ভরা ব্রিগেডে মরা সভা, কারণ নিস্প্রভ মোদি

নির্বাচনের মুখে কার্যত প্রথম নির্বাচনী জনসভায় কোন পথে মানুষের দিনানুদিনের সমস্যার সুরাহা, বোঝা গেল না মোদির ভাষণে।

inscript
৪ মিনিট
ভরা ব্রিগেডে মরা সভা, কারণ নিস্প্রভ মোদি

বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ, তাদের তথ্য নিষ্পত্তি না করেই ভোট হবে বাংলায়? এই প্রশ্নে বিজেপি যে ব্যাকফুটে সেটাই পরিস্কার হলো বাংলায় বিজেপির তথা নরেন্দ্র মোদীর প্রথম নির্বাচনী জনসভায়। মোদির মুখ থেকে ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো মানুষের জন্যে বেরোলো না একটিও আপ্তবাক্য। শোনা গেল না, গ্যাস দুর্গতি নিয়ে কোনো সুরাহার কথা। নন্দীগ্রাম দিবসের মতো ঐতিহাসিক দিনে জনসভা, মোদি কি এই দিনটির গুরুত্ব বিস্মৃত হলেন? এমনকী অনুপ্রবেশ জুজুও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বারবার ঝোলা থেকে বের করতে পারলেন না নরেন্দ্র মোদী। ভরা মাঠের মরা সভায় হাতে রইল কেন্দ্রীয় উন্নয়ন আর তৃণমূলের দুর্নীতির খতিয়ান।

এদিন মোদীর সভা উপলক্ষে প্রস্তুতিতে ফাঁক রাখেনি বিজেপি। মঞ্চ সাজানো হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। স্রেফ হিন্দু ভোট টানতে মন্দিরের থিমে এই মঞ্চ নির্মাণ, এভাবে ভাবলে ভুল হবে; কালীঘাট নয়, তারাপীঠ নয়, কেন একশো কুড়ি বাই সত্তর ফুটের মঞ্চ নির্মাণে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরকে বাছল বিজেপি? কারণ, দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা রাণী রাসমণি 'শূদ্রকন্যা'। অর্থাৎ হিন্দুত্বত্বের নিম্নবর্গকে আত্মীকরণের নীতিকে মান্যতা দিতেই এই কৌশলী নির্মাণ। পাশাপাশি, জোর দেওয়া বাঙালিয়ানায়। টেরাকোটা, বাউল, বিষ্ণুপুরী থিমে সাজানো হয়েছিল ব্রিগেড মাঠ। মোদী যে সময় কলকাতায় আসছেন, সে বড় সুসময় নয়। কলকাতার তামাম রেস্তোরাঁ-চেইন গ্যাসের অভাবে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্বয়ং রেস্তোরাঁ মালিকরাই। গ্যাসের জোগান থমকে থাকলে পয়লা বৈশাখে মিষ্টির জোগান দিতে হয়তো পারবে না মিষ্টির দোকানগুলিও। আর অন্যদিকে, নিষ্পত্তি হয়নি ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার। এই পরিস্থিতিতে নির্বাচনের মুখে কার্যত প্রথম নির্বাচনী জনসভায় কোন পথে মানুষের দিনানুদিনের সমস্যার সুরাহা, বোঝা গেল না মোদীর ভাষণে। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২৯৪ আসনে আমিই প্রার্থী। নরেন্দ্র মোদীর বিজেপির রাজ্য নেতৃত্বে ভরসা নেই, নেই কোনো প্রতিষ্পর্ধী মুখ, তাই বারবার তাঁর ভাষণে এল 'মোদির গ্যারান্টি' কথাটি। মোদি বোঝাতে চাইলেন, এই ভোট মোদি বনাম দিদি।

এদিন মোদীর বক্তব্যকে আসলে তিনভাগে ভাঙা যায়। প্রথম পর্বে মোদী তুলে ধরলেন সরকারি প্রকল্পগুলির কথা। জলজীবন মিশন থেকে আয়ুষ্মান ভারত, পিএম আবাস যোজনা থেকে চা শ্রমিক প্রকল্প, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল জমানায় তামাম কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত বলে দাবি করলেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়,

কর্ম সংস্থানের জন্য কেন্দ্র বিশ্বকর্মা প্রকল্প শুরু করেছি। কেন্দ্র টাকা দেয়। তবুও তৃণমূল সরকার তা মানুষের কাছে পৌঁছতে দেয় না। বিনামূল্যে বিদ্যুৎ দিতে আমরা প্রকল্প শুরু করেছি। এরা আটকে দিচ্ছে। এরা বাংলার শত্রু। মানুষের শত্রু। চা শ্রমিকদের কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হয়। পিএম আবাস যোজনার নাম পালটে দিয়েছে। লিস্ট বদল করে দিয়েছে। গরিবদের বাড়ি দেওয়া হয়নি। এই তৃণমূল সরকার তা হতে দেবে না। একই হাল জলজীবন মিশনের। আয়ুষ্মান ভারত প্রকল্প এরা চালু করতে দেয় না। ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাওয়া যায় এই যোজনায়। কিন্তু বাংলার গরিব পরিবারগুলোকে বঞ্চিত করেছে এই সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপির ব্রিগেড: অনুপ্রবেশ মন্ত্রে বাজিমাতই মোদির লক্ষ্য?

West Bengal Bjp Brigade: রাজ্যের ২৯৪টি আসন দখলের লড়াইয়ে এখন থেকেই নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে রাজনৈতিক দলগুলি। এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী শক্তি ভারতীয় জনতা পার্টি।

বক্তব্যের দ্বিতীয় ধাপে এল তৃণমূল জমানায় চাকরি দুর্নীতি আর নারী সুরক্ষার প্রশ্ন। যদিও, আরজি কর কাণ্ডে কেন কোনো সর্বাত্মক আন্দোলন বিজেপি জিইয়ে রাখতে পারল না, সে প্রশ্নের সদুত্তর কার কাছে পাওয়া যাবে বোঝা গেল না।

বক্তব্যের তৃতীয় ধাপে মোদি আনলেন অনুপ্রবেশ তাস। তাঁর মতে, অবৈধ ভোটারকে মান্যতা দিতে চাইছে তৃণমূল। গণতন্ত্রের জন্যই এসআইআর প্রয়োজন। নির্বাচন কমিশনকেও ক্লিনচিট দিতে হলো মোদিকে।

গো ব্যাক জ্ঞানেশ কুমার

স্লোগান ওঠার পাঁচ দিনের মাথায় মোদির বিবৃতি কার্যত ড্যামেজ কন্ট্রোলের মতোই শোনাল।

এসআই এর কারণে বিপাকে পড়েছে নমঃশূদ্র সমাজ। রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণে বাদ পড়েছে ৪২ হাজার মতুয়ার নাম। উত্তর চব্বিশ পরগনায় সাড়ে ৭ লক্ষ মানুষের নাম নো ম্যাপিংয়ের আওতায় এসেছে। গত বছর শেষের দিকেই মতুয়া সমাজকে আশ্বস্ত করার জন্য রাজ্য বিজেপিকে খামবন্দী চিঠি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। অথচ এদিন মতুয়া শব্দটি একবারও বলতে শোনা গেল না তাঁকে। বরং,রাষ্ট্রপতির অসম্মান প্রসঙ্গটিকে তিনি আদিবাসী সমাজের সঙ্গে মিলিয়ে দিলেন। বললেন,

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন হঠাৎ ভারতকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিল আমেরিকা?

India Russian oil imports: মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ দফতর জানিয়েছে, এই অনুমতি মাত্র ৩০ দিনের জন্য। অর্থাৎ এই পরিবর্তন স্থায়ী নয়, বর্তমান পরিস্থিতি সামলানোর জন্য নেওয়া একটি সাময়িক সিদ্ধান্ত।

ওরা শুধু রাষ্ট্রপতিকে অপমান করেনি, আদিবাসীদের অসম্মান করেছে। কোটি কোটি মহিলাকে অপমান করেছে, দেশের সর্বোচ্চ পদের গরিমাকে খাটো করেছে।

দেশজুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিক নির্যাতন প্রসঙ্গটিতে নীরবতা বজায় রাখতে হলো নরেন্দ্র মোদিকে। বাঙালি যুবককে রাজ্যের বাইরে কাজ করতে যেতে হয় বলে আক্ষেপ প্রকাশ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন,

এখানকার নির্মম সরকার যুবক-যুবতীদের পালিয়ে যাওয়ার অভিশাপ দিয়েছে। বাংলার যুবসমাজ মেহনতি। একসময় এই বাংলা সকলের আগে ছিল। আজ এখানকার যুবক-যুবতী না এখান থেকে ডিগ্রি পাচ্ছেন, না চাকরি।

কিন্তু তাদের কর্মসংস্থান কী ভাবে হবে? সেব্যাপারে কার্যত কোনো দিশা রইল না মোদির বক্তব্যে। রাজ্যে শিল্প পরিকাঠামো সম্পর্কে আগামী দিনে বিজেপির কোনো বিনিয়োগ পরিকল্পনা আছে কিনা তাও বোঝা গেল না।

বদলা নয় বদল চায়, এই স্লোগানে কালাপাহাড় সরিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি কিন্তু হিসেবের কথা বললেন। বললেন,

সব হিসেব বুঝে নেওয়া হবে।

এই পর্যায়ে তাঁকে ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উত্তর দিতে শোনা গেল। তিনি বললেন, "এখানে খোলাখুলি ধমক দেওয়া হচ্ছে একটি বিশেষ সম্প্রদায় আপনাদের খতম করে দেওয়া হবে।" সংবিধানের কুরসিতে বসে এসব কথা বলতে পারেন না। পাল্টা প্রশ্ন উঠতে পারে, 'ওদের বেশি বাচ্চা', 'পোশাক দেখে চেনা যায়' জাতীয় কথাও কি একজন সাংবিধানিক পদাধিকারী বলতে পারেন?

মোদির সভা শেষ হলো "তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না", এই স্লোগানে। কিন্তু কোন পথে বিদায়? কার নেতৃত্বে? কোন একটি ইস্যুকে সামনে রেখে তৃণমূলকে টেনে নামাবে নরেন্দ্র মোদির বিজেপি? প্রথম নির্বাচনী জনসভায় অন্তত পরিষ্কার হলো না, লুকনোও গেল না অস্বস্তি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?