ডোপিংয়ের জেরে দু'বছরের নির্বাসন, কলঙ্ক কাটিয়ে ফের জাদু দেখাতে পারবেন দীপা কর্মকার?

Dipa Karmakar Suspension : জিমন্যাস্টিকের তারকা দীপা কর্মকারকে সাসপেন্ড করা হচ্ছে খেলা থেকে। ২১ মাস তাঁকে এই শাস্তি ভোগ করতে হবে। কেন?

inscript
২ মিনিট
ডোপিংয়ের জেরে দু'বছরের নির্বাসন, কলঙ্ক কাটিয়ে ফের জাদু দেখাতে পারবেন দীপা কর্মকার?

২০১৬-র রিও অলিম্পিক। গোটা ভারত তাকিয়ে আছে একটি বিশেষ ইভেন্টের দিকে। জিমন্যাস্টিক নিয়ে এর আগে সেরকম উৎসাহ ছিল না ভারতীয়দের। কিন্তু এবার গোটা দেশ এই ইভেন্টের দিকেই তাকিয়ে আছে! বিশেষ করে, বাঙালিরা! কারণ, অলিম্পিকের মঞ্চে কেবল ভারতের নয়, বাঙালিদের প্রতিনিধিত্বও করছেন শ্যামলা রঙের শক্তিশালী চেহারার মেয়েটি। দীপা কর্মকার (Dipa Karmakar) সেই আশা যেন জ্বালিয়ে দিলেন হঠাৎ করে। তাঁর প্রোদুনোভা ভল্ট দেখার জন্য কাজ ফেলে বসে থাকল মানুষ, এটা কি কম কথা!

তখন থেকেই ভারতের জিমন্যাস্টিক এবং ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে গেলেন দীপা কর্মকার। কাট টু ২০২৩ সাল। আন্তর্জাতিক ডোপ টেস্টিং এজেন্সি ওয়াডার (WADA) একটি বিজ্ঞপ্তি সামনে উঠে এল। জিমন্যাস্টিকের তারকা দীপা কর্মকারকে সাসপেন্ড করা হচ্ছে খেলা থেকে। মোট ২১ মাস তাঁকে এই শাস্তি ভোগ করতে হবে। কেন? দীপা নাকি হিগেনামাইন নামের একটি ওষুধ সেবন করেছিল। ২০১৭ সালেই এই ওষুধটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপরও নাকি এই ওষুধ ব্যবহার করেছেন এই জিমন্যাস্ট। সেজন্যই এই শাস্তির খাঁড়া।

অবশ্য শাস্তির ব্যাপারটি অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। গত বছরের শুরুর দিক থেকেই দীপা কর্মকারকে এই শাস্তির মুখে পড়তে হয়। কিন্তু কারণ খুব স্পষ্টভাবে জানা যায়নি। এমনিতে ২০১৬ রিও অলিম্পিকের পর তাঁকে সেভাবে খেলায় দেখা যায়নি। সেবারের অলিম্পিকে চতুর্থ হয়ে নজির গড়েছিলেন তিনি। লক্ষ্য ছিল টোকিও অলিম্পিকের দিকে। কিন্তু হাঁটুর চোট তাঁকে একেবারে কাবু করে দিল। সেখানে অস্ত্রোপচারও হয়। তারপর থেকেই একটু একটু করে ফর্মও পড়তে থাকে।

সেই সময় দীপা কর্মকার তাঁর চোটের জন্য বেশকিছু ওষুধও খেতেন। বারবার তাঁকে ওয়াডার র্যা পিড টেস্টের জন্য ডাকা হলেও কোনও সাড়া মেলেনি। দীপা কর্মকার আর তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী দুজনের কেউই সাড়া দেননি। সেইসঙ্গে কী ওষুধ খাচ্ছেন, সেই তথ্যও অ্যান্টি ডোপিং এজেন্সিকে দেওয়া হয়নি। তিনবার র্যা পিড টেস্টে না বসার জন্য এমনিতেই গত বছর তাঁকে সাসপেন্ড করা হয়। ২০২৩-এ এসে জানা গেল, ওই ওষুধগুলির মধ্যে একটি ছিল হিগেনামাইন। যেটি ব্যান করেছিল ওয়াডা। সেজন্যই দীপাকে ২১ মাস জিমন্যাস্টিকের ক্ষেত্র থেকে সাসপেন্ড করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জড়িয়েছেন মারাদোনাও, বিশ্বকাপের ডোপ কেলেঙ্কারি যেভাবে বার বার শিরোনামে

Doping in FIFA World Cup: ফুটবল বিশ্বকাপে বারবার ডোপিংয়ের অভিযোগ উঠেছে। এই বিশ্বকাপেও দেখা গিয়েছে একই ছবি।

তবে আশার খবর একটাই, এই শাস্তির মেয়াদ অনেক আগে থেকে শুরু হওয়ায় বেশিদিন অপেক্ষা করতে হবে না দীপাকে। এই বছরের ১০ জুলাই পর্যন্ত তিনি নির্বাসিত থাকবেন। তারপর ফের নামতে পারবেন মাঠে। কিন্তু ডোপিংয়ের কলঙ্ক একবার গায়ে লাগলে তার প্রভাব তো পড়েই। সেইসঙ্গে রয়েছে দীর্ঘমেয়াদী চোট। যে দীপা কর্মকারের দিকে তাকিয়েছিল গোটা ভারত, যাকে দেখে আরও অনেকে জিমন্যাস্টিক খেলতে উৎসাহী হয়েছেন, তাঁকে কি সেই পুরনো ফর্মে আর পাওয়া যাবে? ২০১৯-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেভাবে পারফর্মেন্স দিতে পারেননি দীপা।

চোট এখন অনেকটা সেরে গিয়েছে। কিন্তু এখনও তার রেশ রয়ে গিয়েছে। দীপার এখন পাখির চোখ ২০২৪-এর প্যারিস অলিম্পিক। তার আগে বিশ্বজুড়ে নানা প্রতিযোগিতা হবে। নিজেকে সেইভাবেই তৈরি করছেন দীপা কর্মকার। যে আসনটি একটু হলেও টলে গিয়েছে, তাকে ফের সামনে আনতে চান তিনি। সেজন্যই লড়াই চলছে, এখনও। নির্বাসন কাটলে মাঠে নামার প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।