গেরুয়া শরণেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কেন বিজেপিকে বেছে নিলেন প্রাক্তন বিচারপতি?

Justice Abhijit Ganguly: রাজনীতিতে নামার জন্যই তাহলে আদালতকে ব্যবহার করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

inscript
২ মিনিট
গেরুয়া শরণেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কেন বিজেপিকে বেছে নিলেন প্রাক্তন বিচারপতি?

বিজেপিতেই যাচ্ছেন তিনি। ৭ মার্চ আনুষ্ঠানিকভাবে গেরুয়া দলে যোগ দেবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সল্টলেকে নিজের বাড়িতেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিজেপির কর্মসূচি রূপায়ন করতেই কাজ করবেন তিনি। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, বাম-বিজেপি-কংগ্রেস ছোট অনেক রাজনৈতিক দল আছে কিন্তু কোন দলে যাবেন তা বলেননি। অভিজিৎ ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছিল বিজেপিতে যাবেন অভিজিৎ। এমনকী বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে তমলুক আসন থেকেও লড়বেন তিনি। মঙ্গলবার নিজমুখে ঘোষণা করলেন বিজেপিতে যোগদানের কথা। কিন্তু কোন আসন তা জানাননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও আসন থেকে দাঁড়ালে প্রকৃত লড়াই হবে বলে জানান তিনি।

কেন বিজেপিকেই বাছলেন অভিজিৎ? প্রাক্তন বিচারপতি বলেছেন, বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের মতো দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। তাঁর বিভিন্ন রায় নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল বহুবার আক্রমণ করেছে, অপমান করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাই অবশেষে শাসকের 'অনুপ্রেরণাতেই' তিনি নিজের বহু আর্থিক ক্ষতি করে এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিজিৎ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের আগে অবসর নেওয়াতে পেনশন যা পাবেন তা মাইনের থেকে ঢের কম। তারপরেও এই সিদ্ধান্ত নিতে হলো তাঁকে, কারণ তৃণমূল তাঁর বিচারকে নয়, ব্যক্তিগতভাবে বিচারপতিকেই অপমান করছে। বিচারপতিকে অপমান করা যায় না। তৃণমূলের দুষ্কৃতীদের কেলেঙ্কারি ফাঁস হয়ে যাচ্ছিল বলেই শাসকদল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিজিৎ একা নন, আদালত থেকে সরাসরি রাজনীতিতে এসেছেন যে সব বিচারপতিরা

Judges in Politics : সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বহরুল ইসলাম অবসর নেওয়ার কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করে বরপেটা থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েন।

অভিজিৎ বলছেন, তাঁর রায়ে মন্ত্রী, আমলার ছদ্মবেশে লুকিয়ে থাকা তৃণমূলের দুষ্কৃতীরা অনেকেই জেলে। তাহলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অভিজিৎ কি মেনে নিচ্ছেন বিজেপি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত? অভিজিৎ অবশ্য স্পষ্ট উত্তর দেননি। বলেছেন, "আমি জানি না, আমি দায়িত্ব পেলে দুর্নীতি মুক্ত করার কাজই করব।" তিনি মনে করেন রাজনীতি এখন সম্পূর্ণভাবেই দুর্বৃত্ত দ্বারা পরিবেষ্টিত, অনেক বাঙালি সরাসরি রাজনীতিতে আসতে ইচ্ছুক কিন্তু দুর্বৃত্তদের দেখে আসেন না। অভিজিৎ চান তাঁরা নির্ভয়ে আসুন। রাজনীতিতে শিক্ষিত মানুষের প্রয়োজন বলেই তিনিও এই পথ বেছেছেন।

রাজনীতিতে নামার জন্যই তাহলে আদালতকে ব্যবহার করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। শুধু বলেছেন, মোদি অত্যন্ত ভালো মানুষ, কর্মঠ মানুষ। দেশের জন্য কিছু করছেন মোদি। কংগ্রেস এমন একটি দল যা আসলে একটি পরিবারের জমিদারি। অভিজিৎ বলেন, "আমি কংগ্রেসের দলেরই অতুল্য ঘোষের বই পড়েছিলাম। তাতে দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্পর্কে অতুল্য ঘোষ নিজে কী লিখে গেছেন।" বিচারকের আসনে থেকে যা করা যায় না, রাজনীতিতে নেমে তাই করতে চাইছেন অভিজিৎ।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

পিস বন্ড কী, কেন দিতে হয়? নেহা বোরার আপত্তিতে নতুন করে প্রশ্নের মুখে ঔপনিবেশিক আমলের আইন

Peace Bond: শান্তিপূর্ণ প্রতিবাদ করলেই কি দিতে হবে পিস বন্ড? AISA-র জাতীয় সভাপতি নেহা বোরার আপত্তিতে নতুন করে বিতর্কে ঔপনিবেশিক আমলের প্রতিরোধমূলক আইন। ব্রিটিশ আমল থেকে স্বাধীন ভারত, CrPC থেকে BNSS—কীভাবে বদলেছে এই আইনি ব্যবস্থা? কেন কাউকে ১০ হাজার টাকার মুচলেকা দিতে বলা হয়? কী বলছে আইন?

রামলীলা ময়দানের সভায় ভিড় দেখাতে এআই ছবি? কতটা সত্যি?

Ramlila Maidan AI image controversy: দিল্লির রামলীলা ময়দানে ১ নভেম্বরের ‘ইন্ডিয়া’ জোটের সমাবেশে ভিড় ও এআই ছবি ব্যবহার নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বিতর্ক তুঙ্গে। ভাইরাল ছবিগুলোর সত্যতা কী?

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।