১০ বছরের মধ্যেই নিশ্চিহ্ন হবে ক্যান্সার! AI নিয়ে বড় দাবি Anthropic CEO-র
AI Cancer Treatment: সম্প্রতি সংস্থার IPO বা শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতির অংশ হিসেবে একটি রোডশোতে বক্তব্য রাখেন দারিও আমোদে। সেখানেই তিনি বলেন, ক্যান্সার, আলঝাইমার্স, হৃদরোগ এবং মানসিক অসুস্থতার মতো রোগ এক দশকেরও কম সময়ের মধ্যে অতীত হয়ে যেতে পারে বলে তাঁর বিশ্বাস।
ক্যান্সার। চিকিৎসাবিজ্ঞানের দুনিয়ায় অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কাড়ছে এই মারণরোগ। আধুনিক চিকিৎসায় ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা অগ্রগতি হলেও এখনও সব ধরনের ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় সম্ভব হয়নি। কিন্তু আগামী এক দশকের মধ্যেই ছবিটা বদলে যেতে পারে এমনই দাবি করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সংস্থা Anthropic-এর প্রধান নির্বাহী দারিও আমোদে। তাঁর বক্তব্য, আগামী ১০ বছরেরও কম সময়ের মধ্যে ক্যান্সার, আলঝাইমার্স, হৃদরোগ এমনকী মানসিক অসুস্থতাও অতীতের বিষয় হয়ে উঠতে পারে। আর এই পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিতে চলেছে AI। কিন্তু কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসাবিজ্ঞানের এত বড় সমস্যার সমাধান করতে পারে? সত্যিই কি ক্যান্সারমুক্ত পৃথিবী সম্ভব?
ঠিক কী দাবি করেছেন Anthropic-এর CEO?
সম্প্রতি সংস্থার IPO বা শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতির অংশ হিসেবে একটি রোডশোতে বক্তব্য রাখেন দারিও আমোদে। সেখানেই তিনি বলেন, ক্যান্সার, আলঝাইমার্স, হৃদরোগ এবং মানসিক অসুস্থতার মতো রোগ এক দশকেরও কম সময়ের মধ্যে অতীত হয়ে যেতে পারে বলে তাঁর বিশ্বাস। তাঁর মতে, AI-কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে মানবসভ্যতা এমন একটি যুগে প্রবেশ করবে, যেখানে হাজার হাজার বছর ধরে অমীমাংসিত সমস্যারও সমাধান সম্ভব হবে। এই সম্ভাবনাকেই তিনি 'Age of Miracles' বা অলৌকিক যুগের সূচনা হিসেবে ব্যাখ্যা করেছেন।
কীভাবে ক্যান্সারের চিকিৎসায় সাহায্য করবে AI?
- আপনার জন্য আরও কিছু লেখা
Lonely Waves: গভীর ঘুমের মধ্যেই কি স্মৃতিশক্তি হারানোর ইঙ্গিত লুকিয়ে রয়েছে? সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা মস্তিষ্কে ‘লোনলি ওয়েভস’ বা একাকী তরঙ্গের সন্ধান পেয়েছেন। আলঝাইমার্সের সঙ্গে সম্পর্কিত টাউ প্রোটিন জমার কারণে এই তরঙ্গের স্বাভাবিক ছন্দ ও সমন্বয় ব্যাহত হতে পারে। স্মৃতিশক্তি কমে যাওয়ার আগেই কি এই পরিবর্তন শনাক্ত করা সম্ভব?
ক্যান্সারের চিকিৎসার অন্যতম বড় সমস্যা হলো, সব ক্যান্সার এক রকম নয়। শরীরের বিভিন্ন অঙ্গে তৈরি হওয়া ক্যান্সারের কোষের বৈশিষ্ট্য, বৃদ্ধি এবং ওষুধের প্রতিক্রিয়াও আলাদা। ফলে একটি ওষুধ সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে সমান কার্যকর হয় না। নতুন ওষুধ আবিষ্কারের জন্য দীর্ঘ গবেষণা, পরীক্ষা এবং বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণের প্রয়োজন হয়।
এখানেই AI গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিপুল পরিমাণ জৈবিক তথ্য বিশ্লেষণ করে কোন অণু ক্যান্সারের কোষের বৃদ্ধি আটকাতে পারে, কোন প্রোটিনকে লক্ষ্য করে ওষুধ তৈরি করা সম্ভব, তা খুঁজে পেতে সাহায্য করতে পারে AI। পাশাপাশি সম্ভাব্য ওষুধের নকশা তৈরি, পরীক্ষার ফল বিশ্লেষণ এবং রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা নির্ধারণের কাজও দ্রুত করতে পারে এই প্রযুক্তি। অর্থাৎ, গবেষণার যে কাজ করতে বিজ্ঞানীদের দীর্ঘ সময় লাগত, তার অনেকটাই দ্রুত করা সম্ভব হতে পারে।
ইতোমধ্যেই শুরু হয়েছে AI-নির্ভর ওষুধ আবিষ্কারের কাজ
- আপনার জন্য আরও কিছু লেখা
HIV Prevention: প্রতিদিন HIV প্রতিরোধের ওষুধ খাওয়ার বদলে ছ’মাস অন্তর একটি ইঞ্জেকশন! Dr Reddy’s-এর তৈরি জেনেরিক লেনাকাপাভির USFDA-র টেন্টেটিভ অনুমোদন পেয়েছে। বছরে মাত্র দু’টি ডোজেই যৌনসম্পর্কের মাধ্যমে HIV-1 সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। কারা নিতে পারবেন এই ইঞ্জেকশন? দাম কত? কবে মিলবে ভারতের বাজারে?
এটি শুধুমাত্র ভবিষ্যতের কল্পনা নয়। বাস্তবেও AI-কে কাজে লাগিয়ে ওষুধ তৈরির গবেষণা চলছে। Anthropic জানিয়েছে, Bristol Myers Squibb, Generate Biomedicines এবং BigHat Biosciences-সহ মোট ছয়টি সংস্থার সঙ্গে তারা যৌথভাবে কাজ করছে। Generate Biomedicines ক্যান্সারের টিউমার ধ্বংস করার জন্য নতুন ধরনের প্রোটিন তৈরির গবেষণা করছে। রক্তের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত CAR T-cell থেরাপির কার্যপদ্ধতি থেকে অনুপ্রেরণা নিয়ে টিউমারের বিরুদ্ধে লড়াইয়ের নতুন উপায় খোঁজা হচ্ছে। অন্যদিকে, BigHat Biosciences ক্যান্সারের এমন দু'টি সম্ভাব্য ওষুধ তৈরি করছে, যেগুলি বেছে বেছে ক্যান্সার কোষকে আক্রমণ করতে পারে।
এছাড়াও Divergence Labs-এর সঙ্গে যৌথভাবে মাত্র এক মাসে ৩৫ হাজার অ্যান্টিবডির নকশা তৈরি করেছে Anthropic। খাদ্যজনিত অ্যালার্জির চিকিৎসার ক্ষেত্রেও এই গবেষণা কাজে লাগতে পারে।
AlphaFold কেন এত গুরুত্বপূর্ণ?
- আপনার জন্য আরও কিছু লেখা
Long COVID: করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরেও অনেকের শরীরে থেকে যাচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট ও স্মৃতিশক্তির সমস্যা। লং কোভিড নিয়ে নতুন মার্কিন গবেষণায় দেখা গেল, তিন বছরে প্রায় অর্ধেক রোগীর উপসর্গ কমেছে এবং এক-চতুর্থাংশ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। কিন্তু কোন ধরনের উপসর্গ থাকলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি? কী বলছে গবেষণা?
AI-নির্ভর চিকিৎসাবিজ্ঞানের আলোচনায় বারবার উঠে আসছে Google DeepMind-এর তৈরি AlphaFold-এর নাম। প্রোটিনের ত্রিমাত্রিক গঠন বা কাঠামো অনুমান করতে পারে এই AI প্রযুক্তি। মানবদেহের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো রোগ কীভাবে শরীরে ছড়াচ্ছে কিংবা নির্দিষ্ট ওষুধ কীভাবে কাজ করতে পারে, তা বোঝার ক্ষেত্রে প্রোটিনের গঠন জানা অত্যন্ত জরুরি। AlphaFold ইতোমধ্যেই ২০ কোটিরও বেশি প্রোটিনের কাঠামোর পূর্বাভাস দিয়েছে। আগে এই ধরনের গবেষণায় দীর্ঘ সময় লাগত। AI সেই কাজকে অনেক দ্রুত এবং সহজ করে তুলেছে। Google DeepMind-এর প্রধান AI কর্মকর্তা ডেমিস হাসাবিসের মতে, ভবিষ্যতে AI ওষুধ আবিষ্কারের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে। যে গবেষণায় আগে এক দশক লাগত, তা কয়েক সপ্তাহের মধ্যেও করা সম্ভব হতে পারে বলে তাঁর ধারণা।
শুধু আমোদে নন, আশাবাদী ইলন মাস্কও
চিকিৎসাবিজ্ঞানে AI-এর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আরও এক প্রযুক্তি উদ্যোগপতি ইলন মাস্ক। তাঁরও বিশ্বাস, কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন এমন সব চিকিৎসার পথ খুলে দিতে পারে, যা বর্তমানে মানুষের নাগালের বাইরে। প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের এই সংযোগ ভবিষ্যতে রোগ নির্ণয় থেকে শুরু করে ওষুধ আবিষ্কার, এমনকী ব্যক্তিভিত্তিক চিকিৎসার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে।
তাহলে কি সত্যিই ১০ বছরে শেষ হবে ক্যান্সার?
এখানেই রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের একাংশ আমোদের এই সময়সীমা নিয়ে সন্দেহে রয়েছেন। কারণ ক্যান্সার কোনো একটি নির্দিষ্ট রোগ নয়। এর রয়েছে অসংখ্য ধরন। একেক ধরনের ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসাপদ্ধতিও আলাদা। AI ওষুধের নকশা তৈরি করতে বা গবেষণার গতি বাড়াতে পারলেও সেই ওষুধ মানুষের শরীরে কতটা কার্যকর, পার্শ্বপ্রতিক্রিয়া কতটা এবং দীর্ঘমেয়াদে কতটা নিরাপদ, তা যাচাই করা জরুরি।
নতুন ওষুধকে মানুষের উপর প্রয়োগের আগে একাধিক ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে হয়। পরীক্ষাগারে কোনো ওষুধ কার্যকর প্রমাণিত হলেই যে তা মানুষের শরীরেও সমান ফল দেবে, এমন নিশ্চয়তা নেই। বিশেষ করে আলঝাইমার্সের মতো জটিল রোগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।






