মেসির সঙ্গে 'কাঁটো কা টক্কর' , কী পরিণতি হল বিশ্বকাপের সেই রেফারির?

FIFA World Cup 2022 : রেফারিং নিয়ে বিতর্ক বরাবরই ফুটবলের অন্যতম অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচটিতে সেই পারদ যেন একটু বেশিই উত্তপ্ত হয়েছিল।

Aritra Som
২ মিনিট
মেসির সঙ্গে 'কাঁটো কা টক্কর' , কী পরিণতি হল বিশ্বকাপের সেই রেফারির?

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের ম্যাচ এখনও চর্চার কেন্দ্রে। কেবল মেসি, ভার্জিল ভ্যান ডিক নন, ম্যাচের মাঝপথেই ফুটবল ভক্তদের ‘বিশেষ’ নজরে পড়ে যান তিনি। কথা হচ্ছে আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচের রেফারি অ্যান্টনিও মাতেও লাহোজের প্রসঙ্গে। ম্যাচের পর খোদ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। সেই রেশই এবার পড়ল ওই রেফারির ওপর। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্টনিও লাহোজকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী চারটি গুরুত্বপূর্ণ ম্যাচের কোনওটিতেই তাঁকে আর দায়িত্ব নিতে দেখা যাবে না।

রেফারিং নিয়ে বিতর্ক বরাবরই ফুটবলের অন্যতম অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচটিতে সেই পারদ যেন একটু বেশিই উত্তপ্ত হয়েছিল। আর্জেন্টিনা আর নেদারল্যান্ডের দ্বৈরথ আজকের নয়। বিশ্বকাপের মঞ্চে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে দু’টি দল। প্রতিবারই রোমাঞ্চকর খেলার সাক্ষী থেকেছে বিশ্ব। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও ম্যাচটিতেও তাই সবরকম মশলাই ভরপুর ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন রেগে আগুন হলেন? রেফারিকে ঠিক কী বলেছিলেন মেসি

Fifa WorldCup 2022: সামনের ম্যাচগুলিতে যেন এরকম কোনও রেফারিকে না দেখা যায়, আশা করছে আর্জেন্টিনা

আক্রমণ, প্রতি আক্রমণ, গোল, অতিরিক্ত সময়, টাই ব্রেকার – ফুটবল ভক্তদের ইন্মাদনা উঠেছিল চরমে। ম্যাচের মধ্যে হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয় এক সময়। শেষমেশ তাই ব্রেকারে আর্জেন্টিনা জেতায় স্বস্তির নিঃশ্বাস ফেলে নীল-সাদা ব্রিগেডের ভক্তরা। কিন্তু গোটা ম্যাচে রেফারিং নিয়ে বারবার প্রশ্ন আসতে থাকে। যার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন অ্যান্টনিও লাহোজ। গোটা ম্যাচে আর্জেন্টিনার আটটি, নেদারল্যান্ডের ছ’টি, মোট ১৪ টি হলুদ কার্ড দেখান রেফারি। প্রতিবার বাঁশি বাজার সঙ্গে সঙ্গে যেন ছোটখাট যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছিল মাঠে। সেখানে লাহোজের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মেসিও। সচরাচর ওই মেজাজে তাঁকে দেখা যায় না। পাশাপাশি সোশ্যাল মিডিয়াও ওই ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন ওঠে।

ম্যাচের পর প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মেসিও। প্রথমে বলেছিলেন, যা শাস্তি দেওয়ার ফিফা দেবে। কিন্তু মানুষ দেখেছে মাঠে কী হয়েছে। তারপরই বোমা ফাটান তিনি। কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ সবসময়ই বাড়তি চাপ তৈরি করে। প্রতিটা সিদ্ধান্ত সেখানে গুরুত্বপূর্ণ। একটি ভুল সিদ্ধান্তের জন্য অনেককিছু হয়ে যেতে পারে। মেসি জানান, ফিফার এই বিষয়টায় নজর দেওয়া দরকার। আরও একধাপ এগিয়ে আর্জেন্টিনার গোলরক্ষণ এমি মার্তিনেজ বলেন, নেদারল্যান্ড ১২ জন নিয়ে খেলছিল। রেফারি ওদের জেতানোর চেষ্টায় ছিলেন।

কোয়ার্টার ফাইনাল পেরিয়ে গিয়েছে। এখন সেমি ফাইনালের ডঙ্কা বাজছে। কিন্তু রেফারিং নিয়ে ক্ষোভ মরেনি এক ফোঁটাও। সেমি ফাইনালেও এমন রেফারি আসুক, চাইছিলেন না অনেকেই। শেষমেশ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হল ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। এ বছরের মতো অ্যান্টনিও মাতেও লাহোজের বিশ্বকাপ পরিচালনা শেষ করল তারা। তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। স্বয়ং মেসি মুখ খোলার পরই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত? এমন প্রশ্নও তুলছেন অনেকেই।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।