পাল্টে গেল মাদ্রাসা! সমস্ত বৈশিষ্ট্য ধুয়েমুছে 'মি স্কুল' গড়ল বিজেপি সরকার

Assam, Madrasas and schools: অসমে অন্তত ১,২৮১টি মাদ্রাসা রয়েছে। যেগুলিকে আর মাদ্রাসা বলা যাবে না উত্তরপূর্বের রাজ্যটিতে। সেই সমস্ত মাদ্রাসার নয়া নাম এখন মি (মিডল ইংলিশ) স্কুল।

Sohini Das
২ মিনিট
পাল্টে গেল মাদ্রাসা! সমস্ত বৈশিষ্ট্য ধুয়েমুছে 'মি স্কুল' গড়ল বিজেপি সরকার

ছিল মাদ্রাসা, হয়ে গেল 'মি'। অবাক হচ্ছেন? তবে এমন রুমালদের বিড়াল হয়ে ওঠা- দেখতে দেখতে দেশবাসীর এখন চোখ সওয়া। ছিল এলাহাবাদ, হয়ে গেছে প্রয়াগরাজ। মোদি শাসনে এসে মোঘলসরাই হয়েছে পণ্ডিত দীনদয়াল স্টেশন উপাধ্যায়। হালে আলিগড়ের নাম পাল্টে জায়গাটিকে হরিগড় করার সিদ্ধান্ত হয়েছে। এমনকী পাশ হয়ে গিয়েছে প্রস্তাবও। এখানেই শেষ নয়। এবার অসমে পাল্টে গেল সমস্ত মাদ্রাসার নাম। এবার থেকে সেগুলিকে মি (মিডল ইংলিশ) স্কুল বলে ডাকা হবে বলে নিদান দিলেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু।

অ-হিন্দু প্রায় সব কিছুর নামই পাল্টে দিতে তৎপর মোদি সরকার। উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে বারবার পাল্টে গিয়েছে জায়গার নাম। এমনকী মানচিত্র থেকে 'ইন্ডিয়া' শব্দটি মুছে দিতেও দিন কয়েক আগে উঠেপড়ে লেগেছিল মোদি সরকার। ঠিক করা হয়েছিল, আর 'ইন্ডিয়া' নামে নয়, এবার থেকে ভারতবর্ষকে ডাকা হবে শুধুমাত্র 'ভারত' নামেই। এবার মাদ্রাজা শব্দটিই আঞ্চলিক শব্দভাণ্ডার থেকে ছেঁটে ফেলতে চাইল অসম সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঐতিহাসিক আলিগড়ের নাম বদলে দিচ্ছে বিজেপি? 'আলি' বাদ দিয়ে বসছে...

Aligarh Name Changed to Harigarh : আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন সর্বসম্মতিক্রমে শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস করেছে।

অসমে অন্তত ১,২৮১টি মাদ্রাসা রয়েছে। যেগুলিকে আর মাদ্রাসা বলা যাবে না উত্তরপূর্বের রাজ্যটিতে। সেই সমস্ত মাদ্রাসার নয়া নাম এখন মি (মিডল ইংলিশ) স্কুল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনেকদিনের পরিকল্পনা ছিল মাদ্রাসাগুলির নাম পরিবর্তনের। অবশেষে সেই কাজটাই সেরে ফেলল অসম সরকার। অসমের স্কুল শিক্ষা বোর্ডের অধীরে সমস্ত সরকারি ও আঞ্চলিক মাদ্রাসা স্কুলকে পরিণত করা হল সাধারণ স্কুলে। স্কুল এডুকেশন বোর্ড অব অসম ( SEBA)-র তরফে স্কুল শিক্ষামন্ত্রী পেগু মাইক্রোব্লগিং সাইট এক্স-এ কথা জানিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজ্ঞানের শ্রাদ্ধ, ইতিহাসের অন্তর্জলি যাত্রা! সৌজন্যে বিজেপি

BJP and Science : কোভিড ঠেকাতে গো-মূত্র পানের দাওয়াই দেয় বিজেপি, আবার সেই বিজেপিই ভ্যাকসিনের গর্ব করে মোদিজির ঢালাও প্রশংসা করে।

রাজ্যের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ইচ্ছা অনেকদিন আগে থেকেই প্রকাশ করে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির বিশ্বস্ত কর্মী ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর একনিষ্ঠ সেবক হিমন্ত বিশ্ব শর্মার মার্গ যে সে রাস্তা হয়েই যাবে, তাতে আর অবাক হওয়ার কী আছে। তীব্র হিন্দুত্ববাদের হাওয়ায় থরহরিকম্পমান গোটা দেশ। দিন কয়েক বাদেই হইহই করে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রামমন্দির। এই আবহে হিমন্ত বিশ্ব শর্মার এই মাদ্রাসার নাম ও গোটা অস্তিত্বটাই যে পরিবর্তন করে দিলেন সরকারি ভাবে, তাতে প্রবল হয়ে উঠল হিন্দুত্ববাদের সেই চরম প্রকাশই।

গত বছর নাগাদই রাজ্যের মাদ্রাসা স্কুলগুলিকে বন্ধ করার কথা ঘোষণা করেছিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার। সেই নিয়ে কম বিতর্কও হয়নি। বেশ কিছুদিন ধরে অসমের মাদ্রাসাগুলির উপরে কড়া নজর রেখেছিল অসম স্কুল শিক্ষা দফতর। প্রাথমিক স্কুল শিক্ষা দফতর দিয়ে বেশ কয়েকটি সমীক্ষাও করা হয়। অসম সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, মাদ্রাসাগুলির পরিচালনায় ৫০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে অসম সরকার। তার আওতাতেই সমস্ত মাদ্রাসা স্কুলের নাম পাল্টে গেল এই ডিসেম্বর মাস থেকে। এবার থেকে সেগুলি অসম সরকার পরিচালিত মি স্কুল। রাজ্য থেকে অ-হিন্দু ভাবনাচিন্তা, শিক্ষার প্রভাব একেবারে মুছে ফেলতেই কি এই সিদ্ধান্ত, উঠেছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?