ফেসবুকে বাংলা লেখেন? যে যে বানানগুলি ভুল করছেন রোজ...
Bengali Spelling Mistakes: শব্দ তো আর একালের রাজনৈতিক জোট নয় যে যাকে খুশি যতজনকে খুশি জুড়ে দেবে।’

ষত্ব বিধান নিয়ে আলোচনা শুরু করতে যাব তার আগেই রূপচাঁদের আগমন। বলল ষ কোথায় বসবে সে-সব পরে শিখব। তার আগে তুমি বরং সবাই ভুল করে এমন কিছু বানানের কথা লেখো। কী আর করি। রূপচাঁদের আদেশ মেনে নিতেই হলো, একে একে বলি চেনা ভুলগুলির কথা। বিশেষ করে ফেসবুকে তো আজকাল অনেকেই বাংলা লেখেন। অধিকাংশ লেখকের এই বানানগুলি ভুল হয়।
ক। চিতসাঁতার কাটতে গিয়ে কী কী করা উচিত নয়। এই বাক্যটি লিখতে বললে খেয়াল করে দেখেছি শতকরা নব্বইজন ‘চিৎসাঁতার’ আর ‘উচিৎ’ এই বানান লেখেন। খণ্ড নয় পূর্ণ ত দিয়ে লিখতে হবে ‘চিতসাঁতার’ আর ‘উচিত’। সুতর...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে













