কীসের টানে গান্ধীজির আশ্রমে আসেন বিদেশি রাষ্ট্রনায়করা?

Sabarmati Ashram: মাটিতে আসনে বসে চরকায় সুতো কাটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক মহিলা তাঁকে শিখিয়ে দিচ্ছেন, কীভাবে চালাতে হয় চরকা।

tiasa gupta
৩ মিনিট
কীসের টানে গান্ধীজির আশ্রমে আসেন বিদেশি রাষ্ট্রনায়করা?

সবরমতী আশ্রম বললেই মাথায় আসে লবণ সত্যাগ্রহ এবং গান্ধীজির প্রসঙ্গ। আর তাই বারবার বিভিন্ন রাষ্ট্রনেতা ভারতে সফরে এলেই উপস্থিত হন গুজরাতের সবরমতী আশ্রমে। সেখানে ভিজিটর্স বুকে লিখে দিয়ে যান নিজেদের অনুভূতি। এখান থেকে ঘুরে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

মাটিতে আসনে বসে চরকায় সুতো কাটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক মহিলা তাঁকে শিখিয়ে দিচ্ছেন, কীভাবে চালাতে হয় চরকা। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ১৯১৭ থেকে ১৯৩০ পর্যন্ত গুজরাতের এই সবরমতী আশ্রমই ছিল মোহনদাস করমচাঁদ গান্ধীর ঠিকানা। সেখানে এসে মুগ্ধ বরিস। আশ্রম ছেড়ে চলে যাওয়ার আগে 'ভিজিটর্স বুক'-এ লেখেন বরিস, 'দুনিয়ায় বদল আনতে এই অসাধারণ মানুষটি কীভাবে সত্য ও অহিংসার সহজ-সরল নীতিকে কাজে লাগিয়েছিলেন, আশ্রমে এসে তা উপলব্ধি করে সমৃদ্ধ হলাম!'

তবে এর আগেও বিভিন্ন রাষ্ট্রনেতারা এসেছেন সবরমতীতে।

সবরমতীতে মার্কিন প্রেসিডেন্টরা

২০২০ সালে গুজরাতের বিমানবন্দরে উপস্থিত থেকে নিজে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর সেখান থেকেই তাঁদের সবরমতী আশ্রমে নিয়ে যান তিনি। গোটা আশ্রমটি তাঁদের ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী। ওই আশ্রমে থাকা মহাত্মা গান্ধীর একটি ছবিতে সস্ত্রীক মালা দেন ডোনাল্ড ট্রাম্প। কীভাবে চরকায় সুতো কাটতে হয়, তাও মার্কিন প্রেসিডেন্টকে দেখান মোদি। এরপর মার্কিন প্রেসিডেন্ট ভিজিটর্স বুকে লেখেন, "প্রিয় বন্ধু মোদিকে আমি এই অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।"

গান্ধীজির স্মৃতি বুকে আগলে রাখা সবরমতী আশ্রমের ভিজিটর্স বুকে যখন নিজের মতামত জানান তৎকালীন মার্কিন মুলুকের প্রেসিডেন্ট, তখন তাতে শুধুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। বাপুর আশ্রমে গেলেন, অথচ গান্ধীজির সম্পর্কে একটি কথাও লিখলেন না মন্তব্য খাতায়- ট্রাম্পের এই আচরণ নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক।

২০১০ সালে একবার ভারত সফরে এসেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সময় তিনিও সবরমতী আশ্রমে যান। আশ্রম পরিদর্শনের পর 'ভিজিটর্স বুক'-এ একেবারে অন্য কথা লেখেন তিনি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লেখেন: "গান্ধীজির জীবনের এই অধ্যায়টি দেখার সুযোগ হওয়ায় আমি অনুপ্রেরণায় পূর্ণ হয়েছি। তিনি যে শুধু ভারতের কাছে একজন নায়ক ছিলেন তা নয়, গোটা বিশ্বের কাছে তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, একজন নায়ক।"

অথচ ওবামার দেখানো পথের ধারেকাছেও হাঁটলেন না ডোনাল্ড ট্রাম্প।

২০১৮ সালে নেতানিয়াহু

ভারত সফরে এসে সবরমতী আশ্রমে এসেছিলেন ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিবারের সঙ্গে এখানে এসেছিলেন তিনি। ছুঁয়ে দেখার চেষ্টা করেন বাপুর অহিংসা। যাওয়ার আগে ভিজিটার্স বুকে লেখেন,

"মহাত্মা গান্ধী হলেন বিশ্বমানবতার পূজারী।"

২০১৮ সালে জাস্টিন ট্রুডো

এক সপ্তাহের জন্য ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সপরিবারে আসেন গান্ধীজির সবরমতী আশ্রমে। ভিজিটর্স বুকে তিনি লেখেন,

"সত্য, মানবতা এবং শান্তির অসাধারণ জায়গা। আজকের দিকে এর প্রয়োজন অসীম।"

চরকায় সুতো কাটতে দেখা যায় ট্রুডোকেও।

২০১৭ সালে শিনজো আবে

২০১৭ সালে দু'দিনের সফরে ভারতে আসেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি আসেন সবরমতী আশ্রমে। যাওয়ার আগে লেখেন তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া,

"ভালবাসা এবং ধন্যবাদ।"

২০১৪ সালে শি জিনপিং

২০১৪ সালের সেপ্টেম্বরে চিনের প্রিমিয়ার শি জিনপিং আহমেদাবাদে এসেছিলেন। আসেন সবরমতী আশ্রমে। তাঁর সঙ্গে ছিলেন মোদি। তিনি জিনপিংকে চিনা ভাষায় অনূদিত গীতা উপহার দেন। 'রঘুপতি রাঘব রাজা রাম' গানের ধ্বনি আপ্লুত করে এই রাষ্ট্রনায়ককেও।

আজাদি কি অমৃত মহোৎসব

২০২১ সালে 'আজাদি কি অমৃত মহোৎসব' অনুষ্ঠানে যোগ দিতে এখানে এসেছিলেন মোদি। তিনি লেখেন, এই আশ্রমে এসে বাপুর প্রেরণায় আমার দেশগঠনের অঙ্গীকার দৃঢ়তর হল।

ইতিহাসের ছোঁয়া

গান্ধীজির সবরমতী আশ্রমকে সত্যগ্রহ আশ্রমও বলা হয়। তবে গান্ধীজি অন্যান্য কাজকর্ম ছাড়াও কৃষিকাজ ও পশুপালনের মতো বিভিন্ন কার্যক্রমও চালিয়ে যেতে চেয়েছিলেন। যার জন্য অনেক জমির ব্যাপক প্রয়োজন হয়েছিল। ১৯১৭ সালের ১৭ জুন আশ্রমটি সবরমতী নদীর তীরে ছত্রিশ একর জায়গায় স্থানান্তরিত হয় এবং এটি সবরমতী আশ্রম নামে পরিচিতি লাভ করে। গান্ধীজি ১৯২৩ সালের ১২ মার্চে দণ্ডি মার্চকে নেতৃত্ব দিয়েছিলেন, যা 'লবণ সত্যাগ্রহ' নামে পরিচিত। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের উপর এই মার্চটির যে গুরুত্বপূর্ণ প্রভাব ছিল, তার স্বীকৃতি হিসেবে ভারত সরকার আশ্রমটিকে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করেছে।

কীসের টানে এখানে বারবার ছুটে আসেন বিদেশিরাও?

আশ্রমে এখন একটি জাদুঘর রয়েছে, গান্ধী স্মারক সংগ্রহালয়। এটি মূলত আশ্রমের ভেতর গান্ধীজির নিজস্ব বাড়ি 'হৃদয়কুঞ্জ'-তে ছিল। তারপরে ১৯৬৩ সালে স্থপতি চার্লস কোরিয়া-র নকশা অনুযায়ী জাদুঘরটি তৈরি করা হয়েছিল। সংগ্রহালয়টি তখন সু-নকশাকৃত ও সজ্জিত জাদুঘর ভবনে পুনরায় স্থাপন করা হয়েছিল এবং ১০ মে, ১৯৬৩ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তা উদ্বোধন করেন। আশ্রমে অনেক ভবন রয়েছে এবং প্রতিটিরই রয়েছে নিজস্ব নাম। গান্ধীই অধিকাংশ ভবনের নামকরণ করেছেন। আশ্রমের কয়েকটি বিল্ডিংয়ের নাম যেমন 'নন্দিনী', 'রুস্তম ব্লক' প্রভৃতি গান্ধীর দেওয়া। গান্ধীর লেখা চিঠি থেকে তা প্রমাণিত হয়।

বাপুর জীবনচর্যা, অহিংসার আদর্শ অনুভব করতে বারবার এখানে এসেছেন বিদেশিরা। আজ বিশ্বের বহু দেশ যখন হিংসায় মত্ত, তখন বাপুর আদর্শ ছুঁয়ে দেখতে সবরমতী আশ্রম অহিংসারই পীঠস্থান।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।