বিজ্ঞানের শ্রাদ্ধ, ইতিহাসের অন্তর্জলি যাত্রা! সৌজন্যে বিজেপি

BJP and Science : কোভিড ঠেকাতে গো-মূত্র পানের দাওয়াই দেয় বিজেপি, আবার সেই বিজেপিই ভ্যাকসিনের গর্ব করে মোদিজির ঢালাও প্রশংসা করে।

inscript
৩ মিনিট
বিজ্ঞানের শ্রাদ্ধ, ইতিহাসের অন্তর্জলি যাত্রা! সৌজন্যে বিজেপি

সুশান্ত মণ্ডল বাঙালি দুধবিক্রেতা। ডানকুনিতে বাড়ি। কুড়িটা গরু আছে। একদিন গরু সমেত হাজির হলেন সোনা জমা রেখে ঋণ দেয় এমন একটি ফাইনান্স কোম্পানিতে। সুশান্তর দাবি, গরু বন্ধক রেখে তাঁকে লোন দিতে হবে। খুবই আজগুবি ঠেকছে? মূর্খ ভাবছেন বা নেহাত পাগল? তাহলে এই মূর্খামি বা পাগলামির অনুপ্রেরণা কে বা কারা? সুশান্তর এই আজব দাবির গজব প্রেরণাদাতা কিন্তু আমাদেরই রাজ্যের এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দিলুদা, সকলের প্রণম্য শ্রী দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, আর দিলীপ ঘোষের দল ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে গরুর দুধে সোনা আছে। এমন 'অ্যাসেট' ব্যাঙ্কে রেখে লোন চাওয়া কি তাই সত্যিই অস্বাভাবিক? দেশের শাসকদল বলছে, গরুর দুধে সোনা পাওয়া যায়, বলছে গোমূত্র সর্বপীড়ানাশক! দেশ একদিকে চাঁদে যায় অন্যদিকে গোমূত্রও পান করে। বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, এক মণ দুধে এক ফোঁটা চোনা। চোনা অর্থাৎ গোমূত্র। মানে খাঁটি দুধে মাত্র এক ফোঁটা চোনা পড়লে তা পানের অযোগ্য। দিলীপ ঘোষেদের টোটাল ফুড ফেল।

এই যে বিজ্ঞান-যুক্তির সাড়ে সর্বনাশ করে একটি রাজনৈতিক দল নিজেদের মতো করে ইতিহাস লিখছে, বিজ্ঞান গড়ছে, এই গরুকুলের, থুড়ি গুরুকুলের যিনি কুলশ্রেষ্ঠ তিনি তো এনটায়ার পলিটিক্যাল সায়েন্সে মাস্টারস্ট্রোক মেরেছেন। নর্দমা থেকে রান্নার গ্যাস আর রেডার থেকে বাঁচতে মেঘের অমোঘ থিয়োরেম তো তাঁরই সৃষ্টি।

বিজেপি প্রচার করে বালক মোদিজি পুকুর থেকে কুমিরছানা ধরে এনেছিলেন। বিজেপি প্রচার করে গাই হামারি মাতা হ্যায়। তো এই গো-মায়ের মানব সন্তানরা যারা ইস্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ইত্যাদি থেকে ডিগ্রি নিয়ে বিজ্ঞানচর্চা করবেন ভাবেন, তারা ঠিক কোন দিশাতে হাঁটবেন? ভারতীয় জনতা পার্টির নেতারা বলে দিয়েছেন, গণপতি গণেশ প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। এ যুগের শল্যচিকিৎসকরা যতই মানুষের ভোল পাল্টে দেওয়ার গর্ব করার চেষ্টা করুন না কেন, গণেশ সেসব কবেই করে ফেলেছেন।

মহাভারতের যুগে ইন্টারনেট স্যাটেলাইটও ছিল বলে বিজেপির নেতারা জানিয়ে দিয়েছেন, দিন শেষে রথী-মহারথীরা ল্যাপটপে হাইলাইটস দেখতেন। ফুটওয়ার্কে ভুল থাকলে শুধরে নিতেন। খামোখা এখন চন্দ্রযান নিয়ে এত যে আনন্দের কী আছে বোঝা দায়!

আমাদের দেশ আসলে মহাভারতের সময় ইন্টারনেট চালু করে আর ২০১৯ সালে বন্ধ করে দেয়। কাশ্মীরকে দেশের অংশ বলে আসলে আরও আরও একা করে রেখে দেওয়া হয় যুগের পর যুগ। পোস্ট ট্রুথ রাজনীতি আসলে নীতি, আদর্শ, তথ্য, সত্য যাচাই, প্রমাণ এসবের ধার ধারে না। ক্ষমতার কুর্সি ধরে রাখতে এই রাজনীতি মানুষকে ভুলিয়ে রাখতে চায়। আর তাই ডারউইনের বিবর্তনবাদের তত্ত্বও ঘেঁটে ঘ হয়ে রাজনীতিবিদদের মুখে ভাষায়।

কোভিড ঠেকাতে গো-মূত্র পানের দাওয়াই দেয় বিজেপি, আবার সেই বিজেপিই ভ্যাকসিনের গর্ব করে মোদিজির ঢালাও প্রশংসা করে। ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলে মোদিজির প্রচেষ্টাকে কালিমালিপত করার অভিযোগও আনা হয় নিউজক্লিকের বিরুদ্ধে! একই দেশে দুই-ই ঘটে, ঘটছে।

জিন বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে কর্ণের জন্ম যেমন কুন্তীর গর্ভ ছাড়াই সম্ভব হয়েছিল, আমাদের দেশে ময়ূরেরাও ঠিক তেমনই আজীবন ব্রহ্মচারী। বিজ্ঞানকে ঘেঁটে দেওয়া মানে মানুষকে যুক্তি ও সত্য খুঁজতে ভুলিয়ে দেওয়া। তাতে মানুষ প্রশ্ন করতে ভুলে যায়, আনুগত্যকে মানতে ভালোবাসে। আস্ত একটা দেশে বিজেপির এই যুক্তিহীনতার চাষ কি সফল হবে তবে? দেখুন বাংলা যা ভাবছে। আজ সন্ধ্যায়। সাংবাদিক, বিশ্লেষকরা কী বলছেন? আজকের পর্ব, বিজ্ঞানের পিতৃশ্রাদ্ধ, ইতিহাসের মাতৃহত্যা। প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে ৭ টা থেকে - কলকাতা ২৪x৭ এর ইউটিউব চ্যানেল এবং inscript.me এর ফেসবুক পেজে চোখ রাখুন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?