মানুষ বন্ধুবান্ধব মিলে মদ্যপান করতে শিখেছে শিম্পাঞ্জিদের থেকেই?

Wild chimpanzees & Alcohol: গবেষণা বলছে, এই যে একসঙ্গে বসে মানুষের খানাপিনা, বনভোজন এর উত্তরাধিকার সম্ভবত শিম্পাঞ্জির থেকেও এসে থাকতে পারে।

inscript
৩ মিনিট
মানুষ বন্ধুবান্ধব মিলে মদ্যপান করতে শিখেছে শিম্পাঞ্জিদের থেকেই?

একটা বয়সের পর, বন্ধুবান্ধবরা একসঙ্গে বসা মানেই, সেই বসা, সেই আড্ডা নেহাত শুষ্ক আড্ডা নয়। হাজার হাজার বছর ধরেই মানুষ একসঙ্গে মিলে খাওয়াদাওয়া করতে ভালোবাসে। বনভোজনের শিকড়ে যে মানুষের একজোট হয়ে খাওয়ার আদিম গন্ধ মাখানো আছে, সেই দাবি নেহাতই অস্বীকার করা যায় না। শুধু খানা নয়, পিনা-তেও মানুষ জোট বাঁধতে ভালোইবাসে। তবে গবেষণা বলছে, এই যে একসঙ্গে বসে খানাপিনা, এর উত্তরাধিকার সম্ভবত শিম্পাঞ্জির থেকেও এসে থাকতে পারে। গবেষকরা সদ্য দেখেছেন, শিম্পাঞ্জিরাও একসঙ্গে বসে 'মদ' খেতে ভালোইবাসে।

পশ্চিম আফ্রিকায় দেখা গেছে, বন্য শিম্পাঞ্জিরা অ্যালকোহলযুক্ত ফল ভাগাভাগি করে খাচ্ছে। হ্যাঁ সেই ফল খেয়ে বেহেড মাতাল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় না ঠিকই তবে, হালকা ঝিমঝিম নেশা যে হয় তা স্পষ্ট। মার্কিন যুক্তরাজ্যের এক্সেটার ইউনিভার্সিটির বিজ্ঞানীদের নেতৃত্বে গবেষকরা গিনি-বিসাউয়ের ক্যান্টানহেজ জাতীয় উদ্যানে কিছু শিম্পাঞ্জিদের ভিডিও করেন। সেই ভিডিওতে দেখা যায়, শিম্পাঞ্জিরা একসঙ্গে বসে গাঁজানো কাঁঠাল ভাগ করে খাচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষ আর শিম্পাঞ্জির মিলনের ফল! ১৯২০ সালের যেভাবে তৈরি হয়েছিল হিউম্যানজি!

Humanzee : রাশিয়ান জীববিজ্ঞানী লিয়া ইভানোভিচ সম্ভবত সবচেয়ে খারাপ উপায়ে হিউম্যানজি তৈরির চেষ্টা করেছিলেন।

কর্নওয়ালের এক্সেটারের পেনরিন ক্যাম্পাসের পরিবেশ ও সংরক্ষণ কেন্দ্রের অ্যানা বোল্যান্ড বলছেন, "মানুষের ক্ষেত্রে, আমরা জানি যে অ্যালকোহল খাওয়ার ফলে ডোপামিন এবং এন্ডোরফিন নিঃসৃত হয় এবং এর ফলে মন ভালো লাগে, বিশ্রামের অনুভূতি হয়। আমরা এও জানি যে একসঙ্গে বসে খাবার এবং মদ খাওয়ার ঐতিহ্যের নেপথ্যে আছে সামাজিক সংযোগ গঠনের চেষ্টা, সামাজিক যোগাযোগ শক্তিশালী করতে সাহায্য করে এই ধরনের আয়োজন। এখন আমরা দেখছি যে বন্য শিম্পাঞ্জিরা গেঁজে যাওয়া ফল ভাগ করে খাচ্ছে। প্রশ্ন হচ্ছে, ওদেরও কি মানুষের মতোই অনুভূতি হচ্ছে?”

মোশন-অ্যাক্টিভেটেড ক্যামেরা ব্যবহার করে, গবেষকরা ১০টি এমন খানাপিনার আয়োজনে শিম্পাঞ্জিদের বড় এবং আঁশযুক্ত গেঁজে যাওয়া ফল ভাগ করে খাওয়ার ছবি তোলেন। ওই ফলে অ্যালকোহল কতখানি আছে তা পরীক্ষা করা হয়েছিল। সর্বোচ্চ মাত্রা পাওয়া গেছে ০.৬১%।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের কিম্বারলি হকিংস বলছেন, "শিম্পাঞ্জিরা কিন্তু সব সময় খাবার ভাগ করে খায় না, তাই এমন গেঁজে যাওয়া ফল বিশেষভাবে খাওয়ার আচরণটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে।" অ্যালকোহলের মাত্রা তুলনামূলকভাবে কম ঠিকই, তবে যেহেতু শিম্পাঞ্জিরা প্রতিদিন প্রচুর ফল খায় তাই ঠিকঠাক পরিমাণেই অ্যালকোহল শরীরে যায় তাদের। প্রতিদিন প্রায় এক কেজির উপর এমন ফল তারা খায়। সব মিলিয়ে বিষয়টা খানিক আমাদের হালকা বিয়ারে চুমুক দেওয়ার মতোই।

হকিংস এবং তাঁর সহকর্মীরা পশ্চিম আফ্রিকার শিম্পাঞ্জিরা কীভাবে মানুষের তৈরি পাম স্যাপ অ্যালকোহল চুরি করে খায় সেই উল্লেখও করেছেন। ২০১৫ সালে এই নিয়ে একটি গবেষণাপত্রও প্রকাশ করেছিলেন তাঁরা। এই মদ খেয়ে অনেক শিম্পাঞ্জিই মাতলামিও করেছে, নানা ধরনের বিরক্তিকর আচরণ, অন্যদের ঘুমোতে না দেওয়ার মতো কাজ শিম্পাজিরা করেছে, কিঞ্চিৎ মাতাল হয়ে।

সাম্প্রতিক গবেষণার গবেষকরা অবশ্য বলেছেন, শিম্পাঞ্জিদের গাঁজানো কাঁঠাল খেয়ে 'মাতাল' হওয়ার সম্ভাবনা কমই। তবে ভাগাভাগি করে খাওয়ার বিষয়টি সব বয়স এবং সব লিঙ্গের শিম্পাঞ্জিদের মধ্যেই দেখা যায় বলে মনে করা হচ্ছে। চিপ এবং আটে নামে দু'টি প্রাপ্তবয়স্ক স্ত্রী শিম্পাঞ্জিকে দেখা গেছে, বড়সড় কাঁঠাল ফেলে তারা ছোট গাঁজানো টুকরোটিই খাচ্ছে।

মান্ডজাম্বে এবং গ্যারি নামে দুই প্রাপ্তবয়স্ক পুরুষ শিম্পাঞ্জিকে বেশ যুদ্ধং দেহি মনোভাব নিয়েই গাঁজানো ফলের কাছে আসতে দেখা গেছে। মান্ডজাম্বে একটি টুকরো নিয়ে আগে খেতে শুরু করে। অন্য একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিম্পাঞ্জি ববি গ্যারিকে দূরে সরিয়ে রাখে। পরে অবশ্য সবাই মিলেই ওই ফল খায়।

বন্য শিম্পাঞ্জিদের এমন গাঁজানো ফল ভাগ করে খাওয়া থেকে স্বাভাবিকভাবেই তাই একটি প্রশ্ন জাগে, মানুষের এই সবাই মিলে খানাপিনার আসর বসানোর শিকড়ে কি শিম্পাঞ্জিরাই আছে? হকিংস বলছেন, "শিম্পাঞ্জিরা ইচ্ছাকৃতভাবেই গাঁজানো ফল খোঁজে। তবে সেটি কীভাবে তারা হজম করে সে সম্পর্কে আমাদের আরও গবেষণা করতে হবে, তবে হতেই পারে শিম্পাঞ্জিদের থেকেই মানুষ 'ফিস্ট' করতে শিখেছে। তবে নির্দিষ্ট উপসংহারে পৌঁছতে আরও গবেষণার প্রয়োজন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।