ঐতিহাসিক আলিগড়ের নাম বদলে দিচ্ছে বিজেপি? 'আলি' বাদ দিয়ে বসছে...

Aligarh Name Changed to Harigarh : আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন সর্বসম্মতিক্রমে শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস করেছে।

inscript
৩ মিনিট
ঐতিহাসিক আলিগড়ের নাম বদলে দিচ্ছে বিজেপি? 'আলি' বাদ দিয়ে বসছে...

"নামে কী এসে যায়?" ভারতের ক্ষেত্রে এই বাক্য যে আর খাটবে না তা কয়েক বছরে স্পষ্ট হয়ে গিয়েছে। ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিশেষ কিছু নামকে বদলে দেওয়ার ঢল নেমেছে। নামে মুঘল যুগ, মুসলিম শব্দ বা ইতিহাস প্রসঙ্গে আসা মুসলিম শাসকের উল্লেখ থাকলেই তা একেবারে বদলে দেওয়ার দিকেই এগোচ্ছেন ক্ষমতাসীন দলের কর্মকর্তারা। বিখ্যাত মুঘলসরাই স্টেশন পালটে হয়ে গিয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। ২০১৯ সালের জানুয়ারি মাসে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়। এবার সেই উত্তরপ্রদেশের আরেকটি বিখ্যাত শহরের নাম পাল্টে যাওয়ার দিকেই এগোচ্ছে। আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন সর্বসম্মতিক্রমে শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস করেছে। প্রস্তাবটি মেয়র প্রশান্ত সিংগাল একটি সভায় উপস্থাপন করেন, সমস্ত কাউন্সিলররাই তা সমর্থনও করেন।

যদি উত্তরপ্রদেশ সরকার আলিগড়ের নাম পরিবর্তনের প্রস্তাবে সবুজ সঙ্কেত দেয়, তাহলে বিজেপি-শাসিত এই রাজ্যে নাম পরিবর্তনের তালিকায় নয়া সংযোজন হবে আলি বদলে হরি করে দেওয়া এই শহর। আলিগড়ের মেয়র প্রশান্ত সিংগাল বলছেন, আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার জন্য একটি প্রস্তাব পেশ করা হয় যা সমস্ত কাউন্সিলরের সর্বসম্মতিক্রমে পাস হয়। নিয়ম অনুযায়ী এবার এই প্রস্তাবটি প্রশাসনের কাছে পাঠানো হবে। তিনি প্রচণ্ডই আশাবাদী যে আলি বদলে হরি হয়ে যাওয়া সময়ের অপেক্ষা শুধু।

কোনও রাজ্যের সরকার রাজ্যের মধ্যে যে কোনও শহর বা এলাকার নাম পরিবর্তন করতেই পারে। পৌরসভা সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করার পরে, রাজ্য সরকারকে তা জানানো হবে। তারপরে রাজ্য সরকার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাবটি পাঠাবে। যদি মন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলি তা অনুমোদন করে তবে রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করতে পারে।

আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রথম প্রস্তাব আসে ২০২১ সালে একটি জেলা পঞ্চায়েত মিটিংয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানোও হয়েছিল এই প্রস্তাব। ২০১৯ সালেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর সরকার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করতে চলেছে। যোগী স্পষ্ট বলেছিলেন, "আমাদের যা ভালো মনে হয়েছিল আমরা তাই করেছি। আমরা মুঘলসরাইকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর, এলাহাবাদকে প্রয়াগরাজ এবং ফৈজাবাদ জেলার নাম অযোধ্যা জেলা রেখেছি। যেখানে প্রয়োজন হবে সেখানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।" ফলে আলি বদলে হরি হতে যে বেশি সময় লাগবে না তা বোঝাই যাচ্ছে।

ফৈজাবাদ জেলা এবং এলাহাবাদের নাম পরিবর্তনের পর ক্ষমতাসীন বিজেপি দলের সদস্যরা বহু বছর ধরেই অন্যান্য শহরগুলিরও নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। আগ্রার একজন নেতা বলেছিলেন, আগ্রার নাম পরিবর্তন করে আগ্রাবন বা আগরওয়াল রাখা হবে, অন্য একজন প্রস্তাব দেন যে মুজফফরনগরের নাম পরিবর্তন করে লক্ষ্মী নগর রাখা হবে।

২০১৭ সালের মার্চ মাসে ক্ষমতায় আসার পর থেকেই যোগী আদিত্যনাথ সরকার অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির (এসপি) সরকারের শুরু করা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সহ অনেকগুলি প্রকল্প এবং প্রকল্পের নাম পরিবর্তন করেছে। যে যে নাম বদল করলে বিজেপির প্রকাশ্য গোপন এজেন্ডা সফল হয়, তা করতে বিজেপি বদ্ধ পরিকর। ইতিহাসের মেরুকরণ, হিন্দুকরণ ঘটানোর যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে ওঠে তাতে বিশেষ আমল কোনও কালেই দেয়নি এই গেরুয়া দল। নামে আসে যায় বলেই, আগ্রাকে আগরওয়াল করে দেওয়ার মতো ভাবনার জন্ম হয়, আলিগড়ের প্রথম অংশটি নিয়ে প্রবল এসে যায় বলেই তো হরির শরণাপন্ন ভারতীয় জনতা পার্টি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।