বাড়ি নেই, গাড়ি নেই! তবু কত টাকার সম্পত্তির মালিক রাহুল গান্ধি?

Rahul Gandhi Asset: রাহুল গান্ধি হলফনামায় জানিয়েছেন, প্রায় ৯.২৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর।

inscript
২ মিনিট
বাড়ি নেই, গাড়ি নেই! তবু কত টাকার সম্পত্তির মালিক রাহুল গান্ধি?

কেরলের ওয়ানাড়ের সাংসদ তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনটিই মুখরক্ষা করেছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধির। সেই ওয়ানাড় আসন থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও প্রার্থী হচ্ছেন রাহুল। মনোনয়ন জমাও দিয়েছেন তিনি। সেই মনোনয়নেই তাঁর সম্পত্তির খতিয়ান পেশ করেছেন। কেরলের ওয়ানাড়ের লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার হলফনামা অনুযায়ী ২০ কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে তাঁর কিন্তু নিজের কোনও গাড়ি বা বাড়ি নেই।

রাহুল গান্ধি হলফনামায় জানিয়েছেন, প্রায় ৯.২৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে নগদ ৫৫,০০০ টাকা, ব্যাঙ্কে আছে ২৬.২৫ লক্ষ টাকা, ৪.৩৩ কোটি টাকার বন্ড এবং শেয়ার, ৩.৮১ কোটি টাকার মিউচুয়াল ফান্ড, ১৫.২১ লক্ষ টাকার সোনার বন্ড এবং ৪.২০ লক্ষ টাকা মূল্যের গয়না।

কংগ্রেস নেতা রাহুল গান্ধি ১১.১৫ কোটি টাকার স্থাবর সম্পত্তির মালিক। এর মধ্যে রয়েছে দিল্লির মেহরাউলির কৃষি জমি। তবে এই জমির মালিক তিনি একা নন, তাঁর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার সঙ্গে যৌথ মালিকানা রয়েছে তাঁর। গুরুগ্রামে একটি অফিসের জায়গাও রয়েছে তাঁর, যার মূল্য বর্তমানে ৯ কোটি টাকার বেশি। কৃষি জমি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি হিসেবে উল্লেখ করা হলেও অফিসটি উত্তরাধিকারে পাওয়া নয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটে হারার ভয়েই কর সন্ত্রাস? ভয়াবহ অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে

Modi Tax Terrorism: বাম দলগুলোর মধ্যে সিপিআইএম এবং সিপিআই-য়ের নামেও আয়কর দফতরের চিঠি এবং শাস্তি ধার্য হয়েছে।

হলফনামায় রাহুল গান্ধি স্পষ্ট করে জানিয়েছেন পুলিশি কোন কোন মামলা তাঁর বিরুদ্ধে চলেছে বা চলছে। এর মধ্যে একটি পকসো মামলাও আছে। প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসোর এই মামলাতে রাহুলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্টে ধর্ষণের শিকার শিশুর পরিবারের সদস্যদের পরিচয় প্রকাশ করার অভিযোগ রয়েছে।

রাহুল জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুসারে, এফআইআরটি মুখবন্ধ খামে আছে। ফলে "আমি এফআইআর-এর বিশদ বিবরণ সম্পর্কে অবগত নই। এফআইআর-এ আমাকে অভিযুক্ত করা হয়েছে কিনা সে বিষয়েও আমি সচেতন নই। তবে আমি প্রচুর সতর্ক হয়েই বিষয়টি উল্লেখ করছি," বলছেন রাহুল।

রাহুল গান্ধির বিরুদ্ধে অন্যান্য মামলাগুলির মধ্যে অধিকাংশই বিজেপি নেতাদের মানহানির অভিযোগে দায়ের করা। তিনি তাঁর হলফনামায় অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সঙ্গে যুক্ত অপরাধমূলক ষড়যন্ত্র মামলার কথাও উল্লেখ করেছেন।

২৬ এপ্রিল কেরলের এই আসনে নির্বাচন রয়েছে। লোকসভা নির্বাচনের এই অন্যতম হাই-প্রোফাইল আসনে তিনি লড়বেন সিপিআই নেতা অ্যানি রাজা এবং রাজ্য বিজেপি প্রধান কে সুরেন্দ্রনের বিরুদ্ধে।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

রামলীলার পর কী? কী করবেন বিরোধীরা?

INDIA bloc Unity Under strain: ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১ নভেম্বর রামলীলা ময়দানে ২১ দল একজোট হলেও মঞ্চ শেষেই ভেতরের টানাপোড়েন স্পষ্ট। বাম নেতাদের বক্তৃতায় প্রাধান্য, ‘ফ্যাসিবাদ’ বিরোধী সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাতীয় ভূমিকা’র সতর্কবার্তা। প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত বক্তৃতার সুযোগ না পাওয়ায় শরিক-অসন্তোষ।

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে ভারতীয়রা, মিডটার্ম নির্বাচনে কতটা প্রভাব পড়বে?

US Midterm Elections 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ৬২% ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের এইচ-১বি ভিসা কড়াকড়ি ও অর্থনৈতিক নীতির জেরে ক্ষোভ বাড়ছে বলে জানাল কার্নেগির সমীক্ষা।