ভোটের হটকেক এবারও ভাঙড়! আইএসএফ-তৃণমূলের হিংসায় যেভাবে শেষ হচ্ছে নির্বাচন

Lok Sabha Last Phase Election 2024: রাতভর ভাঙরের বিভিন্ন জায়গায় বোমাবাজিও ঘটেছে। আইএসএফের দাবি, ভাঙড়ে সারা রাত তৃণমূল তাণ্ডব চালিয়েছে।

inscript
২ মিনিট
ভোটের হটকেক এবারও ভাঙড়! আইএসএফ-তৃণমূলের হিংসায় যেভাবে শেষ হচ্ছে নির্বাচন

যার সব ভালো, তার শেষটাও কি ভালোয় ভালোয় মেটে? দীর্ঘ দু'মাস ধরে ভোট চলছে। চরম দাবদাহে, রেমালের তাণ্ডবের মধ্যে সাত সাতটি দফায় শেষ হতে চলেছে লোকসভা নির্বাচন। শেষ দফায় এসে সকাল থেকে বিভিন্ন জায়গাতেই অশান্তির খবর। ভোটের আগের রাত্রি থেকেই বিভিন্ন অংশেই হিংসা, মারামারি শুরু হয়ে গিয়েছিল। বেলা বাড়তে বাড়তেই একাধিক জায়গায় এজেন্টকে মার, বুথে হামলা, বোমাবাজি, ভোট বয়কটের ঘটনা ঘটতে থাকে। সপ্তম দফায় সকাল ৯টা পর্যন্তই ৭১৫টি অভিযোগ জমা পডড়ে নির্বাচন কমিশনে। এর মধ্যে বিজেপির অভিযোগ ২৫টি, সিপিএমের ৪৬টি এবং কংগ্রেসের ৬টি।

সপ্তম দফায় কিছু হাইভোল্টেজ আসনে ভোট রয়েছে। যাদবপুর, কলকাতা উত্তর, ডায়মন্ডহারবারের মতো কঠিন আসনে রয়েছে লড়াই। যাদবপুর কেন্দ্রের ভাঙড় বিধানসভা এলাকা বরাবরই ভোটের হটকেক। ভোটের আগের রাত থেকেই তৃণমূল আর আইএসএফের মধ্যে শুরু হয় হিংসা। আইএসএফ বনাম তৃণমূলের লড়াইয়ে এক তৃণমূল কর্মীর মাথা ফাটে। শনিবার মাঝরাত থেকেই অশান্তির আবহাওয়া তৈরি হচ্ছিল ভাঙড়ে। তৃণমূলের অভিযোগ, কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে আইএসএফের সমর্থকেরা গালাগালি করে তাদের। প্রতিবাদ করলে শুরু হয় মারধর। আইএসএফের দাবি, তাঁদের কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে, আসলে তৃণমূল কর্মীরাই এসে বাধা দেয়।

ভোটের আগের রাতেই দলীয় প্রার্থী নুর আলম খানের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ আইএসএফের। রাতভর ভাঙরের বিভিন্ন জায়গায় বোমাবাজিও ঘটেছে। আইএসএফের দাবি, ভাঙড়ে সারা রাত তৃণমূল তাণ্ডব চালিয়েছে। পাল্টা তৃণমূল বলছে, আইএসএফই বোমাবাজি করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সুদীপ না তাপস? উত্তরের উত্তর শুধুই ধাঁধা

Sudip Bandyopadhyay vs Tapas Roy: উত্তর কলকাতায় হিন্দিভাষী ভোটারদের সন্তুষ্ট করার জন্যই কিনা কে জানে সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকাল একটা বিসদৃশ পাগড়ি পরে থাকেন।

ভোটের দিন সকালেও আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধ নতুন করে শুরু হয় ফুলবাড়ি এলাকায়। অভিযোগ, বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল। তৃণমূল বলছে, আইএসএফই হামলা করেছে। ভাঙড়-২-এর সাতুলিয়া এলাকায় ভোট দিতে গেলেও আইএসএফ কর্মীদের তৃণমূল মারধর করেছে বলে অভিযোগ।

কলকাতার দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর হয় ভোটের সকালেই। অভিযোগ, বুথের বাইরে তৃণমূল কর্মীরা ভোটারদের ভয় দেখাচ্ছিলেন। সায়রা শাহ হালিমের এজেন্ট সেখানে যেতেই তাঁকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এক বুথের বাইতে ভুয়ো এজেন্টের সঙ্গে হাতাহাতি হয় সিপিএমের প্রার্থী প্রতীক-উর রহমানের। প্রতীক-উরের অভিযোগ, ওই ভুয়ো এজেন্ট আদতে স্থানীয় তৃণমূল নেতা। বুথের ভিতরে সিপিএম এজেন্ট সেজে বসেছিলেন তিনি।

কলকাতার যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য অভিযোগ করে, তাঁর লোকসভার একটি বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষের জমায়েত ছিল। তিনি পুলিশকে জমায়েত সরাতে নির্দেশ দিলে জনতাই উল্টে চড়াও হয় তাঁর উপর। যাদবপুর লোকসভার বারুইপুর পূর্ব বিধানসভার এক বুথে সিপিএমের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

এছাড়া রয়েছে অজস্র বিক্ষিপ্ত ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীদের। বেহাল রাস্তা, অথচ ভোট চাওয়ার বেলা ঘন ঘন হাজির প্রার্থী। তাই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ আর ভোট বয়কটের ডাক। ক্যানিং গোলাবাড়ি বাজারে বিরোধী দলের ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কর্মীদের বাধা দিতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। জয়নগর লোকসভা কেন্দ্রে কিছু বুথে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে আহত হন ৬ জন। খাস কলকাতাতে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?