ফের ফরাসি বিপ্লব? কেন পালাবদল চাইছে ফ্রান্স?

Bloquons tout: ফরাসি জাতি গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে জোট বাঁধতে সক্ষম। বিক্ষোভ, মিছিল, আন্দোলন ফ্রান্সে এক প্রকার ‘জাতীয় খেলা’। বাবা-মায়েরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে আসেন। এটি ফরাসি পরিচয়েরই অঙ্গ।

Jacques Bartz
৪ মিনিট
ফের ফরাসি বিপ্লব? কেন পালাবদল চাইছে ফ্রান্স?

প্রতি বছর, সেপ্টেম্বরের শুরুর দিকে লা রঁত্রে (la rentrée)-র সময় একই ঘণ্টা বাজে। লা রঁত্রে হলো বছরের সেই মুহূর্ত, যখন গ্রীষ্মের ছুটি শেষে গোটা দেশ আবার ছন্দে ফেরে। অগাস্ট মাসকে ফ্রান্সে প্রায় সর্বজনীন ছুটির মাস হিসেবে ধরা হয়— বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান অন্তত দুই সপ্তাহের জন্য বন্ধ থাকে। তারপর ধীরে ধীরে ফ্রান্স স্বাভাবিক কার্যকলাপে ফিরে আসে। বাচ্চারা স্কুলে ফেরে, কর্মীরা কাজে ফেরে, দোকানপাট তাদের নিয়মিত সময়সূচিতে খোলে, এমনকি সরকারও স্বল্প বিশ্রামের পর ফের সক্রিয় হয়। গণমাধ্যমও নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হয়। এসময় লা রঁত্রে লিতেরেয়ার (rentrée littéraire) বা সাহিত্যের পুনরাগমন হয়, যা বইয়ের জগতে বছরের সবচেয়ে বড় ইভেন্ট (২০২৫ সালেই ৪৮৪টি বই প্রকাশিত হয়¹)। আর ফ্রান্সের বাকি অংশের মতোই শ্রমিক সংগঠনগুলিও আবার রাস্তায় নেমে আসে। সাধারণত শিক্ষক, রেলকর্মী, নার্সেরা প্রথমে রাস্তায় নামে, শ্লোগান দেয়, রাস্তা অবরোধ করে তাদের দাবি-দাওয়া শোনানোর জন্য।

ফ্রান্সে ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ (ছবিসূত্র - এক্স হ্যান্ডেল)

কিন্তু এ বছর শ্রমিক সংগঠনগুলোর হাওয়া কেড়ে নিল সোশ্যাল মিডিয়া। ২০২২ থেকে ফরাসি রাজনীতির অস্থিরতার জেরে সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানানো হয়েছিল: Bloquons tout!² (সবকিছু বন্ধ করো!)। সংগঠনগুলোর বাইরে গিয়ে এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে লাখ লাখ মানুষ যুক্ত হন³। পুলিশের হিসাবমতো প্রায় ২ লক্ষ, আর সংগঠনগুলোর হিসেবে প্রায় আড়াই লক্ষ মানুষ অংশ নেন। এটাই স্পষ্ট ভাবে দেখিয়ে দিল যে ফরাসি জনগণ কতটা ক্ষুব্ধ এবং অবহেলিত বোধ করছে।

“আমরা ষোড়শ লুইয়ের সময় করেছি, আবারও করতে পারি!”

সব বিক্ষোভের কেন্দ্রে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। নিজের মতে চলার জন্য তিনি ‘জুপিটার’⁴ নামে পরিচিত। মাত্র তিন বছরে পাঁচজন প্রধানমন্ত্রী বদলেছেন। প্রায় এক বছর আগে সংসদ ভেঙে দেওয়ার পর বামপন্থীরা অল্প ব্যবধানে এগিয়ে গিয়েছিল, কিন্তু তারপরও ম্যাক্রোঁ এমন প্রধানমন্ত্রী নিয়োগ করলেন, যেখানে জনগণের রায় প্রতিফলিত হয়নি। এই বঞ্চনাই জনগণের ক্ষোভ বাড়িয়েছে। তার ওপরে এসেছে একের পর এক সংস্কার— অবসরের বয়স বাড়ানো (সর্বোচ্চ শর্তে ৬২ বছর), দু’টি সরকারি ছুটি বাতিল, জ্বালানির ওপর ভ্যাট ৫.৫% থেকে ২০%-এ বাড়ানো⁵, বেকার ভাতা থেকে বছরে পাঁচদিন কেটে দেওয়া⁶, আর গরিবদের তুলনায় ধনীদের অনুপাতে কম কর দেওয়ার ফলেই ১০ সেপ্টেম্বর বুধবারের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মূল স্লোগান হয়ে ওঠে— “ম্যাক্রোঁ পদত্যাগ করো!”

ইমানুয়েল ম্যাক্রোঁ

  • আপনার জন্য আরও কিছু লেখা
২ বছরে ৫ বার প্রধানমন্ত্রী বদল, কেন ক্ষোভে ফুঁসছে ফ্রান্স?

France Protest: বুধবার আন্দোলনকারীদের বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ে ফ্রান্সের জনজীবন। রেন শহরে একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

“সর্বত্র পুলিশ, কোথাও ন্যায়বিচার নেই”

এই আন্দোলনের জন্য প্রায় ৮০ হাজার⁷ পুলিশ মোতায়েন করা হয়। সেই তুলনায় ১৪ জুলাই, ফরাসি জাতীয় দিবসে গোটা দেশে মোতায়েন করা হয়েছিল ৬৫ হাজার ইউনিট। উভয় ক্ষেত্রেই মূলমন্ত্র ছিল আঁটোসাঁটো ব্যবস্থাপনা রাখা। যদিও আয়োজকদের পক্ষ থেকে কোথাও হিংসার পরিকল্পনা ছিল না। অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ এবং সুসংগঠিত ছিল। মাত্র ৬০০ জনেরও কম বিক্ষোভকারীকে⁸ হিংসাত্মক আচরণের জন্য গ্রেফতার করা হয়েছিল— মিছিলে অংশগ্রহণকারী প্রায় ২ লক্ষ মানুষের মধ্যে যা মাত্র ০.৩%। অর্থাৎ গণমাধ্যমের প্রচারিত “ভয়াবহ ব্যারিকেড”-এর সঙ্গে বাস্তবতার ফারাক বিপুল। তবে ২০১৮-২০১৯ সালের ইয়েলো ভেস্ট আন্দোলনের সময় যেমন পুলিশের নির্যাতনের অভিযোগ উঠেছিল⁹, এবারও বহু ভিডিওতে দেখা গেছে পুলিশ মারধর করছে। এমন দিনকাল এল যে ইরানও মন্তব্য করেছে, “ফরাসি সরকার ও পুলিশ যেন জনগণের শান্তিপূর্ণ, নিরস্ত্র প্রতিবাদের সময় আইন মেনে চলে এবং বলপ্রয়োগ থেকে বিরত থাকে।”¹⁰ কী বিদ্রূপ!

ফ্রান্সে বিক্ষোভ (ছবিসূত্র - এক্স হ্যান্ডেল)

“একটাই সমাধান: বিপ্লব”

ফরাসি পঞ্চম প্রজাতন্ত্র যেন মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। সমাজ আর একক নেতার শাসন মেনে নিতে রাজি নয়। সংসদ ভীষণ অস্থির, প্রায়শই সরকারকে অনাস্থা প্রস্তাবে ফেলছে। প্রেসিডেন্ট নির্বাচনেও দুই দশকের বেশি সময় ধরে একই ধারা— চরম ডানপন্থীরা দ্বিতীয় দফায় উঠে আসে, আর জনগণ মন্দের ভালোকে বেছে নেয় ভয়াবহকে ঠেকাতে। আশার আলো আছে, তবে তা শাসকদের ভেতর থেকে নয়। নাগরিক উদ্যোগে গণভোট (référendum d’initiative citoyenne) বা ষষ্ঠ প্রজাতন্ত্র গঠনের মতো নতুন ধারণা উঠছে আন্দোলন ও শ্রমিক সংগঠনগুলোর আলোচনায়। মানুষ পরিবর্তন চায় শান্তিপূর্ণভাবে। এর প্রমাণ হচ্ছে, যতক্ষণ না হিংসা শুরু হয়, আন্দোলনের প্রতি জনসমর্থন অটুট থাকে।¹¹

ফ্রান্সে বিক্ষোভ (ছবিসূত্র - এক্স হ্যান্ডেল)

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফ্রান্সে সবচেয়ে কঠিন কর্মচারীদের সামলানো : কথাবার্তায় ফরাসি শ্রমিক ইব্রাহ

May Day in France: ফ্রান্সে শ্রমিকদের জীবন কেমন, শ্রমিকদের অধিকারই বা কতখানি? ন্যূনতম মজুরিতে চলে সংসার? ফরাসি শ্রমিকের সঙ্গে কথাবার্তায় শ্রীজাতা

১০ সেপ্টেম্বর লা রঁত্রে-র ইতিহাসে একটি বড় মাইলফলক। প্রথমত এই আন্দোলন ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, সংগঠিত আন্দোলন নয় (যদিও কিছু সংগঠন পরে যুক্ত হয়েছিল)। দ্বিতীয়ত, সবাই মেনে নেয় এটি একাধিক আন্দোলনের সূচনা, যা হয়তো পরিবর্তন আনতে পারবে। আর শেষ কথা হলো, এটি প্রমাণ করল যে ফরাসি জাতি গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে জোট বাঁধতে সক্ষম। বিক্ষোভ, মিছিল, আন্দোলন ফ্রান্সে এক প্রকার ‘জাতীয় খেলা’। বাবা-মায়েরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে আসেন। এটি ফরাসি পরিচয়েরই অঙ্গ।

প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, তাই জনগণের দাবির প্রতি সাড়া দেওয়া তাঁর দায়িত্ব। জনগণ তাঁকে পদত্যাগ করতে বলতে পারে, সরকারকেও বাধ্য করতে পারে। ফ্রান্সের শ্রমজীবীরা এই আন্দোলনগুলো থেকেই ৫ সপ্তাহের বেতনসহ ছুটি অর্জন করেছে, সরকারি স্বাস্থ্যব্যবস্থা, সমলিঙ্গের বিয়ের অধিকার— আরও বহু অধিকার, যা ফ্রান্সকে বসবাসযোগ্য করেছে।

ফ্রান্সে আন্দোলন একধরনের সামাজিক অভিজ্ঞতা। প্রতিবাদে গেলে দেখা যায় অপরিচিতদের সঙ্গে হঠাৎই রাজনীতি নিয়ে আলাপ জমে যায়, সমস্যার কথা হয়— সমাধানের চেয়ে সমস্যা নিয়েই বেশি আলোচনা হয় যদিও। কিন্তু বোঝা যায়, আপনি কোনো বৃহৎ কিছুর অংশ। পাশে হাঁটতে থাকা অচেনা মানুষটি হঠাৎই সহযোদ্ধা হয়ে ওঠে। সে-ও পরিবর্তন, ন্যায়, আর সমতার স্বপ্ন দেখে। বিশ্বের আর কোথায় অচেনা মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি নিয়ে আলাপ করা যায়? কলকাতার চায়ের দোকানে।

তর্জমা - সঙ্গীতা ঘোড়ই

সূত্রনির্দেশ

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধৈর্যই এ শহরে আমার পরম বন্ধু | ফরাসি বন্ধুদের চোখে কলকাতা

Bengali and French Culture: কলকাতায় একটা রয়াল এনফিল্ড চালিয়ে ঘুরত জাক, সেটা চালিয়ে গোটা উত্তরবঙ্গ ঘুরে এসেছিল একা।

(এক) ফ্রেঞ্চইনফো.এফআর

(দুই) ব্লক এভ্রিথিং

(তিন) ৩রা সেপ্টেম্বর ইউনিয়নগুলি ১৮ই সেপ্টেম্বর ধর্মঘটে সম্মত হয়েছে।

(পাঁচ) সারভিস-পাবলিকডটএফআর

(ছয়) বেকার ভাতা এখন ৩০ দিনের ক্যালেন্ডার মাসের ভিত্তিতে গণনা করা হয়। ১২ x ৩০ = ৩৬০ দিন। ভাতার দৈনিক গড় পরিমাণ ৪৫০/দিন যা প্রতি বছর ২২৫০ হ্রাস করে।

(সাত) ফ্রেঞ্চইনফো.এফআর ব্লকস টট মুভমেন্ট

(আট) লেপারিসিয়েনডটএফআর

(নয়) ফ্রেঞ্চইনফো.এফআর

(দশ) এফআরডটইরনাডটআইআর

(এগারো) এফআরডটস্ট্যটিস্টাডটকম

লিখেছেন
Jacques Bartz
Jacques Bartz
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।