‘‘INDIA জোট ক্ষমতায় এলেই... ’’ যে যে প্রতিশ্রুতি দিলেন রাহুল

Lok Sabha Election 2024: ভোটে জিতে ক্ষমতায় এলে দেশে ইন্ডিয়া জোটের তরফে একগুচ্ছ বদল আনার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাঁচির শহীদ ময়দানে সমাবেশে এসে ইন্ডিয়া জোটের হয়ে ঘোষণা করে দিলেন রাহুল।

Sohini Das
৪ মিনিট
‘‘INDIA জোট ক্ষমতায় এলেই... ’’ যে যে প্রতিশ্রুতি দিলেন রাহুল

শিয়রে লোকসভা ভোট। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পেশ করে ফেলেছে অন্তর্বর্তী বাজেট। তবে ভোটের আগে তাতে বিশেষ আশার আলো দেখতে পায়নি জনগণ। তবে সেই পথে হাঁটছে না বিজেপিবিরোধী জোট 'ইন্ডিয়া'। সমালোচকদের কেউ কেউ বলছেন, নরেন্দ্র মোদির সরকার ২০২৪ ভোটে এতটাই আত্মবিশ্বাসী, যে ভোটারদের টানতে প্রতিশ্রুতির মালা তেমন করে আর গাঁথছে না বিজেপি সরকার। আর সেখানে উল্টোটাই করছে 'ইন্ডিয়া' জোট। ভোটে জিতে ক্ষমতায় এলে দেশে ইন্ডিয়া জোটের তরফে একগুচ্ছ বদল আনার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ঝাড়খণ্ডে রাহুল গান্ধি। দু'দিন আগেই সেখানে আস্থাভোটে জিতে ফের সরকার গড়তে সক্ষম হয়েছে জেএমএম-আরজেডি-কংগ্রেস জোট। জেএমএমের প্রবীণ নেতা চম্পাই সোরেনের হাতেই থাকছে মুখ্যমন্ত্রীত্ব। লোকসভা ভোটের আগে সে রাজ্যে বিজেপিবিরোধী জোটের হাতছাড়া হওয়ার ঝুঁকি ছিল প্রবল, যেমনটা দিন কয়েক আগেই ঘটেছে বিহারে। পাল্টি খেয়ে সোজা এনডিএ জোটের হাত ধরেছেন নীতীশ কুমার। যার প্রভাব সামান্য হলেও পড়েছে ইন্ডিয়া জোটে। তার উপর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নিজের রাজ্যে একা লড়ার কথা। সেই পথেই হাঁটতে চেয়েছে আম আদমি পার্টি পঞ্জাব ও হরিয়ানাতেও। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের ভিটেমাটি আলগা হতে দেখা যাচ্ছে ক্রমশ। যদিও কংগ্রেসের তরফে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, জোটের ঐক্যমত বজায় রাখার। অন্তত তার ফুটিফাটা অবস্থাটা যাতে মানুষের সামনে না আসে, তা লুকিয়ে রাখতে কোনও কসুর বাকি রাখছেন না কংগ্রেস নেতা-নেত্রীরা। জয়রাম রমেশের মতো প্রবীণ নেতারা বারংবার দেখানোর চেষ্টা করেছেন, নীতীশের পাল্টির কোনও প্রভাব পড়ছে না জোট ইন্ডিয়া-তে।

কিছুদিন আগেই বাংলা সফর শেষ করেছে রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। প্রথম পর্বে অসম হয়ে বাংলায় ঢুকলেও দিল্লি উড়ে যেতে হয়েছিল রাহুলকে। দু'দিনের বিরতি নিয়ে ফের জলপাইগুড়িতে শুরু হয় যাত্রা। সেখান থেকে বিহার হয়ে রাহুলরা ফের ফেরেন বাংলায়। মালদা এবং মুর্শিদাবাদ হয়ে সেখান থেকে বীরভূমে গিয়েছিলেন রাহুলরা। বাংলায় যাত্রার সময়েও বারবার জাতিশুমারির কথা উল্লেখ করেছেন কংগ্রেস নেতা। জাতিশুমারির প্রয়োজনীয়তা সম্পর্কেও ভাষণ দেন তিনি। এবার ঝাড়খণ্ডের মাটি থেকেও একই কথা শোনা গেল রাহুল গান্ধির মুখে। তবে এবার আর শুধু আলোচনা নয়। সোজাসাপ্টা প্রতিশ্রুতিই দিয়ে বসলেন রাহুল ইন্ডিয়া জোটের হয়ে। জানিয়ে দিলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেও জাতিশুমারি বা জাতগণনা হবে। এবং সেই প্রক্রিয়ার পরে জাতিভিত্তিক সংরক্ষণের হার ৫০ শতাংশের আওতা থেকে সরিয়ে আরও বাড়ানোর প্রতিশ্রুতিও দিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মালদহে জয় 'মহব্বতে'রই , ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাকে ডাক রাহুলের

Bharat Jodo Nyay Yatra: রাহুল জানান, দেশে এখন বিচারধারার লড়াই চলছে। একদিকে ঘৃণা (নফরত) ও হিংসার বিচারধারা, অন্যদিকে ভালোবাসা (মহব্বত) ও ভাতৃত্বে (ভাইচারা)-র বিচারধারা।

গত ১৪ জানুয়ারি থেকে ২০২৪ সালের ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। এবার তার সঙ্গে জুড়েছে 'ন্যায়' শব্দটি। 'নফরৎ কি বাজার মে মহব্বত কি দুকান' স্লোগান নিয়ে হিংসাদীর্ণ মণিপুর থেকেই ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুলরা। সেখান থেকে অসম হয়ে বাংলায় ঢোকে যাত্রা। সেখান থেকে বিহার হয়ে ফের বাংলায় ফেরেন রাহুলরা। সেখানে সফর শেষে যাত্রা পৌঁছয় ঝাড়খণ্ডে। এবার রাঁচির শহীদ ময়দানে সমাবেশে এসে ইন্ডিয়া জোটের হয়ে নতুন এই ঘোষণা করে দিলেন রাহুল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল গান্ধির সঙ্গে দু' দশ মিনিট

Rahul Gandhi Exclusive : কুড়ি ফুট দূরত্ব থেকে দেখলে রাহুল কেমন? ক্লান্তিহীন। স্বতঃস্ফূর্ত। লাক্ষাদ্বীপের নিঃসঙ্গ ভ্রামণিক নন। বরং মানুষের মন বুঝতে মরিয়া। প্রতিটি বাড়িয়ে দেওয়া ফুল তিনি গ্রহণ করছেন সমান আন্তরিকতায়।

দীর্ঘদিন ধরেই জাতিশুমারির দাবি জানিয়ে এসেছে কংগ্রেস। বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ওবিসি, দলিত কিংবা উপজাতি তাস খেললেও জাতিশুমারির ব্যপারে নিমরাজি কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের দাবি, জাতিশুমারির দাবি তোলা হলে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, তিনি জাতিভেদে বিশ্বাস করেন না, তাঁর কোনও জাতি নেই বলেও দাবি করেন তিনি। এদিকে, ভোটের আগে নিজেকে ওবিসি বলে দাবি করার সময় দু'বার ভাবেননি প্রধানমন্ত্রী। একদিন আগেই আস্থাভোট দিতে বিধানসভায় এসেছিলেন ইডি-র হাতে গ্রেফতার প্রধানমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর এই গ্রেফতারির নেপথ্যে রাজভবনের হাত আছে বলেও দাবি করেন তিনি। যদিও সোমবার ৪৭জন বিধায়কের সমর্থন নিয়ে শেষপর্যন্ত আস্থাভোটে জিতে যান জেএমএম নেতা চম্পাই সোরেন। এরপরই মঙ্গলবার রাঁচির জনসভায় রাহুলের বক্তব্য, ঝাড়খণ্ডে বিজেপি জেএমএমএম-কংগ্রেস-আরজেডি জোট ভাঙার চেষ্টা করেছিল, আর তার মুখ্য কারণই হল সেখানকার মুখ্যমন্ত্রী আদিবাসী। তবে বিজেপির সেই প্রচেষ্টাকে নষ্ট করতে সক্ষম হয়েছে মহাগাঁটবন্ধন। এর জন্য সমস্ত জোট-বিধায়ককে অভিনন্দনও জানান রাহুল। পাশাপাশি বিজেপি-আরএসএস ষড়যন্ত্রকে রুখে দিয়ে ঝাড়খণ্ডের গদি জিতে নেওয়ার জন্য চম্পাই সোরেনকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

এতদিন ধরে দলিত, আদিবাসী, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC)-দের 'বন্ডেড লেবার' করে রাখারও অভিযোগ এনেছেন রাহুল। তাঁর দাবি, এ যাবৎ বড় স্কুল, কলেজ, হাসপাতাল ও কর্মসংস্থানগুলিতে কাজের সুযোগ ও অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল তারা। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাই তাদের প্রথম কাজ হল, জাতিশুমারি করা। ভারতে সংখ্যালঘু আসলে কারা, তা থেকেই স্পষ্ট হয়ে যাবে বলে দাবি কংগ্রেস। বর্তমান আইন অনুযায়ী, ৫০ শতাংশের বেশি জাতি সংরক্ষণ করা যায় না। আর সেই আইনেই বদল আনতে চান রাহুলরা। তার জন্য দলিত বা আদিবাসীদের সংরক্ষণে হাত পড়বে না বলেও আশা দিয়েছেন রাহুল। সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষেরাও যাতে এগিয়ে আসার সুযোগ পান, তা নিশ্চিত করাই প্রথম কাজ হবে ইন্ডিয়া জোটের, তেমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল।

একদিকে বিজেপি ও আরএসএসের দেশকে হিন্দুরাষ্ট্র বানানোর ডাক, ঝাঁ চকচকে রামমন্দির কিংবা পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের মানচিত্রের মধ্যে আনার প্রয়াস, অন্যদিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের জাতিশুমারি বা পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এখন দেখার কোনদিকে বেশি আকৃষ্ট হন দেশবাসী, কোন দিক বেছে নিতে চান আম জনতা? তার উত্তর অবশ্য মিলবে ভোটবাক্সেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।