অনিকেতের কর্মকাণ্ড দুঃখ দিয়েছে, মজা নিচ্ছে তৃণমূল! মুখ খুললেন অভয়ার বাবা-মা

Aniket Mahato: “যারা ভয় পেয়েছিল, তারা এখন মজা নিচ্ছে। অনিকেত খুবই দুঃখজনক ঘটনা ঘটিয়েছে।” বলেন অভয়ার বাবা।

Sangita Ghorai
৪ মিনিট
অনিকেতের কর্মকাণ্ড দুঃখ দিয়েছে, মজা নিচ্ছে তৃণমূল! মুখ খুললেন অভয়ার বাবা-মা

অনিকেত মাহাতোর কর্মকাণ্ডে দুঃখিত অভয়ার বাবা-মা। WBJDF থেকে অনিকেতের সরে আসার ঘটনায় মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে জানালেন অভয়ার বাবা। বছরের প্রথম দিনই আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট থেকে ইস্তফা দেন। কেন আচমকা এই পদত্যাগ, তা ব্যাখ্যা করতে গিয়ে অনিকেত তাঁর চিঠিতে ট্রাস্টের অভ্যন্তরীণ মতবিরোধের ইঙ্গিত দেন। বিশেষ করে জুনিয়র ডক্টরস ফ্রন্টের এক্সিকিউটিভ কমিটি গঠনকে কেন্দ্র করে ট্রাস্টের অন্য সদস্যদের সঙ্গে তাঁর সংঘাত তৈরি হয় বলে দাবি করেন। অনিকেতের অভিযোগ, এই প্রক্রিয়া ‘অগণতান্ত্রিক’ এবং আরজি কর-কাণ্ডে নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের চেতনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। অনিকেতের দাবি, তিনি একাধিকবার নিজের আপত্তির কথা ট্রাস্টকে জানালেও তা গুরুত্ব পায়নি।

অন্যদিকে, ১৪ জানুয়ারি বুধবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা সাংবাদিক বৈঠক করে অনিকেতের অভিযোগ খারিজ করেন। দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া এবং অর্ণব মুখোপাধ্যায় জানান, অনিকেতকে একাধিকবার ই-মেল করা হয়েছিল এবং দশ দিনের মধ্যে ইস্তফার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছিল। কিন্তু তাঁর তরফ থেকে কোনো সন্তোষজনক উত্তর না পাওয়ায় সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে, অনিকেতের সঙ্গে তাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। অভিযোগ, পাল্টা অভিযোগে প্রশ্ন উঠছে, রাজনীতিই মুখ্য হয়ে উঠল? অভয়ার ন্যায়বিচারের দাবি কি তবে আজ হারিয়ে যেতে বসেছে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্পষ্ট যুক্তি, ঠান্ডা মাথা! হৃদয় জিতলেন দেবাশিস, অনিকেত, শতরূপারা

Junior Doctor's at Nabanna Meet: কার্যত ঠান্ডা মাথায়, শান্তভাবে, স্পষ্ট কথায় একের পর এক নিজেদের দাবি একঘর লোকের সামনে তুলে ধরলেন জুনিয়র ডাক্তারেরা।

অভয়ার বাবা ইনস্ক্রিপ্টকে জানান, “অনিকেত মাহাতোর WBJDF পছন্দ না। সংগঠনের ভিতরে বলতে পারত, চুপচাপ সরে আসতে পারত। প্রথমে বিষয়টাকে সাধারণভাবেই নিয়েছিলাম, ভেবেছিলাম কোনো সমস্যা হয়েছে; পরে ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে কাদা ছোড়াছুড়ি, এটা আমাদের দুঃখ দিয়েছে। তাই মুখ খুলতে বাধ্য হয়েছি।” অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতার দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে কার্যত শাসকের ভিত নড়ে গিয়েছিল। “যারা ভয় পেয়েছিল, তারা এখন মজা নিচ্ছে। অনিকেত খুবই দুঃখজনক ঘটনা ঘটিয়েছে।” বলেন অভয়ার বাবা।

পদত্যাগের পর আলাদা করে সাংবাদিক বৈঠক করেন অনিকেত মাহাতো। সেখানে তিনি জানান, তিনি আর সিনিয়র রেসিডেন্ট পদ গ্রহণ করবেন না। তাঁর বক্তব্য অনুযায়ী, এই পদ নিতে প্রায় ৩০ লক্ষ টাকার প্রয়োজন ছিল, যা জোগাড় করতে তিনি ক্রাউড ফান্ডিংয়ের আবেদন জানিয়েছেন। তবে এই বিষয়টি ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। দেবাশিস হালদার ও আশফাকুল্লা নাইয়া জানিয়েছেন, ক্রাউড ফান্ডিংয়ের আর্জিকে তাঁরা সমর্থন করেন না। অভয়ার বাবা অনিকেতের সিনিয়র রেসিডেন্ট পোস্টিং না নেওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এবং ক্রাউড ফান্ডিংয়ের তীব্র বিরোধিতা করে বলেন, "আমার মেয়ের নাম করে ব্যক্তিগত স্বার্থে কেন টাকা তুলবে? WBJDF-কে মানুষ টাকা দিয়েছে অভয়া যাতে জাস্টিস পায়", বলেন আরজি করের নির্যাতিতার বাবা। অনিকেত মাহাতো বনাম জুনিয়র ডক্টরস ফ্রন্টের পুরো ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভয়ার মা বলেন, "প্রথম থেকেই প্রতিটা রাজনৈতিক দলই আমার মেয়ের মৃত্যুকে কাজে লাগিয়ে তাদের পায়ের তলার জমি শক্ত করার চেষ্টা করেছে।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভয়াকাণ্ডের ঠিক পরেই কী কী ঘটেছিল আর জি কর হাসপাতালে?

RG Kar Medical College and Hospital : এই আন্দোলনের সীমাবদ্ধতার জায়গা যেমন আছে, ঠিক সেইরকম আন্দোলনের প্রাপ্তির জায়গাও আছে। এবং সেই প্রাপ্তি এক অনন্য নজির গড়ে ছিল।

ইতিমধ্যেই অনিকেত মাহাতোর একইসঙ্গে WBJDF ও সিনিয়র রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়ায় গুঞ্জন শুরু হয়েছে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না? আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারও সেই সম্ভাবনা উস্কে দিয়ে জানান, অনিকেত যদি ভোটে লড়ার জন্য এগুলো করে থাকে, তাহলে তাঁকে শুভেচ্ছা। তবে অনিকেতের কর্মকাণ্ডে সংগঠনের (WBJDF) ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং অভয়া আন্দোলন ব্যাকফুটে গেছে বলে তাঁর মত।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্যজুড়ে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরু হয়, তার প্রথম সারিতে ছিলেন অনিকেত মাহাতো। ন্যায়বিচারের দাবি ও স্বাস্থ্য পরিকাঠামো সংস্কারের দাবিতে তিনি অনশনেও বসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠকে অনিকেতকে সরাসরি প্রশ্ন তুলতেও দেখা গিয়েছিল। যদিও আন্দোলনের সময় ফ্রন্টের একাংশের সঙ্গে তাঁর কৌশলগত মতপার্থক্য তৈরি হয়েছিল। তবে অতীতের সংঘাত মনে রাখতে চান না বলেই জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, আরজি কর-কাণ্ডে নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে তাঁর লড়াই চলবে।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।