আলো-বাতাসের খেলায় দেশের সেরা স্থাপত্য গড়েছেন তিনিই! দেশ ভুলেছে যে শিল্পীকে

Architect BV Doshi: জ্যামিতিক নকশার বাইরে গিয়ে তিনি 'আমদাবাদ নি গুফা' (গুজরাতি ভাষায় 'আহমেদাবাদের গুহা') নামে একটি ভূগর্ভস্থ আর্ট গ্যালারির ধারণাও তৈরি করেন।

inscript
৩ মিনিট
আলো-বাতাসের খেলায় দেশের সেরা স্থাপত্য গড়েছেন তিনিই! দেশ ভুলেছে যে শিল্পীকে

চলতি বছরের গোড়াতেই চলে গিয়েছেন বি ভি দোশি। দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্থপতি বলেই মানুষ চেনেন দোশিকে, অনেকেই চেনেনও না। তবে তাঁর কীর্তিকে চেনেন, কীর্তির তারিফ করেন শিল্পপ্রেমী থেকে শুরু করে আম আদমি সকলেই। ২৪ জানুয়ারি ৯৫ বছরে প্রয়াত হয়েছেন বি.ভি. দোশি। স্থাপত্যশিল্পকে ভারতে এক নতুন বাঁকে দাঁড় করিয়ে দিয়েছেন দোশি। স্থাপত্য মানেই ইট-কাঠ-কংক্রিটের আবর্জনা নয়। দোশির চিন্তনে সমস্ত স্থাপত্য এক শিল্প হয়ে উঠেছে আক্ষরিক অর্থেই। বালকৃষ্ণ বিথলদাস দোশি, পরিচিত অবশ্য বি ভি দোশি নামেই। ২০২২ সালে RIBA রয়্যাল গোল্ড মেডেল দিয়ে সম্মান জানায় এই শিল্পীকে। দ্বিতীয় ভারতীয় স্থপতি হিসেবে এই সম্মান অর্জন করেন দোশি। রিচার্ড রজার্স, জাহা হাদিদ, শিগেরু বান এবং রেম কুলহাসের মতো বিশ্বমানের স্থপতিদের মধ্যে নিজের জায়গা করে নেন দোশি, স্থাপত্যের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০১৮ সালে প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার পাওয়া একমাত্র ভারতীয় স্থপতি তিনিই।

সাল ১৯৪৭। ঔপনিবেশিক পরিচয় থেকে বেরিয়ে স্বতন্ত্র পথে এগোতে চলেছে দেশ। ঠিক তখনই দোশিও স্থাপত্য শিক্ষা নিয়ে পড়াশোনা শুরু করলেন। ১৯৫০ সালে ইউরোপে চলে গেলেন দোশি। বিখ্যাত স্থপতি লে করবুসিয়ারের সঙ্গে সেখানে কাজ শুরু করেন। চার বছর পরে ভারতে ফিরে এসে আগামী কয়েক বছরে আহমেদাবাদে কর্বুসিয়ারের প্রকল্পের তত্ত্বাবধান করেন এবং আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ক্যাম্পাসের নকশায় স্থপতি লুই কানের সঙ্গে সহযোগিতাও করেন।

তার সবচেয়ে পরিচিত একটি স্থাপত্যশিল্প হলো সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড টেকনোলজি (CEPT বিশ্ববিদ্যালয়), যা মূলত আহমেদাবাদে স্কুল অব আর্কিটেকচার হিসাবেই প্রতিষ্ঠিত হয়েছিল। এই ভবনের নকশা দেখলেই বোঝা যায়, পশ্চিমি স্থপতিদের ভাবনার সঙ্গে মিল রয়েছে বেশ। এই স্থাপত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ফানেলের মতো সিঁড়ির ধাপ। প্রকৃতির সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে অফিশিয়াল এবং আন অফিশিয়াল জায়গাগুলির মধ্যেকার সীমানাকে অস্পষ্ট করার জন্য খোলামেলা বাড়ি তৈরিই ছিল মূল উদ্দেশ্য। তাই বাড়ির সম্মুখভাগ উন্মুক্ত ইট এবং কংক্রিট দিয়ে তৈরি। দোশির বেশিরভাগ কাজেই এই জিনিসটি লক্ষ্যণীয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"চরকায় সুতো কেটে দেশের উন্নতি হবে না!" গান্ধীর সমালোচনাই কাল হয়েছিল মেঘনাদ সাহার?

Meghnad Saha: চরকায় সুতো কেটে যে ভারতের উন্নতি ঘটানো যাবে না তা মেঘনাদ প্রকাশ্যেই বলতেন। ফলে নেহেরুর সঙ্গে তাঁর মানসিক দূরত্ব তৈরি হয়।

তাঁর আরেকটি বিখ্যাত কাজ হলো 'সংগাথ’। সংগাথ আসলে তাঁর ফার্ম, বাস্তু শিল্প কনসালট্যান্টসের অফিস। সংগাথ শব্দের অর্থ হল সহভাগিতা। গোটা বাড়ির নকশাও সেই কথাকে মাথায় রেখেই। বাড়িটি খিলানযুক্ত ছাদ, রিফ্লেকটিং পুল এবং নানা নিচু জায়গা নিয়ে গঠিত। প্রাথমিকভাবে কংক্রিটের তৈরি এই উপাদানগুলি বাইরের সঙ্গে ভিতরকে অদ্ভুতভাবে মিলিয়ে দিয়েছে। এই বাড়ির ভিতর বায়ুচলাচল এবং তাপীয় ব্যবস্থাপনাও দুর্দান্ত!

ইন্দোরে দোশির তৈরি অরণ্য লো কস্ট হাউজিংয়ের নকশা ১৯৯৬ সালে স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার অর্জন করে। এই জটিল মাস্টারপ্ল্যানে একটি টয়লেট, জল এবং বিদ্যুতের মতো মৌলিক সুযোগ-সুবিধা সহ ৬,৫০০ টি আবাসনের নকশা ছিল। কাজ শুরু হয়েছিল ৬০টি ঘর দিয়ে। শুধুই মাথা গোঁজার আশ্রয় নয়, কীভাবে এই কমিউনিটির মধ্যেই প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা যায় তার পরিকল্পনাও ছিল এই নকশায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নামজাদা কোচিং ছাড়াই WBCS-এ ২৭ তম স্থান! তাক লাগাবে মালদার পরিযায়ী শ্রমিকের ছেলের সাফল্য

West Bengal Civil Service : চলতি মাসের ২ তারিখ ২০২০ সালের WBCS পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে সারা বাংলায় এক্সিকিউটিভ ‘এ’ বিভাগে ২৭ তম স্থান দখল করেছেন হরিশ্চন্দ্রপুরের কেশব দাস।

জ্যামিতিক নকশার বাইরে গিয়ে তিনি 'আমদাবাদ নি গুফা' (গুজরাতি ভাষায় 'আহমেদাবাদের গুহা') নামে একটি ভূগর্ভস্থ আর্ট গ্যালারির ধারণাও তৈরি করেন। এই গ্যালারিতে শিল্পী মকবুল ফিদা হুসেনর চিত্রশিল্প শোভা পায়। ছবিগুলি ফ্রেমে প্রদর্শনের পরিবর্তে গুহার মতো স্থানের দেওয়াল ও কলামে আঁকা হয়েছে। বাইরে চিনামাটির টাইলস দিয়ে ঢাকা ফেরোসিমেন্ট ঢিবি দেখতে পাওয়া যায়। এই ঢিবির মধ্যের বেশ কয়েকটি স্কাইলাইটের মাধ্যমে আলো নিচে প্রবেশ করে স্পটলাইটের মতো কাজ করে।

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের নকশাও দোশির তৈরি। দক্ষিণ ভারতের মন্দিরগুলি থেকে অনুপ্রাণিত এই বিল্ডিংটিতে বেশ কয়েকটি উঠোন এবং ছায়াঘেরা হাঁটার পথ রয়েছে যাতে আলোর ব্যবস্থা বিভিন্ন রকমের। বিল্ডিংয়ের বাইরের দেয়ালে লতানো গাছপালা একে আরও অপরূপ করে তোলে। দোশির অন্যান্য নকশার মতোই এখানেও সহজে বায়ুচলাচলের স্থান প্রচুর।

দোশির সমস্ত কাজ ভারতীয় স্থাপত্যকে তার সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে জুড়ে দেয়। কর্মজীবনের প্রথম দিকে ইউরোপীয় স্থাপত্যের সঙ্গে পরিচিতি হওয়াতে নকশায় মর্ডানিজম এবং ব্রুটালিজমের ছাপও মেলে। ছায়াঘেরা পথ, উঠোন এবং প্রকৃতির আলোকে নানাভাবে ব্যবহার করা এবং বায়ুচলাচল ব্যবস্থার উপর জোর দেওয়াও তাঁর দীর্ঘস্থায়ী ও টেকসই শিল্পেরই বৈশিষ্ট্য।

৯৫ বছরের জীবন জুড়ে ভারতের এক অনন্য স্থপতি শুধু নয়, শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন দোশি। ভারতীয় স্থপতিদের পরবর্তী প্রজন্মের কাছে তিনিই ছিলেন মহীরুহ। পরিবেশগত নকশায় গবেষণা চালিয়ে যাওয়ার জন্য তিনি বাস্তু-শিল্প ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেন। পদ্মভূষণ, গ্লোবাল অ্যাওয়ার্ড, পদ্মশ্রী এবং অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারের সম্মানও রয়েছে ভারতের এই স্থপতির ঝুলিতে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।