কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

inscript
২ মিনিট
১৯৫৩ থেকে ২০২৫! মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক কেন রক্তাক্ত হলো?

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই টালমাটাল। আজকের এই রক্তক্ষয়ী যুদ্ধপরিস্থিতির নেপথ্যে রয়েছে সুদীর্ঘ ইতিহাস, রাজনৈতিক ষড়যন্ত্র, সামরিক হামলা ও কূটনৈতিক সংঘাতের আখ্যান। ১৯৫৩ সালে শুরু হওয়া এই জটিল সম্পর্ক সম্প্রতি নতুনতর বাঁক নিয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে মার্কিন হামলার পরে।

১৯৫৩ সাল। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনে। মোসাদ্দেক তেল শিল্পের জাতীয়করণ করেছিলেন। তাঁর পদক্ষেপ পশ্চিমা বাণিজ্যিক স্বার্থের বিরুদ্ধে গিয়েছিল। এই ঘটনা ইরানের জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাবের বীজ বপন করে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে শাহের শাসনের অবসান ঘটে এবং আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান একটি ধর্মীয় শাসনব্যবস্থার দিকে এগিয়ে যায়। এই বিপ্লবের পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও টানাপোড়েনের দিকে যায়।

২০২০ সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করা হয়। এই ঘটনায় দুই দেশের মধ্য়ে উত্তেজনা চরমে ওঠে। ইরান এর জবাবে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ২০২৩ সালে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় হয়।

আরও বলেন- রাষ্ট্রপুঞ্জের কালো তালিকায় ইজরায়েল! যে যে অভিযোগে এই সিদ্ধান্ত

রবিবার ভোরে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—ফোর্ডো, নাতাঞ্জ ও ইসফাহানে মার্কিন বিমান হামলা চালাল। ট্রাম্প দাবি করেন, এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে,এই দাবির পক্ষে স্থায়ী কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা করেছেন এবং প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও ইজরায়েলের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ইরান দাবি করে, এই কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে করা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল এই ঘটনাকে হুমকি হিসেবে দেখে। বলাই বাহুল্য, ট্রাম্পের হামলার পর ইরানের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে, যেখানে ইরান ও তার মিত্ররা এই হামলার নিন্দা করেছে। অনেকে আশঙ্কা করছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের কারণ হতে পারে। ইতিমধ্যেই ইজরায়েলে নতুন করে হামলাও শুরু করেছে তেহরান।

এই পরিস্থিতিতে তেহরানে সরকার পরিবর্তন বিষয়ে ট্রাম্পের ইঙ্গিত উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, তাদের লক্ষ্য শাসন পরিবর্তন নয়, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। এই পরিস্থিতিতে বিশ্বের বহু দেশই শান্তি ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। এই সংঘাত যাতে আরও বিপজ্জনক রূপ না নেয়, চাইছে ছোট-বড় নানা দেশ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?