ভোটের আগে বিপাকে কংগ্রেস! কেন পর পর দল ছাড়ছেন গৌরব বল্লভ, নিরুপমেরা?

Lok Sabha Election 2024: শিয়রে ভোট। ঘরে-বাইরে চাপে হাত শিবির। সে সময়েই দলের সমস্ত পদ থেকে এমনকী প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ।

Sohini Das
৩ মিনিট
ভোটের আগে বিপাকে কংগ্রেস! কেন পর পর দল ছাড়ছেন গৌরব বল্লভ, নিরুপমেরা?

বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোটের সবচেয়ে বড় মুখ কংগ্রেস। এমনিতেই আয়কর বিভাগের চাপে দিশেহারা কংগ্রেস। সব মিলিয়ে ৩,৫৬৭ কোটি টাকা জরিমানা দাবি করেছে আয়কর বিভাগ। যদিও ভোট না মেটা পর্যন্ত সময় পেয়েছে কংগ্রেস। আগামী ১ জুন শেষ হচ্ছে লোকসভার ভোট। তার আগে ওই মামলা নিয়ে আয়কর দফতর অগ্রসর হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে তাতেও কি চাপ কমছে কংগ্রেসের। তার উপর আবার দল ছেড়ে চাপ বাড়াচ্ছে একের পর এক কংগ্রেস নেতা।

শিয়রে ভোট। ঘরে-বাইরে চাপে হাত শিবির। সে সময়েই দলের সমস্ত পদ থেকে এমনকী প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ। তাঁর বিরুদ্ধেই যে বিজেপি বিরোধিতার ভার। এদিকে, তিনিই বলে বসেছেন, কংগ্রেস নাকি সনাতনধর্মবিরোধী দল। ফলে তাদের সঙ্গে একত্রবাস সম্ভব নয় গৌরবের। শুধু তাই নয়, দল যে ভাবে দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তা নিয়েও সমস্যা রয়েছে গৌরবের। এমনটাই জানিয়েছেন প্রাক্তন এই কংগ্রেস নেতা।

কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দলের বিরুদ্ধে হিন্দুবিরোধী আচরণের অভিযোগ তুলেছিলেন গৌরব। লিখেছেন, ‘‘আমি সনাতন ধর্মের বিরোধী স্লোগান তুলতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। আমি কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’’ এমনকী রামমন্দির ইস্যুতে দলের অবস্থান নিয়েও বিরক্ত তিনি বলে জানিয়েছেন। দল থেকে ইস্তফা দিতে গিয়ে গৌরব যা যা বলেছেন, তাতে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, বিজেপিতে যোগ দিতেই এত কিছু। আর তা যে মিথ্যে নয়, তা প্রমাণ হয়ে গিয়েছে গৌরবের ইস্তফার কিছুক্ষণের মধ্যেই। বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাড়ি নেই, গাড়ি নেই! তবু কত টাকার সম্পত্তির মালিক রাহুল গান্ধি?

Rahul Gandhi Asset: রাহুল গান্ধি হলফনামায় জানিয়েছেন, প্রায় ৯.২৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর।

২০১৯ সালে ঝাড়খণ্ডের জামশেদপুর পূর্ব কেন্দ্র দিয়ে ভোটে দাঁড়ানো শুরু গৌরবের। প্রায় ১৮ হাজার ভোট ঝুলিতে পুরলেও তৃতীয় স্থানে এসে থামেন সেখানে কংগ্রেস নেতা। ২০২৩ সালে উদয়পুর কেন্দ্র থেকে রাজস্থান বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে জয় আসেনি। প্রায় ৩২ হাজার ভোটে তাঁকে পিছনে ফেলে জিতে যায় বিজেপি প্রার্থী। ব্যালটের লড়াইয়ে একবারও না জিততে পারা সেই গৌরব বল্লভকে তবু দলের সর্বভারতীয় মুখপাত্রের পদে এনে বসিয়েছিল কংগ্রেস। বিজেপির বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করার ভার দেওয়া হয়েছিল যার উপরে, তার উপর যে হিন্দুত্ববাদের ছায়া এত চড়া, তা কি আদৌ বুঝতে পেরেছিল কংগ্রেস নেতৃত্ব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরএসএস, বিজেপি নেতা, হিন্দুত্ববাদী গোষ্ঠীর হাতে ৬২% সৈনিক স্কুল তুলে দিল বিজেপি!

Sainik School Now Run by RSS-BJP Leaders: অন্তত ৬২% সৈনিক স্কুল আরএসএস এবং এর সহযোগী সংগঠন, ভারতীয় জনতা পার্টি ও বিজেপির রাজনৈতিক মিত্রশক্তি, হিন্দুত্ববাদী রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত।

তবে শুধু গৌরব বল্লভই নয়। ভোটের আগে গৌরবের পথে হেঁটেছেন মুম্বই উত্তরের প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপমও। দল ছাড়ছেন তিনিও। তবে তাঁর অভিযোগ, তাঁর পদত্যাগপত্র জমা করার পরেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। দলের শৃঙ্খলাভঙ্গ ও পার্টিবিরোধী বক্তব্যের অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নিরুপমকে ৬ বছরের জন্য় দল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। নিরুপমের অবশ্য দাবি, তাঁর পদত্যাগপত্র পাওয়ার পরেই তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় দল। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে দলের প্রতি ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

খড়্গেকে লেখা চিঠিতে নিরুপম সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সূত্রের খবর, মুম্বইয়ের উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্রটিতে তাঁকে দল টিকিট দেবে, এমনই প্রত্যাশা ছিল। তবে বাস্তবে তেমনটা হয়নি। উদ্ধবের শিবসেনাকেই সেই আসনটি ছেড়ে দিয়েছে কংগ্রেস। তার পরেই মুম্বইয়ের কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে প্রবল সমালোচনা করে বসেন নিরুপম। আর তাতেই দলের চক্ষুশূল হন তিনি। এমনকী দলের তারকাপ্রচারকারীদের তালিকা থেকেও বাদ পড়ে তাঁর নাম। আর তাতেই রুষ্ট নিরুপম কংগ্রেসকে কড়া ভাষার আক্রমণ করে বসেন। এমনকী তাতে উঠে এসেছিল দলের আয়কর সংক্রান্ত সংকটের কথাও।

যে শিবসেনার সঙ্গে কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে এতটা ক্ষোভ নিরুপমের, একসময় সেই শিবসেনারই অংশ ছিলেন তিনি। ২০০৫ সালে শিবসেনা থেকে ইস্তফা দেন তিনি। পরবর্তী কালে যোগ দেন কংগ্রেসে। ২০০৯ সালে মুম্বইয়ের উত্তর আসলে কংগ্রেসের হয়ে দাঁড়ান, এবং জিতেও যান নিরুপম। তবে ২০১৪ সালে বিজেপির গোপাল শেঠির কাছে হেরে যান নিরুপম ওই আসনেই। ভোটের আগে কংগ্রেস থেকে তবে কি পদ্মশিবিরেই এবার নাম লেখাতে চলেছেন মুম্বইয়ের এই নেতা। সেটা অবশ্য সময় হলেই জানা যাবে। তবে একের পর এক কংগ্রেস নেতার এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে পদত্যাগ কি আসলে বিপদে ফেলতে চলেছে হাতশিবিরকে! নাকি বিপজ্জনক আগাছা উপড়ে ফেলার সুফলই পাবে শেষপর্যন্ত কংগ্রেস— সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।