কেতন আগরওয়াল হত্যা: কেন এই একটি মামলাই নাড়িয়ে দিল গোটা দেশকে?

Ketan Agarwal Case: কেন মহারাষ্ট্রের লোহাগড় দুর্গের এক হত্যাকাণ্ড দেশজুড়ে এত আলোড়ন তৈরি করল? কেন একটি সাধারণ এফআইআর-এর পাতা ছাড়িয়ে এই ঘটনা খবরের শিরোনামে, চায়ের দোকানে আর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে তুমুল চর্চার বিষয় হয়ে উঠল? এই ঘটনাটি আর পাঁচটা সাধারণ খুনের চেয়ে কোথায় আলাদা? এবং কেনই বা এই হাই-প্রোফাইল মামলাটি ঘিরে এখনও চারদিকে এত ধোঁয়াশা?

Deepsubhra Mahato
৫ মিনিট
কেতন আগরওয়াল হত্যা: কেন এই একটি মামলাই নাড়িয়ে দিল গোটা দেশকে?

ভারতে প্রতিদিন গড়ে প্রায় ৮০টিরও বেশি খুনের ঘটনা ঘটে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-র সাম্প্রতিক পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে, বছরে এই সংখ্যাটা ২৯ হাজারেরও বেশি। এই বিপুল সংখ্যক অপরাধের খতিয়ানের সিংহভাগ জুড়েই থাকে পারিবারিক সম্পত্তি, জমিজমা নিয়ে বিবাদ, ঘরোয়া হিংসা বা তাৎক্ষণিক আক্রোশের মতো চেনা কিছু কারণ। কিন্তু অপরাধের এই চেনা খতিয়ানের ভিড় ঠেলে কিছু ঘটনা এমনভাবে সামনে আসে, যা স্রেফ একটি খুনের মামলা হয়ে থাকে না; তা হয়ে ওঠে গোটা সমাজের জন্য এক চরম অস্বস্তির আয়না।

মহারাষ্ট্রের লোহাগড় দুর্গের চূড়া থেকে নিচে ফেলে তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়ালকে হত্যার ঘটনাটি ঠিক এমনই এক দৃষ্টান্ত। রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদে ১৭ কোটি টাকা খরচ করে এই নভেম্বরে যে রাজকীয় বিয়ের সানাই বাজার কথা ছিল, প্রাইভেট জেটে করে যে বিয়ের অতিথিদের আসার কথা ছিল, সেই নিখুঁত রোম্যান্টিক গল্প মাত্র কয়েক মাসের ব্যবধানে বদলে গেল এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে। হবু স্বামীকে পাহাড় থেকে ফেলে দেওয়ার অভিযোগে আজ শ্রীঘরে সুন্দরী, উচ্চশিক্ষিত তরুণী সিয়া গোয়াল এবং তার প্রেমিক চেতন চৌধুরী।

কিন্তু কেন মহারাষ্ট্রের লোহাগড় দুর্গের এক হত্যাকাণ্ড দেশজুড়ে এত আলোড়ন তৈরি করল? কেন একটি সাধারণ এফআইআর-এর পাতা ছাড়িয়ে এই ঘটনা খবরের শিরোনামে, চায়ের দোকানে আর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে তুমুল চর্চার বিষয় হয়ে উঠল? এই ঘটনাটি আর পাঁচটা সাধারণ খুনের চেয়ে কোথায় আলাদা? এবং কেনই বা এই হাই-প্রোফাইল মামলাটি ঘিরে এখনও চারদিকে এত ধোঁয়াশা?

সাধারণত সমাজে অপরাধের যে ছবি আমরা সচরাচর খবরের কাগজে বা টেলিভিশনের পর্দায় দেখে অভ্যস্ত, এই ঘটনাটি তার চেনা ব্যাকরণকে গোড়া থেকে নাড়িয়ে দিয়েছে।

আমাদের অবচেতনে একটা সামাজিক ধারণা কাজ করে যে, চরম অপরাধ বা নৃশংসতা হয়তো অর্থনৈতিকভাবে অনগ্রসর স্তরেই বেশি ঘটে। কিন্তু এই মামলার চরিত্ররা সম্পূর্ণ আলাদা। ধনী ব্যবসায়ী পরিবারের সুপ্রতিষ্ঠিত ছেলে কেতন, আর অন্যদিকে অত্যন্ত সচ্ছল ও আধুনিক পরিবারের উচ্চশিক্ষিত মেয়ে সিয়া। বাইরে থেকে দেখলে যাদের জীবনকে মনে হতো ‘আদর্শ যুগল’-এর উদাহরণ। আজকের যুবসমাজের ভাষায় কেতন হলো 'গ্রিন ফ্ল্যাগ', যাকে আজকের মেয়েরা সঙ্গী হিসেবে পেলে আনন্দে আত্মহারা হবে। দুজনের সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের 'পারফেক্ট পিকচার' ছড়িয়ে। সমস্ত বৈভব হাতের মুঠোয় থাকার পরেও, নিজের প্রেমিকের সঙ্গে থাকতে বাব-মায়ের ঠিক করে দেওয়া বিয়ে ভাঙার জন্য সোজাসুজি কথা না বলে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে খুনের মতো পথ বেছে নেওয়া— উচ্চবিত্ত সমাজের এই অন্ধকার দিকটিই সাধারণ মানুষকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে।

সোনম রঘুবাংশীর ঘটনার পুনরাবৃত্তি

কিছুদিন আগেই দেশজুড়ে তোলপাড় ফেলেছিল সোনম রঘুবাংশীর ঘটনা— যেখানে হানিমুনে গিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অবিকল একই রকম ছক দেখা গেল লোহাগড় ফোর্টে। শিক্ষিত, আধুনিক তরুণীরা নিজেদের প্রেমিককে পাওয়ার জন্য বা পরিবারের চাপানো বিয়ে এড়াতে হবু স্বামী বা স্বামীকে হত্যা করছে— এই একের পর এক ঘটনা জনসাধারণের মনে এক গভীর আতঙ্কের জন্ম দিয়েছে। সমাজবিজ্ঞানীরা একে যুবসমাজের একাংশের চরম অসহিষ্ণুতা এবং নৈতিক অবক্ষয়ের এক নতুন ও বিপজ্জনক রূপ হিসেবে দেখছেন।

ডিজিটাল যুগের নিখুঁত অভিনয়

এই মামলার অন্যতম চাঞ্চল্যকর দিক হলো খুনের পর অভিযুক্ত সিয়ার আচরণ। অপরাধ সংঘটিত করার ঠিক পরপরই সিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অত্যন্ত আবেগঘন একটি স্টোরি পোস্ট করে। সেখানে কেতনের ছবি দিয়ে সে লেখে— “আমার জন্মদিনের দিনই আমাকে এভাবে ছেড়ে চলে গেলে।” একদিকে পাহাড় থেকে ঠেলে হবু স্বামীকে ফেলে দেওয়ার চক্রান্ত, আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ‘শোকাতুর ভিকটিম’ হিসেবে সাজিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা— অপরাধের পর এই ডিজিটাল ম্যানিপুলেশনের মেলবন্ধন সত্যিই সিনেমাকেও হার মানায়।

মূল ধোঁয়াশা ঠিক কোথায়?

তদন্ত যতই এগোচ্ছে, পুলিশ যতবার অভিযুক্তদের মুখোমুখি বসাচ্ছে, রহস্য সমাধান হওয়া তো দূর— রহস্য আরও ঘনীভূত হচ্ছে। কারণ, প্রতিটা মোড়ে লুকিয়ে আছে একের পর এক পরস্পরবিরোধী বয়ান।

‘ব্লেম গেম’: কে আসল খুনি?

পুলিশের প্রাথমিক তদন্ত ও ঘটনার পুনর্নির্মাণ অনুযায়ী, সিয়া নিজে কেতনকে পাহাড়ের কিনারায় বসিয়ে জল খাওয়ার নাম করে সিগন্যাল দিয়েছিল, আর চেতন পিছন থেকে এসে কেতনকে ধাক্কা মারে। কিন্তু সর্ষের মধ্যেই ভূত! গ্রেফতার হওয়ার পর থেকে সিয়া ও চেতন একে অপরকে প্রধান অপরাধী প্রমাণ করতে মরিয়া:

সিয়ার দাবি, চেতন তাকে ব্ল্যাকমেল করছিল এবং মানসিক চাপ দিচ্ছিল। সে নিজে কেতনকে ধাক্কা দেয়নি বা মারতে চায়নি, যা করেছে চেতনই করেছে। সে স্রেফ ভয়ের চোটে চুপ ছিল।

চেতনের দাবি, সিয়াই এই গোটা খুনের আসল মাস্টারমাইন্ড। সিয়া নিজে বিয়েটা আটকাতে চাইছিল এবং সে-ই ফোনে চেতনকে বারবার বুঝিয়েছিল কীভাবে পুরো কাজটা করতে হবে যাতে একে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়। চেতন শুধু তার প্রেমিকার নির্দেশ পালন করেছে।

দুজনের এই বয়ানের ফলে কে আসলে মূল অপরাধী, কার মাথা থেকে এই খুনের পরিকল্পনা এসেছিল— তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

তদন্তে উঠে এসেছে এক মারাত্মক তথ্য। লোহাগড় দুর্গে কেতনকে মারার চেষ্টা এই প্রথম ছিল না। গত ১৪ জুনও কেতনকে পাহাড়ে নিয়ে গিয়ে ধাক্কা দেওয়া হয়েছিল। সেবার বরাতজোরে একটি গাছের ডাল আঁকড়ে ধরে কোনোমতে খাদে পড়া থেকে বেঁচে যান কেতন। তখন সিয়া অত্যন্ত স্বাভাবিক মুখে অজুহাত দেয়, “সামনে একটা সাপ চলে এসেছিল, তাই ভয় পেয়ে হাত লেগে ধাক্কা লেগে গিয়েছে।”

সিয়া পুলিশকে জানিয়েছে, কেতন নাকি জোর করে এই বিয়ে করতে চাইছিল। শুধু তাই নয়, সে আরও একটি অদ্ভুত কারণ দেখিয়েছে— কেতন মাথায় ‘উইগ’ (Wig) পরত, এবং ওঁর কথা জড়িয়ে যেত, (stammering) যা সিয়া একেবারেই মেনে নিতে পারছিল না।

কিন্তু কেতনের পরিবারের বক্তব্য সম্পূর্ণ উল্টো। সিয়া কোনোদিন এই বিয়ে নিয়ে বা কেতনের কোনো কিছু নিয়ে কোনো রকম আপত্তি বা অসন্তোষ জানায়নি। দুই পরিবারের সম্মতিতে মহাসমারোহে এনগেজমেন্ট হয়েছিল। তাছাড়া কেতনের উইগ লাগানোর বিষয়টা সিয়ার পরিবার এবং সিয়া আগে থেকেই জানত। তাঁদের পরিবার বহু বছর ধরে একে অপরকে চেনে।

তাছাড়া বিয়েতে যদি এতই আপত্তি থাকবে, তবে বিয়ের কেনাকাটার নাম করে কেতনের থেকে প্রায় ১ কোটি টাকা সিয়া কেন নিয়েছিল? এবং সেই টাকা কেন চেতনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল?

অপরাধ করার পরেই সিয়া এবং চেতন অত্যন্ত ঠাণ্ডা মাথায় তাদের ফোন থেকে সমস্ত চ্যাট, সার্চ হিস্ট্রি এবং কল রেকর্ড ডিলিট করে দেয়। পুলিশ এখন ফরেনসিক ল্যাবের সাহায্যে সেই তথ্য পাওয়ার করার চেষ্টা করছে। তার উপর পুলিশের হাতে কিছু এমন সূত্র এসেছে যা ইঙ্গিত করে, এই পরিকল্পনা ব্যর্থ হলে তাদের কাছে একটা ‘প্ল্যান C’-ও তৈরি ছিল।

লোহাগড় ফোর্টের এই নৃশংসতায় ধুলিসাৎ হয়ে গিয়েছে একটি হাসিখুশি, নিরীহ পরিবার। কেতনের বাবা বিশাল আগরওয়াল এবং তার বোন প্রথম থেকেই সিয়ার অতি-স্বাভাবিক আচরণে সন্দেহ প্রকাশ করেছিলেন। বোনের অনড় জেদ এবং পুলিশকে বারবার বলার ফলেই আজ সত্যিটা সামনে এসেছে, নইলে হয়তো এটি একটি সাধারণ ‘ট্যুরিস্ট এক্সিডেন্ট’ হয়েই ফাইলবন্দি হয়ে থাকত।

পরিবার এখন আর কোনো আপস চায় না, তারা আদালতের কাছে দুই অভিযুক্তেরই সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবিতে অনড়।

লোহাগড় ফোর্টের এই হত্যাকাণ্ড এখন আর পাঁচটা সাধারণ ক্রাইম স্টোরি নয়। এটি আমাদের চেনা সমাজ, আধুনিক ভারতের জাঁকজমকপূর্ণ বিয়ে, পরিবারের অদৃশ্য চাপ এবং যুবসমাজের ভিতরে লুকিয়ে থাকা এক চরম মানসিক বিকৃতির জীবন্ত দলিল। বাইরে থেকে যে জীবনকে আমরা সোশ্যাল মিডিয়ার ফিল্টারে নিখুঁত ভাবি, তার আড়ালে কতটা খুঁত, অন্ধকার, লোভ আর হিংস্রতা জমা হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিক্ষোভের আগেই কড়াকড়ি: দিল্লিতে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ, দেশজুড়ে পুলিশি তৎপরতা

Cockroach Janata Party: এই বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। মেট্রো স্টেশন বন্ধ রাখা, ট্রেন বাতিল এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে খবর আসছে, বহু আন্দোলনকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আটক করা হচ্ছে কিংবা বিক্ষোভে যোগ না দেওয়ার জন্য বলা হচ্ছে।

শুভেন্দুর নৌকোয় মুসলিম ভোট?

Nandigram, Rejinagar Bypolls: ভোটগণনার শেষে হাসিরানি রথ পেয়েছেন ১ লক্ষ ৬৪ হাজার ৪২৭টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মিলন প্রধান পেয়েছেন ৪১ হাজার ৬৭৪টি ভোট। বামফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও অনেক পিছিয়ে রয়েছেন।

ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই কেন পেলেন নোবেল শান্তি পুরস্কার?

Navi Pillay Nobel Peace Prize 2026: ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে এক দরিদ্র ভারতীয় তামিল পরিবারে জন্মগ্রহণ করেন নাভি পিল্লাই। তাঁর ঠকুমা-ঠাকুরদা ১৮৯০-এর দশকে ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে দক্ষিণ আফ্রিকার নাতাল প্রদেশের চিনি বাগানে কাজ করতে এসেছিলেন।

আরশোলা কর্মী শেখ আব্দুল হাফিজকে বেআইনিভাবে আটক, কী ঘটেছিল?

Cockroach abdul Detained for Dissent: ৮ অক্টোবর, ২০২৬, কলকাতা পুলিশ বাঁকুড়ার সিজেপি কর্মী শেখ আব্দুল হাফিজ ও তাঁর দলকে আটক করে। অভিযোগ, পুলিশি হেফাজতে মারধর ও মহিলা সদস্যদের নিগ্রহের। ৯ ঘণ্টা থানায় আটকে রেখে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। ১০ অক্টোবরের যন্তর মন্তর সমাবেশ ঘিরে, ১০ হাজার কর্মী আটকের অভিযোগ করেছে সিজেপি। অগাস্ট মাসে সিজেপির 'স্কুল ঠিক করো' অভিযানের পর, আব্দুলের বাবার মৃত্যু হয়েছিল।

বিপাকে ভারতীয় কর্মীরা, গ্রিন কার্ডের আবেদন থেকে কেন বাদ টিসিএস, উইপ্রো- সহ ৮ তথ্যপ্রযুক্তি সংস্থা?

US Green Card Restrictions: মার্কিন প্রশাসনের দাবি, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে একাধিক সংস্থা এমন ব্যবস্থার সুযোগ নিয়েছে, যার ফলে আমেরিকার নাগরিকদের চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই বিদেশি কর্মী নিয়োগ ও অভিবাসন ব্যবস্থার উপর নজরদারি আরও কঠোর করছে ট্রাম্প প্রশাসন।

ছ’বছর ধরে জেলবন্দি, আন্তর্জাতিক মানবাধিকার রক্ষক সম্মান পেলেন উমর খালিদ

Umar Khalid Human Rights Award: এ বছর তাঁর সঙ্গে আরও চার জন মানবাধিকারকর্মী এই সম্মান পেয়েছেন। তাঁরা হলেন ইরানের মৃত্যুদণ্ড-বিরোধী আন্দোলনকর্মী আহমদরেজা হায়েরি, অ্যাঙ্গোলার গণতন্ত্রকর্মী লরিন্ডা ম্যানুয়েল গুভেইয়া, ব্রাজিলের ব্ল্যাক ট্রান্স নারী ও অধিকারকর্মী আদ্দা ভিক্টোরিয়া কায়েতানো এবং সার্বিয়ার শান্তি ও নারীবাদী আন্দোলনের কর্মী লিলিয়ানা নেশিচ।

তিন দিনে তিনবার আটক রাহুল, রাজঘাটে বিরোধীদের ধর্না: SIR নিয়ে সংঘাত কোথায় গিয়ে ঠেকল?

Rahul Gandhi SIR protest: গত তিন দিন ধরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে দিল্লি। মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে পদযাত্রা দিয়ে শুরু হয় এই প্রতিরোধ। পুলিশ বাধা দিলে রাহুল গান্ধী ব্যারিকেডে উঠে জাতীয় পতাকা নাড়ান এবং সহকর্মীদের নিয়ে ঢুকে পড়েন সংলগ্ন আকাশবাণী ভবনে।

বেঙ্গালুরুতে জনতার ট্রাইব্যুনাল, এসআইআর-এর বিরুদ্ধে সরব প্রকাশ রাজ-ধ্রুব রাঠী

Bengaluru Protest Against SIR: এসআইআর-এর বিরুদ্ধে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে পথে নামলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করলেন প্রকাশ রাজ, ধ্রুব রাঠী-সহ প্রতিবাদীরা। ‘পিপলস ট্রাইব্যুনাল’-এ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠল?