'তালপাতার সেপাই'! অভিষেকে এত কেন ক্ষুব্ধ 'বিজেপি'র অভিজিৎ?

Abhijt Ganguly vs Abishek Banerjee: দুষ্কৃতীর বেশি কিছু মনে করি না'— নাম না করেই কার্যত অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Sohini Das
৩ মিনিট
'তালপাতার সেপাই'! অভিষেকে এত কেন ক্ষুব্ধ 'বিজেপি'র অভিজিৎ?

বিচারপতি পদ থেকে মঙ্গলবার শেষপর্যন্ত ইস্তফা দিয়েই দিলেন। একই সঙ্গে আনুষ্ঠানিক ভাবে ঘোষণাও করে দিলেন তাঁর বিজেপিতে যাওয়ার কথা। সব ঠিক থাকলে সম্ভবত আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ। আর সেখানেই নাম না করিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন বিচারপতি।

বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঝুড়ি ঝুড়ি প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই তেলেবেগুণে জ্বলে ওঠেন অভিজিৎবাবু। দিন কয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিক বলে মানতে অস্বীকার করেছিলেন তিনি। এদিন সংবাদিক সম্মেলনেও একই সুর শোনা গেল প্রাক্তন বিচারপতির মুখে।

'দুষ্কৃতীর বেশি কিছু মনে করি না'— নাম না করেই কার্যত অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের বারবার জিজ্ঞাসা সত্ত্বেও নাম করতে রাজি হননি প্রাক্তন বিচারপতি। বরং বলেছেন, ওই নামটাকেই নাকি তিনি অপভাষা বলে মবে করেন। মমতার প্রশংসায় পঞ্চমুখ হলেও কেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতি তাঁর এত ক্ষোভ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একাধিক বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'তালপাতার সেপাই' বলে উল্লেখ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন নারদাকাণ্ডকে গোটাটাই চক্রান্ত বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, 'একজন তালপাতার সেপাই তৃণমূলের সিনিয়র নেতাদের বিপদে ফেলার জন্য নারদকাণ্ডে চক্রান্ত করেছিল।' বিচারপতি থাকাকালীনই শুভেন্দু অধিকারীর পক্ষ নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। এদিন আরও একবার সেই সুরই শোনা গেল তাঁর মুখে। রাজ্যের বিরোধী নেতা বিজেপি শুভেন্দু অধিকারীকে আরও একবার ক্লিনচিট দিয়ে তিনি জানান, 'তালপাতার সেপাইয়ের চক্রান্তে'ই বিপাকে ফেলা হয়েছিল শুভেন্দুকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘনিষ্ঠতা সত্ত্বেও কেন সিপিএম বা কংগ্রেসে নয়? যা জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay: না বাম, না কংগ্রেস, মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ সাফ জানিয়ে দিলেন, শেষপর্যন্ত বিজেপিতেই যাচ্ছেন তিনি।

লোকসভা ভোটে অভিষেক বনাম অভিজিতের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা ঘিরে 'প্রাক্তন' বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘দাঁড়ালে দাঁড়াবেন। আমি কি ভয়ে পালিয়ে যাব? বিজেপি যদি আমায় তাঁর বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয়ে পালিয়ে যাব? আমি দেখিয়ে দেব, তাঁর দুর্বৃত্ত দলকে কীভাবে মোকাবিলা করতে হয়। তাঁর পরিষ্কার একটা দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে। তাঁদের মোকাবিলা করেই ডায়মন্ড হারবারে তাঁকে লাখ-লাখ ভোটে হারাব।’

  • আপনার জন্য আরও কিছু লেখা
গেরুয়া শরণেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কেন বিজেপিকে বেছে নিলেন প্রাক্তন বিচারপতি?

Justice Abhijit Ganguly: রাজনীতিতে নামার জন্যই তাহলে আদালতকে ব্যবহার করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

বিচারপতি হিসেবে ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই এদিন সাংবাদিক বৈঠক করেন অভিজিৎবাবু। সেখানে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়ার খবর দিয়েই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। তাঁর কথায়, 'তৃণমূলের সংস্কৃতিই হল বিচারপতিকে আক্রমণ করা। রায় সম্বন্ধে কোনও আপত্তি থাকলে তা জানানোর আলাদা পথ আছে। আমার মনে হয় এদের পরিবার এবং শিক্ষা-দীক্ষায় সমস্যা আছে।' তৃণমূলের উদ্দেশে কড়া আক্রমণ শানিয়ে অভিজিৎবাবু জানান, তৃণমূলের এই ধরনের মন্তব্যই তাঁকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। একই সঙ্গে তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতি। তিনি বক্তব্য, ২০০৯-এ সিপিএম -এর যে অবস্থা হয়েছিল ২০২৪-এ তৃণমূলের সেই অবস্থা হবে। এমনকী ২০২৬ পর্যন্ত তৃণমূল দলটা আদৌ টিকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন প্রাক্তন বিচারপতি।

কানাঘুষো শোনা যাচ্ছে, মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকেই আগামী লোকসভা ভোটে লড়তে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এ ব্যাপারে পাকা খবর কিছু কানে আসেনি এখনও। তার মধ্যে এদিন ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে অভিষেকের বিরুদ্ধে লড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন অভিজিৎবাবু। আদতে প্রাক্তন বিচারপতি তাসকে লোকসভা ভোটে বাংলায় কোন জায়গায় ব্যবহার করতে চাইছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকাতেই কি তা পরিষ্কার হতে চলেছে। তা অবশ্য এখনই স্পষ্ট জানা যাচ্ছে না।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?