দূরত্ব রেখে বার্তা দিতে চাইছেন? কেন ইন্ডিয়া জোটের বৈঠকে যেতে নারাজ মমতা?

Mamata Banerjee: ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকেও যোগ দেবেন না তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sohini Das
৩ মিনিট
দূরত্ব রেখে বার্তা দিতে চাইছেন? কেন ইন্ডিয়া জোটের বৈঠকে যেতে নারাজ মমতা?

লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধিতার সুরকে চড়া করে হাত মিলিয়েছিল দেশের একগুচ্ছ বিজেপি বিরোধী দল। শুরুটা ধূমধাম করে হলেও ভোট যত কাছে আসে, ততই মতানৈক্য বাড়তে থাকে ইন্ডিয়া জোটে। ভোট প্রায় শেষের দিকে। বাকি মাত্র এক দফা ভোট। বিভেদ মিটিয়ে এখনও এক সুর শোনা গেল না ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মধ্যে। ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকেও যোগ দেবেন না তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? তবে কি ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন মমতা? সেই প্রশ্নটাই ঘুরছে এখন রাজনৈতিক মহলে।

এই প্রথম নয়, এর আগেও একাধিক বার ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক এড়িয়েছেন মমতা। কখনও অভিযোগ জানিয়েছেন, তাঁকে বৈঠক সম্পর্কে জানানো হয়নি। কখনও আবার অন্য কাজ আছে বলে প্রত্যাখ্যান করেছেন আমন্ত্রণ। ফের আরও একবার আমন্ত্রণ উড়িয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির থাকবেন না বলে জানিয়ে দিলেন মমতা। জোটে বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা বললেও জোটের অধিকাংশ সিদ্ধান্তেরই বিরোধিতা করেছেন মমতা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘‘INDIA জোট ক্ষমতায় এলেই... ’’ যে যে প্রতিশ্রুতি দিলেন রাহুল

Lok Sabha Election 2024: ভোটে জিতে ক্ষমতায় এলে দেশে ইন্ডিয়া জোটের তরফে একগুচ্ছ বদল আনার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাঁচির শহীদ ময়দানে সমাবেশে এসে ইন্ডিয়া জোটের হয়ে ঘোষণা করে দিলেন রাহুল।

বাংলায় আসন সমঝোতা নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে বনিবনা হয়নি মমতার। গোড়া থেকেই মমতার বিষয়ে বিরোধিতা করেছেন অধীর। এ জন্য কিছুদিন আগেই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে কটাক্ষও শুনতে হয়েছিল অধীরকে। কিন্তু যে মমতার জন্য দলের বিশ্বস্ত কর্মীর উপর চটলেন খাড়্গে, সেই মমতাই জানিয়ে দিলেন তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পারবেন না।

সূত্রের খবর, পরিস্থিতি পর্যালোচনা করতেই ১ তারিখ ওই বৈঠক ইন্ডিয়া জোটের। নির্বাচনে নিজেদের কর্মক্ষমতা, পারফরম্যান্স মূল্যায়ন করতে শেষ দফার ভোটের দিন বৈঠকে বসবেন নেতারা। ভোটের রেজাল্ট ৪ জুন। আর তার আগে জোটের পারফর্ম্যান্স মূল্যায়ণ করা প্রয়োজন বলেই মনে করছেন জোট নেতৃত্ব। এই লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের হয়ে প্রধানমন্ত্রীর মুখ করা হয়েছিল খাড়্গেকে। খাড়্গের নাম প্রস্তাব অবশ্য করেছিলেন মমতাই। রাহুল গান্ধির হাত থেকে ক্ষমতা কাড়তেই মমতা এই চাল চেলেছিলেন বলে অনেকের মত। ১ জুন দিল্লিতেই ওই বৈঠকে বসার কথা ইন্ডিয়া জোটের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কংগ্রেসের সঙ্গে আসন ভাগ করবেন? ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মমতার

CM Mamata Banerjee : মমতা বলছেন, রাহুলের ন্যায় যাত্রা যে বাংলায় আসবে, ইন্ডিয়া জোটের শরিক দলের শাসনের রাজ্যে আসবে তা তো তাঁকে জানানোই হয়নি!

যেখানে উপস্থিত থাকতে পারছেন না মমতা। সোমবার বড়বাজারে সভা করতে গিয়ে সেই মঞ্চ থেকেই এ কথা জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। অবশ্য বৈঠকে যোগ না দেওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে তাঁর। তিনি দলের সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রীও। ১ জুন রাজ্য জুড়ে শেষ দফার লোকসভা ভোট। কলকাতা ও তৎসংলগ্ন বেশিরভাগ এলাকাতেই ভোট রয়েছে এদিন। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এমন একটা জরুরি ভোটের দিন রাজ্য ছেড়ে কোনও বৈঠকে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি সেদিন ভোট রয়েছে তাঁরও। নিজের ভোটাধিকার প্রয়োগ না করে দিল্লিতে বৈঠক করতে যাওয়ার যে প্রশ্ন ওঠে না, সে কথাও বুঝিয়ে দিয়েছেন মমতা।

তবে শুধু ভোট নয়। ভোট ছাড়াও দ্বিতীয় কারণ রয়েছে তাঁর কাছে। রবিবারই রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। সেই রেমালের ধাক্কায় কলকাতা থেকে শুরু করে রাজ্যের বড় অংশ বিপর্যয়গ্রস্ত। ইতিমধ্যেই বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আশ্বাস মিলেছে মমতার তরফে। দেওয়া হয়েছে আর্থিক সহায়তার আশ্বাসও। রেমালের দাপটে যাদেঁর মৃত্যু হয়েছে বাংলায়, তাঁদের পরিবারের হাতে আর্থিক সাহায্য ও ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই। বহু জায়গাই এখনও বিপদসংকূল। বিদ্যুতের তার ছিড়ে ব্য়হত জনজীবন। এখনও ঠিক করে চালু হয়নি ট্রেন-বাস-মেট্রো। উপকূলসংলগ্ন বহু এলাকায় ভিটামাটি ছেড়ে আশ্রয়কেন্দ্রে এসে উঠেছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে মানুষের জন্য ত্রাণ নিশ্চিত না করে কোনও রকম বৈঠকে যেতে পারবেন না বলেই জানান মমতা।

মমতার সিদ্ধান্ত থেকে অনেকেই ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব বৃদ্ধির আশঙ্কার কথা আঁচ করেছেন। সেক্ষেত্রে বিজেপি বিরোধী জোটের আদতে কী হতে চলেছে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ওয়াকিবহাল মহলের কেউ কেউ। সোমবার বিহারের পালিগঞ্জে ইন্ডিয়া জোটের সমাবেশে মঞ্চ ভেঙে বেশ বড়সড় বিপত্তি ঘটে। মঞ্চের পাটাতন ভেঙে পা আটকে যায় রাহুল গান্ধীর। অল্প সময়ের জন্য ভারসাম্যও হারান তিনি। কিন্তু তবু মঞ্চ থেকে সরানো যায়নি রাহুলকে। অনেকেই বলছেন, শুধু সমাবেশের মঞ্চে নয়, বাস্তবেও ইন্ডিয়া জোটের হাল একা হাতেই ধরে থাকার চেষ্টা করছেন রাহুল। একমাত্র কংগ্রেসের ইস্তেহারেই স্পষ্ট ভাবে ইন্ডিয়া জোটের কথা ঘোষণা করা হয়েছিল। মমতার মতোই অধিকাংশ জোটসঙ্গীরাই যেন আড়োআড়ো ছাড়োছাড়ো ভাব রাখছেন জোটের সঙ্গে। এই পরিস্থিতিতে আদৌ কি লোকসভা ভোটে মাটি পাবে জোট ইন্ডিয়া। নাকি ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণীই ফলে যাবে হাতেনাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোটের বৈঠক এড়ানোর সিদ্ধান্ত কি সেই দূরত্বকেই আরও স্পষ্ট করল না? একই সঙ্গে প্রশ্ন উঠেছে, ১ তারিখ বাংলায় জরুরি ভোট জানা সত্ত্বেও জোটই বা কেন বৈঠক রাখল ওই দিনই? তবে কি শুধু মমতার তরফেই না, জোটের দিক থেকেও এ এক কৌশল? লোকসভা ভোটের ফলপ্রকাশের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে ইন্ডিয়া জোট নিয়ে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?