কংগ্রেসের সঙ্গে আসন ভাগ করবেন? ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মমতার

CM Mamata Banerjee : মমতা বলছেন, রাহুলের ন্যায় যাত্রা যে বাংলায় আসবে, ইন্ডিয়া জোটের শরিক দলের শাসনের রাজ্যে আসবে তা তো তাঁকে জানানোই হয়নি!

inscript
৩ মিনিট
কংগ্রেসের সঙ্গে আসন ভাগ করবেন? ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মমতার

মোদিপন্থীরা বারেবারেই একটা প্রশ্ন তুলেছেন। সহজ প্রশ্ন, তা নিয়ে অনেকেই মজা করেন কিন্তু আসলে প্রশ্নের কোনও উত্তর নেই। বিজেপি প্রশ্ন করে, মোদি নেহি তো কৌন? সত্যিই তো দেশে যে দল, যে জোটই জিতুক না কেন, প্রধানমন্ত্রীর মুখ দরকার। আস্ত দল তো প্রধানমন্ত্রী হতে পারে না। কিন্তু মোদির বিরোধিতায় যে পাল্টা কোনও মুখ নেই, তা ফের প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে, গৈরিক শক্তির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলগুলি একত্রিত হয়ে 'ইন্ডিয়া' জোট গড়েছিল। সেই জোটে এমন বহু বহু বহু দল রয়েছে যারা নিজ নিজ রাজ্যে যুযুধান! রাজ্যে একে অন্যের মুখ দেখেন না, এদিকে লোকসভা ভোটে একই জোটের শরিক! এ কেমন? এই জোট কি আদৌ টিকবে? প্রশ্ন উঠেছিল তখনই। জোট যে টিকবে না তা ক্রমেই স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। জানিয়েছেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন রাজ্যে তৃণমূল একলা চলো নীতিতেই আস্থা রাখবে। সিপিএম-কংগ্রেসের মতো বিরোধীর সঙ্গে কোনও আসন ভাগাভাগি নেই তাদের। কিন্তু রাহুল তো তেমন বললেন না! রাহুল গান্ধি এখন ন্যায় যাত্রায় বেরিয়েছেন। বাংলাতেও আসবে সেই যাত্রা। অসমে রাহুল গতকালই বলেছিলেন, কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আসান বোঝাপড়ার প্রক্রিয়া চলছে। মমতা বলছেন, এসব মিথ্যা! ‘‘আমার কারও সঙ্গে কোনও কথা হয়নি। আমার প্রস্তাব প্রথম দিনেই প্রত্যাখ্যান করেছে!”

  • আপনার জন্য আরও কিছু লেখা
তৃণমূলের সঙ্গে বাংলায় জোট? সিপিএমের চরম সিদ্ধান্তে বিপাকে 'ইন্ডিয়া'

No CPIM-TMC Tie Up : সিপিএম গত সপ্তাহে ইন্ডিয়া সমন্বয় কমিটির বৈঠকেও যোগ দেয়নি। ১৪ সদস্যের প্যানেলে একটি আসন এখনও খালিই রাখা হয়েছে।

হিসেবমতো ইন্ডিয়া জোটেরই অংশ তৃণমূল ও কংগ্রেস। লোকসভা ভোটে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল লড়বে, বা সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে আসন সমঝোতা করবে এই দৃশ্য ভাবাও যায় না। তাহলে ইন্ডিয়া জোট তৈরি হলো কীসের ভিত্তিতে? বিরোধিতার জন্যই বিরোধিতা? প্রকৃত ময়দানে আসলে সকলেই সকলের শত্রুপক্ষ? রাহুল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ও কংগ্রেসের সম্পর্ক ভালো। কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয় কিন্তু তাতে আসনের ভাগ বাঁটোয়ারায় সমস্যা হবে না। এদিকে মমতা বলছেন, রাহুলের ন্যায় যাত্রা যে বাংলায় আসবে, ইন্ডিয়া জোটের শরিক দলের শাসনের রাজ্যে আসবে তা তো তাঁকে জানানোই হয়নি!

মমতা স্পষ্ট করে দিলেন ইন্ডিয়া জোটের শরিক হিসেবে তৃণমূল ওই ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবে না। কংগ্রেস কি একা হাঁটবে? না কি সিপিএম জুড়ে যাবে? মানে সিপিএম কংগ্রেসের সঙ্গে আছে জোটে, তৃণমূলের সঙ্গে নেই? জটিল অঙ্ক!

  • আপনার জন্য আরও কিছু লেখা
অধীর-সেলিম না ধুপগুড়ি — কে 'ভেঙে' দিল ইন্ডিয়া জোট?

INDIA Block : শোনা যাচ্ছে যে, আসন সমঝোতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ফর্মুলা শুনে রাহুল গান্ধী তাতে বিশেষ পাত্তা দেননি।

মমতা বলছেন, তিনি চেয়েছিলেন কংগ্রেস ৩০০ টি আসনে লড়ুক। বাকি যা যা আসন তাতে আঞ্চলিক দলগুলিই লড়ুক। যে রাজ্যে যে দলের দাপট বেশি তারাই সেই রাজ্যে মুখ হয়ে লড়ুক। তাই এই রাজ্যে তৃণমূল একাই লড়বে। পশ্চিমবঙ্গে ইন্ডিয়ার শরিক দন্য দলের সঙ্গে কোনও জোট বা আসন সমঝোতা হচ্ছে না। রাজ্যের ৪২টি লোকসভা আসনেই প্রার্থী দেবে তৃণমূল।

কংগ্রেসের এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় সমস্ত রাজ্যেই ইন্ডিয়া জোটের শরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমন্ত্রণ জানানো আর দলেরই সঙ্গী দলের সঙ্গে আলোচনা করা অন্য বিষয়। মমতা বলছেন, কোনও আলোচনা হয়নি। কংগ্রেস কি শরিক মনে করে তৃণমূলকে? সিপিএম মনে করে? সিপিএম যদি রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করত তাহলে কোনওভাবেই মানুষের বিশ্বাস অর্জন করতে পারত না। বামেরা বরাবর বলে এসেছে যারা তৃণমূল তাহাই বিজেপি। তাহলে ইন্ডিয়া জোটে একত্রে মোদি বিরোধিতার নামে কাজের কাজ কী হচ্ছে? সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, তৃণমূল ন্যায় যাত্রায় থাকলে বাম প্রতিনিধি থাকবেন। অর্থাৎ তৃণমূলের সঙ্গে মুখ দেখাদেখি নেই। তাহলে ইন্ডিয়া জোট?

মোদি নেহি তো কৌন? মল্লিকার্জুন খাড়্গে? ইন্ডিয়া জোটে তামাম প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন। নীতিশ কুমারের মতো মুখ এই সিদ্ধান্ত মেনে নেবেন? তাহলে দেখা যাচ্ছে, যত দল, তত মত! যত মত তত পথ! কোনও পথই অন্যের সঙ্গে মিশতে রাজি নয়। না তো প্রধানমন্ত্রী মুখ, না তো আসন ভাগাভাগি- কোনওক্ষেত্রেই যেখানে ইন্ডিয়া জোট একমত হতে পারছে না সেখানে নির্বাচন অবধি জোট টিকবে তো?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?