স্যাকরার ঠুকঠাক, মমতার এক ঘা || ছোট পদ থেকে সরিয়ে 'বড়' বার্তা পার্থকে?

Kanad Dasgupta
৩ মিনিট
স্যাকরার ঠুকঠাক, মমতার এক ঘা || ছোট পদ থেকে সরিয়ে 'বড়' বার্তা পার্থকে?

দল এবং মন্ত্রিসভায় স্বচ্ছতাকে কতখানি গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা স্পষ্ট হলো তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি-র মাথা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ছেঁটে ফেলার পরই৷ তৃণমূল সুপ্রিমো বার্তা দিয়েছেন, দায়িত্ব পালন না করে স্রেফ দলের পদ আঁকড়ে বসে থাকবেন, এমন আর চলবে না৷ যে যত বড় নেতা-ই হোন, দলের তরফে দেওয়া নির্দিষ্ট কাজ করতে হবে, না হলে সরে যেতে হবে৷ দলের রাজ্য সভাপতি তথা জাতীয় কমিটির সহ সভাপতি সুব্রত বকসিকে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যানের পদে এনে পার্থকে স্রেফ কমিটির একজন সদস্য রাখা হয়েছে৷ এই কমিটির অন্যান্য সদস্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস।

আচমকাই পার্থ চট্টোপাধ্যায়ের মতো অন্যতম শীর্ষনেতাকে এভাবে দলের এক গুরুত্বপূর্ণ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ায় তৃণমূলের অন্দরের পাশাপাশি জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও৷ চর্চা চলছে, পার্থকে এভাবে সরানোর প্রকৃত কারণ কী? একাধিক তত্ত্ব সামনে আসছে৷ এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, এসএসসি-দুর্নীতিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে যাওয়া৷ কলকাতা হাইকোর্ট এই দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে সিবিআই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করতে পারে, ঠিক সেদিনই কেন্দ্রীয় গোয়েন্দারা তলব করেন পার্থকে৷ ফৌজি তৎপরতায় সেদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা সিবিআই দফতরে তাঁর হাজিরার নির্দেশে স্থগিতাদেশ আদায় করেন৷ পরে ডিভিশন বেঞ্চ থেকেও একমাসের রক্ষাকবচ পান তৎকালীন এই শিক্ষামন্ত্রী৷

চর্চায় উঠে এসেছে, রক্ষাকবচের মেয়াদ শেষ হলে ফের সিবিআই ডাকতে পারে পার্থবাবুকে, তবে তা নির্ভর করবে ডিভিশন বেঞ্চ রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করবে কি'না অথবা সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে কি'না, তার ওপর৷ তাছাড়া, আইকোর-অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে আনা মামলাতেও জড়িয়েছে তাঁর নাম। মোদ্দা কথা, রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রীর ঘাড়ে সিবিআইয়ের 'থ্রেট' থাকছেই, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে চরম অস্বস্তিকর৷

অতীতে দলের একাধিক জনের ক্ষেত্রেই দেখা গিয়েছে, সিবিআই স্ক্যানারে কারো নাম ভেসে উঠলে, দল তাঁর সঙ্গে দূরত্ব বাড়ায়৷ শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান নিজেই এক বা একাধিক বিশৃঙ্খল কার্যকলাপে ফেঁসে থাকলে, সেই কমিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাও অস্বাভাবিক নয়৷ এসবই পার্থ- অপসারনের কারন হতে পারে বলে অনেকের ধারনা৷ অন্যদিকে দলের একাধিক নেতার অভিমত, পার্থ চট্টোপাধ্যায় ইদানিং সংগঠনের ক্ষমতাশালী অংশের বিরাগভাজন হয়েছেন নানা কারনে৷ তাঁকে যাবতীয় পদ থেকেই সরানোর প্রচ্ছন্ন একটা দাবিও উঠেছে৷ পাশাপাশি 'কথা' শুরু হয়েছে আরও একটি বিষয় নিয়েও৷ বেশ কিছুদিন ধরেই দলের একাধিক নেতা বা পদাধিকারী সংবাদমাধ্যমের কাছে খোলাখুলিভাবে সতীর্থদের বিরুদ্ধেই সরব হলেও, স্রেফ 'একটু বকে দেওয়া' ছাড়া পার্থ'র নেতৃত্বাধীন শৃঙ্খলারক্ষা কমিটি কিছুই করেনি।

এর ফলে, "এভাবে মুখ খুললেও কেউ কিছু করতে পারবে না", এমন একটা ধারনা দলের অন্দরে তৈরি হয়েছে৷ তরজা আরও বৃদ্ধি পেয়েছে৷ অথচ শৃঙ্খলারক্ষা কমিটি এই ইস্যুতে কঠোর মনোভাব প্রদর্শন করলে, এই প্রবনতা থামানো যেত বলেই নেতৃত্বের ধারনা৷ এ ধরনের ব্যর্থতার জন্যও পার্থকে সরানো হয়ে থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দলনেত্রীর অনুমোদন ছাড়াই সম্প্রতি শৃঙ্খলা কমিটির বৈঠক ডেকেছিলেন পার্থ। এমন কাণ্ড নিয়ে সম্ভবত উষ্মাও প্রকাশ করেন নেত্রী। শৃঙ্খলারক্ষা কমিটিতে বদল ঘটিয়ে তৃণমূল-সুপ্রিমো না'কি জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে কথা না বলে শৃঙ্খলা কমিটি ভবিষ্যতে কোনও বৈঠক ডাকতে পারবে না৷

সব মিলিয়ে, গোটা পরিস্থিতিই পার্থ চট্টোপাধ্যায়ের নাগালের বাইরে চলে গিয়েছিল৷ পার্থ'র আমলে ঘটে যাওয়া এসএসসি-দুর্নীতির জেরে প্রশাসনের অহেতুক বিপাকে পড়া, দুর্নীতির তদন্তে জেরা করার জন্য পার্থকে সিবিআই তলব, বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে পার্থর নাম জড়ানো, শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান হিসেবে নিজের দায়িত্ব পালনে পার্থ'র ব্যর্থতা, দলের একাংশের পার্থ-অপসারনের জোরালো দাবি ইত্যাদি বিষয়গুলি যথেষ্ট বিব্রত করছে দলকে৷ এই সব কারনেই তাঁকে তুলনায় ছোট একটি পদ থেকে সরিয়ে 'বড়' একটি বার্তা দেওয়া হলো বলেই দলের একাংশ মনে করছে৷ এই পদ থেকে সরানো হলেও এখনও দলের রাজ্য কমিটির মহাসচিব এবং সরকারের শিল্পমন্ত্রীর পদে থাকছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তবে কতদিন থাকবেন, তা নির্ভর করছে তাঁর কর্মতৎপরতা এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বহরের উপরই৷

লিখেছেন
Kanad Dasgupta
Kanad Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?