হাতে প্যালেস্টাইনের পতাকা।। ইস্টবেঙ্গল স্বাগত জানাল রশিদকে

Mohammed Rashid: প্যালেস্টাইন জাতীয় দলের মিডফিল্ডার ২৯ বছরের রশিদকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে যোগ দিতে বৃহস্পতিবার মধ্যরাত্রে কলকাতায় নেমেছেন তিনি৷

inscript
২ মিনিট
হাতে প্যালেস্টাইনের পতাকা।। ইস্টবেঙ্গল স্বাগত জানাল রশিদকে

ইংলিশ প্রিমিয়ার লিগ-জয়ী লিভারপুল-ই হোক বা স্কটল্যান্ডের বিখ্যাত ক্লাব সেল্টিক— গত দেড় বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবল গ্যালারি সেজে উঠেছে প্যালেস্টাইনের পতাকায়৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ফ্রান্সের পিএসজি-র হাজার-হাজার সমর্থক মিছিল করেছেন প্যালেস্টাইনের পতাকা নিয়ে। এবার সেই মিছিলে শামিল হলেন ইস্টবেঙ্গল সমর্থকরাও। সৌজন্যে, মোহাম্মদ রশিদ। লাল-হলুদের নতুন বিদেশি ফুটবলার।

প্যালেস্টাইন জাতীয় দলের মিডফিল্ডার ২৯ বছরের রশিদকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে যোগ দিতে বৃহস্পতিবার মধ্যরাত্রে কলকাতায় নেমেছেন তিনি৷ রশিদকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক। তারকা মিডফিল্ডারকে দেখে আবেগের বাঁধ ভাঙে সমর্থকদের৷ রশিদের নামে জয়ধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান তাঁরা। ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা এবং ইস্টবেঙ্গলের লাল-হলুদ পতাকার পাশাপাশি ছিল প্যালেস্টাইনের পতাকাও৷ একজন ইস্টবেঙ্গল সমর্থক রশিদের হাতে তুলে দেন তাঁদের দেশের নিশান।

খেলার মাঠে মোহাম্মদ রশিদ

  • আপনার জন্য আরও কিছু লেখা
আগুন-ধোঁয়ার কুণ্ডলী ও দুই ফুটবলার! কীভাবে জন্ম নিল পৃথিবী বিখ্যাত এই ছবি?

Milan Derby's Most Iconic Photograph: আকারে-প্রকারে অনেকটা বেঁটেখাটো রুই কোস্তার কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে মাতারাজ্জি… একে কি প্যাসিভ অ্যাগ্রেসন বলব? নাকি নিছক নির্ভেজাল বন্ধুতা?

প্যালেস্টাইনের পতাকা গত দেড় বছরে হয়ে উঠেছে ফুটবল গ্যালারির এক গুরুত্বপূর্ণ চরিত্র। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পরে লিভারপুলের ভিক্ট্রি প্যারেডেও সমর্থকরা প্যালেস্টাইনের পতাকা নিয়ে অংশগ্রহণ করেছিলেন। চ্যাম্পিয়ন ট্রফি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টে হাজার-হাজার সমর্থক প্যালেস্টাইনে চলমান 'গণহত্যা' বন্ধের দাবিতে পোস্টার নিয়ে গ্যালারিতে গিয়েছেন৷ অসংখ্য কিংবদন্তি ফুটবলার সোচ্চার হয়েছেন প্যালেস্টাইনের সমর্থনে। ফুটবলের সাফল্যের বিচারে ভারত তৃতীয় বিশ্বের দেশ। ইস্টবেঙ্গলও বহুদিন সাফল্যের ধারেকাছে নেই। কিন্তু রশিদকে স্বাগত জানাতে প্যালেস্টাইনের পতাকা ব্যবহার করে লিভারপুল, সেল্টিক, পিএসজি-র মতো বিশ্বকাঁপানো ক্লাবগুলির সমর্থকদের সঙ্গে এক আসনে বসলেন লাল-হলুদ সমর্থকরা।

কলকাতায় নামার পর সমর্থকদের ভিড়ে, রশিদ

  • আপনার জন্য আরও কিছু লেখা
বন্দুকের নলের মুখে অসহায় সাংবাদিক! সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরিয়েছিলেন এই ফুটবলার

Last World Cup of Maradona: মারদোনা এবং গতির রাজা কানিহিয়াকে [ক্যানিজিয়া] ছাড়া আরহেন্তিনা ছিটকে পড়ল।

গত মরশুমে ইন্দোনেশিয়ার ক্লাব পার্সেবাসা সুরাবায়া-তে খেলেছিলেন। ক্লাবের জার্সিতে ৩২ ম্যাচে করেছিলেন ৬ গোল। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন রশিদ। পায়ে আছে গোলার মতো শট। প্যালেস্টাইনের জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলেছেন তিনি৷ মাঠে অসম্ভব পরিশ্রম করেন রশিদ। কাজ করেন দলের হৃদপিণ্ড হিসাবে।

এই মরশুমেও ইন্দোনেশিয়ার একটি ক্লাবের প্রস্তাব ছিল রশিদের কাছে। প্রস্তাব ছিল সৌদি আরবের ক্লাবেরও। কিন্তু প্যালেস্তাইনের রামাল্লা শহরে জন্মানো রশিদ বেছে নিয়েছেন ইস্টবেঙ্গলকেই৷ কিছুদিন আগেই ফিফাকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন রশিদ। তাঁর কথায়:

অসম্ভব বলে কোনো শব্দ নেই আমাদের অভিধানে। আমরা প্যালেস্তিনীয়রা সকলেই যোদ্ধা।

লাল-হলুদ সমর্থকদের মনে সুদীর্ঘ ব্যর্থতার বিষাদের মেঘ জমাট বেঁধে আছে। 'যোদ্ধা' রশিদ কি পারবেন সেই মেঘের জাল কেটে সাফল্যের সূর্যকে নিয়ে আসতে? সময়ই তার উত্তর দেবে!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।