ঘনিষ্ঠতা সত্ত্বেও কেন সিপিএম বা কংগ্রেসে নয়? যা জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay: না বাম, না কংগ্রেস, মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ সাফ জানিয়ে দিলেন, শেষপর্যন্ত বিজেপিতেই যাচ্ছেন তিনি।

Sohini Das
২ মিনিট
ঘনিষ্ঠতা সত্ত্বেও কেন সিপিএম বা কংগ্রেসে নয়? যা জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সমস্ত জল্পনার অবসান। বিচারপতির পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিলেন, শেষপর্যন্ত বিজেপিতেই যাচ্ছেন তিনি। না বাম, না কংগ্রেস, গেরুয়া শিবিরেই যোগ দিতে চলেছেন তিনি। তবে কোন কেন্দ্র থেকে লড়তে চলেছেন আসন্ন নির্বাচনে, তা ভেঙে বললেন না প্রাক্তন বিচারপতি।

কয়েকদিন ধরেই চর্চায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ-দুর্নীতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে তাঁর একাধিক সিদ্ধান্ত কার্যত চমকে দিয়েছিল বাংলাকে। নিয়োগ-দুর্নীতির জেরে ক্ষতিগ্রস্তরা কার্যত নিজেদের মসিহা খুঁজে নিয়েছিলেন তাঁর মধ্যেই। তবে বিচারপতির আসন ছেড়ে এবার তিনি নামতে চান সংসদীয় রাজনীতিতে। যতদূর জানা যাচ্ছে, আগামী ৭ মার্চ বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গেরুয়া শরণেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কেন বিজেপিকে বেছে নিলেন প্রাক্তন বিচারপতি?

Justice Abhijit Ganguly: রাজনীতিতে নামার জন্যই তাহলে আদালতকে ব্যবহার করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

অভিজিৎ জানিয়েছেন, বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল। তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে লড়ার ক্ষমতা রয়েছে তাদেরই। এখানে আর কোনও সর্বভারতীয় দল নেই বলেই মনে করছেন অভিজিৎ। ফলে বিজেপিই যে এই মুহূর্তে একমাত্র গন্তব্য হতে পারে, সে ব্যাপারে সংশয় নেই তার। সেই সঙ্গেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, কেন তিনি সিপিএম বা কংগ্রেসে যোগ দিচ্ছেন না।

বিচারপতি পদে থাকাকালীন বামদলের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠতা দেখে অনেকেই মনে করেছিলেন, রাজনীতিতে এসে তাঁর পক্ষ ঝুঁকে থাকবে বেশি বামেদের দিকেই। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটাই। বামের বদলে রামের দিকেই গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাঁড়িপাল্লা। এদিন সাংবাদিক বৈঠকে তিনি এ-ও স্পষ্ট করেছেন, কেন তিনি সিপিএম বা কংগ্রেসের প্রতি আস্থা রাখছেন না। অভিজিতের দাবি, তিনি সিপিএমে যোগ দেবেন না, কারণ তিনি ঈশ্বরবিশ্বাসী, তিনি ধর্মে বিশ্বাস করেন। তাই তাদের সঙ্গে অভিজিৎবাবুর মিল হবে না বলেই মনে করেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিজিৎ একা নন, আদালত থেকে সরাসরি রাজনীতিতে এসেছেন যে সব বিচারপতিরা

Judges in Politics : সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বহরুল ইসলাম অবসর নেওয়ার কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করে বরপেটা থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েন।

একই সঙ্গে এদিন কংগ্রসকেও তোপ দেগেছেন প্রাক্তন বিচারপতি। তাঁর মতে, কংগ্রেস হল পারিবারিক জমিদারির একটা দল। ফলে সেখানে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই। তিনি আরও জানান, জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষেরা কংগ্রেসে থাকেন। কিন্তু তাঁরা কোনও পদ পান না। নেপথ্যেই থেকে যান। বরং রাহুল গান্ধীর মতো নেতাদের পিছনে থেকে যেতে হয় তাঁদের।

মঙ্গলবার সকাল ১০টার কিছু সময় পর কলকাতা হাইকোর্টে পৌঁছন অভিজিৎ। তার পরেই রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠান বলে সূত্রের খবর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবর। বিচারপতি হিসেবে পদত্যাগের পর তার পরবর্তী পদক্ষেপ যে বিজেপিতে যোগ। তবে কোন আসন থেকে লড়তে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা খোলসা করেননি তিনি। যদিও কানাঘুষো শোনা যাচ্ছে, তমলুক থেকেই ভোটে লড়তে চলেছেন তিনি। তবে তাঁর বক্তব্য, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিজেপির শীর্ষনেতৃত্ব। অভিজিৎবাবুর দাবি, তিনি টিকিট পান বা না পান, বিজেপির নীতি রূপায়ণের কাজ করবেন প্রাক্তন এই 'মসিহা'।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।